
শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ৫টি ভিন্ন ক্যাটাগরিতে মোট ২৬ জন প্রার্থীকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। পদের নাম, সংখ্যা ও যোগ্যতা নিচে দেওয়া হলো
অন্যান্য পদের মধ্যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ৬ জন নেওয়া হবে। এর বেতন স্কেল ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)। প্রার্থীকে এইচএসসি বা সমমান পাস হতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা ও ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে। এছাড়া অফিস সহায়কের ১৩টি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে, যার বেতন স্কেল ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)। এই পদের জন্য এসএসসি বা সমমান পাস হতে হবে।
আবেদনকারীর বয়স ১ আগস্ট ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। তবে সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের বয়সসীমা সর্বোচ্চ ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো ধরনের অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না এবং চাকরিরত প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় অনাপত্তি পত্রের মূল কপি জমা দিতে হবে।
আবেদন ফি হিসেবে ১ থেকে ৪ নম্বর ক্রমিকে বর্ণিত পদের জন্য টেলিটক সার্ভিস চার্জসহ ১১২ টাকা এবং ৫ নম্বর ক্রমিকে বর্ণিত পদের জন্য ৫৬ টাকা টেলিটক প্রিপেইড মোবাইলের মাধ্যমে জমা দিতে হবে। অনগ্রসর প্রার্থীদের ক্ষেত্রে সব পদের জন্য ফি ৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। ৩১ আগস্ট ২০২৬ সকাল ১০টা থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে এবং ২৭ সেপ্টেম্বর ২০২৬ বিকেল ৪টা পর্যন্ত আবেদন করা যাবে। অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে প্রেরিত আবেদন গ্রহণ করা হবে না। চাকরির তথ্যে যোগ হল: শেষ তারিখ: ও সময়: ২৭ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৪টা। চাকরির আরও তথ্য: চাকরিতে বেতন বাড়াতে আসলে কী করতে হবে। চাকরির আরও তথ্য: পিএসসির নতুন চেয়ারম্যান কে হচ্ছেন—আলোচনায় আমলা, সদস্য না অন্য কেউ।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০