পুলিশ বাহিনীতে ১৪ হাজার ৪০০ নতুন পদ সৃজনের উদ্যোগ: জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশ:
Print news

পুলিশ বাহিনীর জনবল সংকট দূর করতে নতুন করে ১৪ হাজার ৪০০টি পদ সৃজনের উদ্যোগ নিয়েছে সরকার। এর মধ্যে ৪ হাজার নিরস্ত্র উপপরিদর্শক (এসআই), ৪০০ সার্জেন্ট এবং ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে রংপুর-৬ আসনের সংসদ সদস্য মো. নুরুল আমিনের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এই তথ্য জানান। তিনি উল্লেখ করেন, এসব পদ সৃজন করা হলে রংপুর জেলাসহ সারা দেশের বিভিন্ন ইউনিটে পুলিশের সক্ষমতা ও জনবল উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, আগামী পাঁচ বছরের মধ্যে পর্যায়ক্রমে পুলিশের যানবাহন ও জলযানের ঘাটতি পূরণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এই লক্ষ্য অর্জনে রাজস্ব বাজেটের আওতায় প্রয়োজনীয় যানবাহন ও জলযান সংগ্রহের উদ্যোগ গ্রহণ করা হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণে রাখতে পুলিশের সক্ষমতা বাড়ানোই সরকারের মূল উদ্দেশ্য।

এর আগে গত ১০ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত এক পর্যালোচনা সভায় গ্রেড-১০-এর ৪ হাজার নিরস্ত্র এসআই পদে নিয়োগের প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছিল। দায়িত্ব গ্রহণের পর থেকেই পুলিশের বিভিন্ন স্তরে জনবল ঘাটতির বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এরই ধারাবাহিকতায় গত ২৬ ফেব্রুয়ারি সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানিয়েছিলেন, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের সক্ষমতা বাড়াতে দ্রুত ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে। বর্তমানে সেই নিয়োগ প্রক্রিয়া চলমান রয়েছে। অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত ছাড়পত্র পাওয়ার পরপরই এ বিষয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে তিনি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন
শিরোনাম :
ফ্রান্সে বিক্ষোভে ২৪০০ গ্রেপ্তার, কঠোর অবস্থানে প্রেসিডেন্ট মাখোঁ পেশাদার ঢাকি না পেয়ে নিজেরাই ঢাক বাজাচ্ছেন রংপুর অঞ্চলের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে অগ্নিকাণ্ড আজকের খেলার সূচি ও টিভি তালিকা তৃতীয় প্রান্তিকে চীনের জিডিপি প্রবৃদ্ধি ৪.৫ শতাংশে উন্নীত মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরে ২১ ক্যাটাগরির নিয়োগ পরীক্ষার সময়সূচি টাইগার শ্রফের ওপর হামলা: সন্দেহভাজন দুই শুটারের ছবি প্রকাশ অন্ধকারের মুখোমুখি: রিপু রজনী প্রতিমন্ত্রীর পদ ছাড়ছেন ইশরাক হোসেন নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে একজোট ইসরায়েলের পাঁচ বিরোধী নেতা অধিনায়কত্ব হারানো সালমান আলী আগার দুর্দান্ত ফেরা জামায়াতকে রিজভী: আপনারা হাসিনার পথে হাঁটতে সবচেয়ে ভালোবাসেন নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা, সঙ্গী সোবহানা ককরোচ জনতা পার্টি’র মোকাবিলায় মাঠে নামল ‘লাল হিট জনতা ‘জেলার টু’ সিনেমায় তারকাদের বিশাল পারিশ্রমিক: কে কত পেলেন? আরতি করতে গিয়েই প্রাণ হারালেন রংপুরের অর্চনা গুজব |: মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ, ইশরাকের সৌদি আরবে সামরিক সহায়তা: মিসরের পার্লামেন্টে ভোট স্থগিত আদালতে প্রধান অভিযোগে জড়িত ব্যক্তি আমিনীর স্বীকারোক্তি: সাতক্ষীরায় যুবককে সালমান আগার সেঞ্চুরিতে শ্রীলঙ্কাকে হারিয়ে পাকিস্তানের শুভসূচনা ফ্রান্সে বিক্ষোভে ২৪০০ গ্রেপ্তার, কঠোর অবস্থানে প্রেসিডেন্ট মাখোঁ পেশাদার ঢাকি না পেয়ে নিজেরাই ঢাক বাজাচ্ছেন রংপুর অঞ্চলের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে অগ্নিকাণ্ড আজকের খেলার সূচি ও টিভি তালিকা তৃতীয় প্রান্তিকে চীনের জিডিপি প্রবৃদ্ধি ৪.৫ শতাংশে উন্নীত মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরে ২১ ক্যাটাগরির নিয়োগ পরীক্ষার সময়সূচি টাইগার শ্রফের ওপর হামলা: সন্দেহভাজন দুই শুটারের ছবি প্রকাশ অন্ধকারের মুখোমুখি: রিপু রজনী প্রতিমন্ত্রীর পদ ছাড়ছেন ইশরাক হোসেন নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে একজোট ইসরায়েলের পাঁচ বিরোধী নেতা অধিনায়কত্ব হারানো সালমান আলী আগার দুর্দান্ত ফেরা জামায়াতকে রিজভী: আপনারা হাসিনার পথে হাঁটতে সবচেয়ে ভালোবাসেন নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা, সঙ্গী সোবহানা ককরোচ জনতা পার্টি’র মোকাবিলায় মাঠে নামল ‘লাল হিট জনতা ‘জেলার টু’ সিনেমায় তারকাদের বিশাল পারিশ্রমিক: কে কত পেলেন? আরতি করতে গিয়েই প্রাণ হারালেন রংপুরের অর্চনা গুজব |: মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ, ইশরাকের সৌদি আরবে সামরিক সহায়তা: মিসরের পার্লামেন্টে ভোট স্থগিত আদালতে প্রধান অভিযোগে জড়িত ব্যক্তি আমিনীর স্বীকারোক্তি: সাতক্ষীরায় যুবককে সালমান আগার সেঞ্চুরিতে শ্রীলঙ্কাকে হারিয়ে পাকিস্তানের শুভসূচনা