স্বামীর মৃত্যুতে প্যারোলে ১২ ঘণ্টার মুক্তি পেলেন সাবেক মন্ত্রী দীপু মনি

প্রকাশ:
Print news

স্বামী ও সুপ্রিম কোর্টের আইনজীবী তৌফীক নাওয়াজের মৃত্যুতে মুন্সীগঞ্জ জেলা কারাগার থেকে প্যারোলে মুক্তি পাচ্ছেন আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ডা. দীপু মনি। মুন্সীগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগামী বৃহস্পতিবার ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ১২ ঘণ্টার জন্য তাকে কারামুক্ত রাখা হবে।

দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম জানান, আজ বুধবার দুপুরে দীপু মনির মেয়ে তানী দীপাবলি কারাগারে মায়ের সঙ্গে দেখা করেন। এরপর তিনি তার মায়ের জন্য ৪ দিনের প্যারোল চেয়ে জেলা প্রশাসকের কাছে আবেদন করেন। সেই আবেদনের প্রেক্ষিতেই ১২ ঘণ্টার এই মুক্তির আদেশ এসেছে।

উল্লেখ্য, সুপ্রিম কোর্টের আইনজীবী তৌফীক নাওয়াজ মঙ্গলবার রাতে ঢাকার কন্টিনেন্টাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মরদেহ বর্তমানে ঢাকার কলাবাগানের বাসভবনে রাখা হয়েছে।

আইনজীবী গাজী ফয়সাল ইসলাম আরও জানান, আগামীকাল ভোরে কারাগার থেকে মুক্তি পাওয়ার পর দীপু মনি সরাসরি কলাবাগানের বাসভবনে যাবেন। এরপর সেখানে জানাজা শেষে বনানী কবরস্থানে তৌফীক নাওয়াজের দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

শেয়ার করুন
শিরোনাম :
কাতারে চাকরির খোঁজ: ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১১৭ বলে ডাবল সেঞ্চুরি: গিলের বিশ্বরেকর্ড সৌরবিদ্যুতের নতুন দাম ও মাশুল নির্ধারণ করলো বিইআরসি সিঙ্গাপুরের কাছে হেরে আসিয়ান কাপে কোণঠাসা বাংলাদেশ টাইমস হায়ার এডুকেশন র‍্যাংকিং: দেশসেরা অবস্থানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রকাশ হলো ৫১তম বিসিএসের পূর্ণাঙ্গ সিলেবাস স্টার সিনেপ্লেক্সে একই দিনে টম ক্রুজের ডিগার ও রেসিডেন্ট কুষ্টিয়ায় গাছ উপড়ে বসতবাড়ি ধ্বংস অক্টোবরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম ফ্লাইদুবাইয়ের উড়োজাহাজে ককপিট নাটকীয়তা: সৌদিতে জরুরি অবতরণের নেপথ্যে কী? নিখোঁজ তিন ইরানি পাইলট নিয়ে কাতারের কাছে তথ্যের দাবি বাংলাদেশ-আফগানিস্তান একমাত্র টেস্টের ভেন্যু ও সূচি চূড়ান্ত চিনের সাথে গবেষণার নতুন দিগন্ত খুলছে সিকৃবির অ্যালামনাই সংগঠন ঘরের মাঠে স্পেনের জয়যাত্রা, রেকর্ড গড়লেন লামিন ইয়ামালরা আইফার্মারে ডিপ্লোমা পাসে চাকরির সুযোগ, নিয়োগ পাবেন ১৫ জন যুক্তরাষ্ট্রে ঢালিউড অ্যাওয়ার্ড ২০২৬: শাকিবসহ একঝাঁক তারকার মিলনমেলা বক্স অফিসে এগিয়ে সিদ্ধার্থের ছবি দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে সব প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা জাহরা কে এই রাজনীতিক হামাদ জেনারেল হাসপাতালে ১১২ কোটি রিয়ালের মেগা উন্নয়ন প্রকল্প কাতারে চাকরির খোঁজ: ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১১৭ বলে ডাবল সেঞ্চুরি: গিলের বিশ্বরেকর্ড সৌরবিদ্যুতের নতুন দাম ও মাশুল নির্ধারণ করলো বিইআরসি সিঙ্গাপুরের কাছে হেরে আসিয়ান কাপে কোণঠাসা বাংলাদেশ টাইমস হায়ার এডুকেশন র‍্যাংকিং: দেশসেরা অবস্থানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রকাশ হলো ৫১তম বিসিএসের পূর্ণাঙ্গ সিলেবাস স্টার সিনেপ্লেক্সে একই দিনে টম ক্রুজের ডিগার ও রেসিডেন্ট কুষ্টিয়ায় গাছ উপড়ে বসতবাড়ি ধ্বংস অক্টোবরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম ফ্লাইদুবাইয়ের উড়োজাহাজে ককপিট নাটকীয়তা: সৌদিতে জরুরি অবতরণের নেপথ্যে কী? নিখোঁজ তিন ইরানি পাইলট নিয়ে কাতারের কাছে তথ্যের দাবি বাংলাদেশ-আফগানিস্তান একমাত্র টেস্টের ভেন্যু ও সূচি চূড়ান্ত চিনের সাথে গবেষণার নতুন দিগন্ত খুলছে সিকৃবির অ্যালামনাই সংগঠন ঘরের মাঠে স্পেনের জয়যাত্রা, রেকর্ড গড়লেন লামিন ইয়ামালরা আইফার্মারে ডিপ্লোমা পাসে চাকরির সুযোগ, নিয়োগ পাবেন ১৫ জন যুক্তরাষ্ট্রে ঢালিউড অ্যাওয়ার্ড ২০২৬: শাকিবসহ একঝাঁক তারকার মিলনমেলা বক্স অফিসে এগিয়ে সিদ্ধার্থের ছবি দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে সব প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা জাহরা কে এই রাজনীতিক হামাদ জেনারেল হাসপাতালে ১১২ কোটি রিয়ালের মেগা উন্নয়ন প্রকল্প