২০২৭ সালের হজের নিবন্ধন শেষ হচ্ছে ২৪ সেপ্টেম্বর, সময় বাড়ানো হবে না

প্রকাশ:
Print news

২০২৭ সালের পবিত্র হজের নিবন্ধন প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে। সৌদি সরকারের নির্ধারিত সময়সূচি অনুযায়ী, আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে হজযাত্রীদের নিবন্ধন সম্পন্ন করার বাধ্যবাধকতা রয়েছে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ-২ শাখা থেকে গত ৯ সেপ্টেম্বর এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। মন্ত্রণালয় স্পষ্ট জানিয়েছে যে, নির্ধারিত এই সময়সীমা শেষ হওয়ার পর তা আর বাড়ানো হবে না।

চলতি বছরের ২৭ জুলাই থেকে হজের নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছিল। ২০২৭ সালের হজে বাংলাদেশের জন্য মোট ৭৮ হাজার ৫০০ জনের কোটা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১ হাজার ৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ২ হাজার ৬৭৬ জনের নিবন্ধনের কথা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন হলে, চূড়ান্ত হজযাত্রীর সংখ্যা সৌদি কর্তৃপক্ষকে অবহিত করা হবে।

চূড়ান্ত হজযাত্রীর সংখ্যা নিশ্চিত হওয়ার পর সৌদি পর্বের যাবতীয় কার্যক্রম শুরু হবে। এর মধ্যে রয়েছে সৌদি আরবে অর্থ প্রেরণ, স্বাস্থ্য পরীক্ষা, ভিসার আবেদন, প্রয়োজনীয় টিকা গ্রহণ এবং হজ প্রশিক্ষণ। এসব কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য হজযাত্রী, সংশ্লিষ্ট হজ এজেন্সি এবং হজ কার্যক্রমে সম্পৃক্ত ব্যাংকগুলোকে নির্ধারিত সময়ের মধ্যেই নিবন্ধন প্রক্রিয়া শেষ করার অনুরোধ জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

নিবন্ধন সংক্রান্ত যেকোনো তথ্য বা হজের বিস্তারিত নিয়মাবলী সম্পর্কে জানতে আগ্রহী ব্যক্তিরা ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজবিষয়ক ওয়েবসাইটে ভিজিট করতে পারবেন। নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন না করলে হজযাত্রীরা বিপাকে পড়তে পারেন বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

শেয়ার করুন
শিরোনাম :
ডব্লিউটিসি ফাইনাল খেলতে কঠিন সমীকরণের মুখে বাংলাদেশ প্রধানমন্ত্রী |: উদ্যোক্তা তৈরিতে ৫০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে জোটের দাবিতে উত্তাল তেল আবিব কাতারের ৩৩ হাজার আবাসিক প্লটে আশগালের মেগা প্রকল্প আলাভেসকে ৬-১ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে বার্সেলোনা ইরান যুদ্ধকে পুঁজি করে মুনাফা লুটছে তেল কোম্পানি: বার্নি স্যান্ডার্স আশুগঞ্জ পাওয়ার স্টেশনে ৯০ কর্মী নিয়োগের সুযোগ, আবেদন শুরু ২ নভেম্বর তাহসিফ সাউরীর মৃত্যুর তদন্তে পুলিশ খুঁজছে রহস্যময় তরুণীকে এনসিএলে মিঠুন ও নুরুলের শতকে প্রথম দিন খুলনার দাপট স্বরাষ্ট্রমন্ত্রী |: ফ্যাসিবাদের পথ বন্ধ করতে রাজনৈতিক ঐক্যই বেশি প্রয়োজন ইউক্রেনকে ৫০০ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দেওয়ার মার্কিন অনুমোদন পটিয়ায় সম্পত্তি বিরোধের জেরে হামলা, আহত মা-ছেলেসহ গ্রেপ্তার ৪ দিনাজপুর বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৫.৯৮ শতাংশ, ৪৯ প্রতিষ্ঠানে শূন্য পাস আম্পায়ারস কলে হতাশা, হারের কারণ ব্যাখ্যা করলেন নাজমুল হোসেন চাকরি থেকে বরখাস্ত ডিএমপির সাবেক ডিবি প্রধান হারুন গাজায় ধ্বংসস্তূপের মাঝে বেঁচে থাকার লড়াইয়ে দিশেহারা মানুষ নোবেল নিয়ে ট্রাম্পের কটাক্ষের জবাবে নরওয়ের ব্যাঙ্গাত্মক প্রচার এইচএসসিতে নটর ডেম কলেজে পাসের হার ৯৮.৮৩%, ছিল না উদযাপনের আমেজ এসএসএসে ১,৭৮২ পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন ২০ নভেম্বর পর্যন্ত ৯ মাসে সিটি ব্যাংকের মুনাফা বেড়ে ৮৬৭ কোটি টাকা ডব্লিউটিসি ফাইনাল খেলতে কঠিন সমীকরণের মুখে বাংলাদেশ প্রধানমন্ত্রী |: উদ্যোক্তা তৈরিতে ৫০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে জোটের দাবিতে উত্তাল তেল আবিব কাতারের ৩৩ হাজার আবাসিক প্লটে আশগালের মেগা প্রকল্প আলাভেসকে ৬-১ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে বার্সেলোনা ইরান যুদ্ধকে পুঁজি করে মুনাফা লুটছে তেল কোম্পানি: বার্নি স্যান্ডার্স আশুগঞ্জ পাওয়ার স্টেশনে ৯০ কর্মী নিয়োগের সুযোগ, আবেদন শুরু ২ নভেম্বর তাহসিফ সাউরীর মৃত্যুর তদন্তে পুলিশ খুঁজছে রহস্যময় তরুণীকে এনসিএলে মিঠুন ও নুরুলের শতকে প্রথম দিন খুলনার দাপট স্বরাষ্ট্রমন্ত্রী |: ফ্যাসিবাদের পথ বন্ধ করতে রাজনৈতিক ঐক্যই বেশি প্রয়োজন ইউক্রেনকে ৫০০ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দেওয়ার মার্কিন অনুমোদন পটিয়ায় সম্পত্তি বিরোধের জেরে হামলা, আহত মা-ছেলেসহ গ্রেপ্তার ৪ দিনাজপুর বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৫.৯৮ শতাংশ, ৪৯ প্রতিষ্ঠানে শূন্য পাস আম্পায়ারস কলে হতাশা, হারের কারণ ব্যাখ্যা করলেন নাজমুল হোসেন চাকরি থেকে বরখাস্ত ডিএমপির সাবেক ডিবি প্রধান হারুন গাজায় ধ্বংসস্তূপের মাঝে বেঁচে থাকার লড়াইয়ে দিশেহারা মানুষ নোবেল নিয়ে ট্রাম্পের কটাক্ষের জবাবে নরওয়ের ব্যাঙ্গাত্মক প্রচার এইচএসসিতে নটর ডেম কলেজে পাসের হার ৯৮.৮৩%, ছিল না উদযাপনের আমেজ এসএসএসে ১,৭৮২ পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন ২০ নভেম্বর পর্যন্ত ৯ মাসে সিটি ব্যাংকের মুনাফা বেড়ে ৮৬৭ কোটি টাকা