
চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ৩১ অক্টোবর প্রকাশ করা হবে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ফল প্রকাশের আনুষ্ঠানিক ঘোষণার জন্য প্রয়োজনীয় প্রেস বিজ্ঞপ্তি তৈরির প্রক্রিয়া চলছে।
এর আগে ২৯ অক্টোবর ফলাফল প্রকাশের পরিকল্পনা ছিল এবং এ বিষয়ে ২৬ অক্টোবর বিজ্ঞপ্তি দেওয়ার কথা ছিল। তবে প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান সফরে থাকায় তার কাছ থেকে চূড়ান্ত সম্মতি নেওয়া সম্ভব হয়নি, যে কারণে সেই পরিকল্পনা পরিবর্তন করতে হয়। পরে প্রধানমন্ত্রীর সাথে বিষয়টি নিয়ে আলোচনার পর ফল প্রকাশের জন্য ৩১ অক্টোবর নির্ধারণ করা হয়েছে।
আগামী ৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-কুষ্টিয়া অভিমুখে লংমার্চ কর্মসূচি রয়েছে। তবে এই রাজনৈতিক কর্মসূচি ফল প্রকাশের ক্ষেত্রে কোনো বাধা তৈরি করবে না বলে আশ্বস্ত করেছেন অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।
উল্লেখ্য, গত ২ জুলাই এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের বেশ কয়েকটি পরীক্ষা নির্ধারিত সময়ে আয়োজন করা সম্ভব হয়নি। স্থগিত পরীক্ষাগুলো শেষ হওয়ার পর ৯ সেপ্টেম্বর বোর্ডের লিখিত পরীক্ষা সম্পন্ন হয়। এ বছর নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। লিখিত পরীক্ষা ৮ আগস্ট শেষ হওয়ার কথা থাকলেও প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কয়েকটি পরীক্ষা নির্ধারিত সময়ে নেওয়া সম্ভব হয়নি। এ বছর নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশ নেন।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০