২৩তম রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দিলেন প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা

প্রকাশ:
Print news

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে বৃহস্পতিবার (২০ আগস্ট) বেলা ২টায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে ভোটগ্রহণ শুরু হয়। এই নির্বাচনে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ এবং বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। এছাড়া নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে বিএনপি মনোনীত মির্জা ফখরুল ইসলাম আলমগীরও ভোট দিয়েছেন।

এবারের রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে মোট ৩৪৯ জন সংসদ সদস্য ভোট প্রদানের সুযোগ পাচ্ছেন। তবে জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি জানিয়েছেন, অসুস্থতার কারণে বিএনপির সংসদ সদস্য মির্জা আব্বাস এই ভোটাভুটিতে অংশ নিতে পারছেন না।

সংসদে বিএনপির সদস্য সংখ্যা ২৪৭ জন হওয়ায় গাণিতিক সমীকরণে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জয় প্রায় নিশ্চিত। তবে একাধিক প্রার্থী থাকায় নির্বাচনী আইন অনুযায়ী ভোটগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। উল্লেখ্য, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংসদ সদস্য হওয়ায় নিজের ভোট নিজে দেওয়ার সুযোগ পেয়েছেন, কিন্তু কর্নেল (অব.) অলি আহমদ সংসদ সদস্য না হওয়ায় তার ভোট দেওয়ার সুযোগ নেই।

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ পদ্ধতি গোপন নয়। সংসদ সদস্যরা তাদের নিজ নিজ আসনে বসে ব্যালট পেপারে পছন্দের প্রার্থীর নামের পাশে পূর্ণ নাম লিখে স্বাক্ষর করছেন। বিকেল ৫টার পরপরই সংসদ কক্ষে ভোট গণনা শুরু হবে। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন নির্বাচনী কর্তা হিসেবে ভোট গণনা শেষে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করবেন এবং পরবর্তীতে গেজেট প্রকাশ করা হবে।

শেয়ার করুন
শিরোনাম :
সিলেট টেস্ট বাঁচানোর কঠিন চ্যালেঞ্জে বাংলাদেশ এআইয়ের প্রভাবে কমছে চাকরি, ভবিষ্যতে দক্ষ নেতৃত্বের সংকট? শেখ হাসিনার পাসপোর্ট আবেদন রাজনৈতিক স্টান্টবাজি: চিফ প্রসিকিউটর পুঁজিবাদের চলমান সংকট: পরার্থপরতার মলম কি সমাধান? জেদ্দায় হজ সম্মেলনে অংশ নিলেন বাংলাদেশের ধর্মমন্ত্রী গাজায় বন্যায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপাকে লাখো বাস্তুচ্যুত মানুষ কাতারএনার্জি সরবরাহ করবে ২৬টি এলএনজি কার্গো দেশে ফিরতে পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার খাগড়াছড়িতে বাম্পার ফলন, লোকসানের দুশ্চিন্তায় আমন চাষিরা ক্যান্সারে আক্রান্ত পিটার বাটলার, বিকল্প কোচ খুঁজছে বাফুফে সিলেট টেস্ট জিততে বাংলাদেশের লক্ষ্য ৩৬৯ রান কর অঞ্চল দিনাজপুরে ২৭ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন শুরু আজ গাছ না কেটেই সুফলভোগীদের পাওনা বুঝিয়ে দেওয়ার আহ্বান আজ বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন কাতারে বাংলাদেশ দূতাবাসে পালিত হলো ঐতিহাসিক ৭ই নভেম্বর ২০২৮ নির্বাচনে কাউকে সমর্থন দেবেন না ট্রাম্প ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেলেন ফিলিস্তিনি সাংবাদিক আবেদ আবু শাদেহ এএফসি অনূর্ধ্ব-১৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে হারল বাংলাদেশ টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার সিলেট টেস্ট বাঁচানোর কঠিন চ্যালেঞ্জে বাংলাদেশ এআইয়ের প্রভাবে কমছে চাকরি, ভবিষ্যতে দক্ষ নেতৃত্বের সংকট? শেখ হাসিনার পাসপোর্ট আবেদন রাজনৈতিক স্টান্টবাজি: চিফ প্রসিকিউটর পুঁজিবাদের চলমান সংকট: পরার্থপরতার মলম কি সমাধান? জেদ্দায় হজ সম্মেলনে অংশ নিলেন বাংলাদেশের ধর্মমন্ত্রী গাজায় বন্যায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপাকে লাখো বাস্তুচ্যুত মানুষ কাতারএনার্জি সরবরাহ করবে ২৬টি এলএনজি কার্গো দেশে ফিরতে পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার খাগড়াছড়িতে বাম্পার ফলন, লোকসানের দুশ্চিন্তায় আমন চাষিরা ক্যান্সারে আক্রান্ত পিটার বাটলার, বিকল্প কোচ খুঁজছে বাফুফে সিলেট টেস্ট জিততে বাংলাদেশের লক্ষ্য ৩৬৯ রান কর অঞ্চল দিনাজপুরে ২৭ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন শুরু আজ গাছ না কেটেই সুফলভোগীদের পাওনা বুঝিয়ে দেওয়ার আহ্বান আজ বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন কাতারে বাংলাদেশ দূতাবাসে পালিত হলো ঐতিহাসিক ৭ই নভেম্বর ২০২৮ নির্বাচনে কাউকে সমর্থন দেবেন না ট্রাম্প ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেলেন ফিলিস্তিনি সাংবাদিক আবেদ আবু শাদেহ এএফসি অনূর্ধ্ব-১৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে হারল বাংলাদেশ টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার