বলিউড সিনেমার ইতিহাসে ‘কাজরা রে’ একটি কালজয়ী গানের নাম। ২০০৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘বান্টি আউর বাবলি’ সিনেমার এই গানে অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনকে একসঙ্গে পর্দায় দেখা গিয়েছিল। যদিও ঐশ্বরিয়া তখন বচ্চন পরিবারের সদস্য ছিলেন না, তবে এই সিনেমার মাধ্যমেই ভক্তদের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন তিনি। দীর্ঘ ২১ বছর পেরিয়ে গেলেও গানটির জনপ্রিয়তা বিন্দুমাত্র কমেনি। ইউটিউবে এখন পর্যন্ত গানটি ৬৭৭ মিলিয়ন ভিউ অর্জন করেছে। ২০০৫ সালে ‘বান্টি আউর বাবলি’ সিনেমায় পুত্র অভিষেক বচ্চনের সঙ্গে পর্দা ভাগ করে নেন। মুক্তির পর ২১ বছর কেটে গেলেও গানটির জনপ্রিয়তায় এতটুকুও ভাটা পড়েনি। পাশাপাশি জানিয়েছে ন, ‘কাজরা রে টু’ গানে পারফর্ম করতেও প্রস্তুত তিনি।
সম্প্রতি বিবিসি এশিয়ান নেটওয়ার্ককে দেওয়া এক সাক্ষাৎকারে গানটির শুটিংয়ের দারুণ সব স্মৃতি রোমন্থন করেছেন অভিষেক বচ্চন। তিনি জানান, ক্যারিয়ারের সবচেয়ে আনন্দময় শুটিংগুলোর একটি ছিল এই গানের দৃশ্যধারণ। সিনেমার পরিচালক শাদ আলী শুটিংয়ের সময় টানা চার ঘণ্টা গানটি বাজিয়ে রেখেছিলেন, যাতে সেটে সবার মধ্যে একটি উৎসবের আবহ তৈরি হয়। ঐ সময়কার শুটিংয়ের উচ্ছ্বাস ও নাচের দৃশ্যগুলোই মূলত গানের মূল অংশে ব্যবহার করা হয়েছিল। সেই সেটে তার জন্মদিনও পালন করা হয়েছিল বলে জানান অভিনেতা। পুরো ব্যাপারটাই বিশাল আনন্দের পার্টি ছিল। একপর্যায়ে সেটে সবাই নাচের পার্টিতে মেতে ওঠেন।
বর্তমানে ‘কাজরা রে ২.০’ বা এর নতুন কোনো সংস্করণ তৈরির সুযোগ এলে অভিষেক কাজ করবেন কি না, এমন প্রশ্নের মুখোমুখি হন তিনি। উত্তরে অভিষেক উচ্ছ্বাসের সঙ্গেই জানান, তিনি এই প্রকল্পের জন্য পুরোপুরি রাজি। তবে একই সঙ্গে তিনি একটি মজার শর্তও জুড়ে দিয়েছেন। অভিনেতা বলেন, “আমি অবশ্যই কাজটি করতে চাই, কিন্তু এর জন্য আমাকে ঐশ্বরিয়া এবং আমার বাবাকে রাজি করাতে হবে।” ২০১৫ সালের ২ ফেব্রুয়ারি ইউটিউবে মুক্তি পায় ‘কাজরা রে’ গানটি।
উল্লেখ্য যে, ‘বান্টি আউর বাবলি’ সিনেমায় অভিষেক ও রানী মুখার্জির প্রতারক চরিত্রের বিপরীতে পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন। অন্যদিকে, আইটেম গানে ঐশ্বরিয়ার উপস্থিতি ছিল সিনেমাটির অন্যতম বড় আকর্ষণ। গুণী গীতিকার গুলজারের কথায় এবং শঙ্কর-এহসান-লয়ের সুর ও সংগীতে গানটি তৈরি হয়েছিল। গানটিতে কণ্ঠ দিয়েছিলেন অলিশা চিনাই, শঙ্কর মহাদেব ও জাভেদ আলী, আর এর কোরিওগ্রাফির দায়িত্বে ছিলেন বৈভবী মার্চেন্ট।
সিনেমার শেষাংশে অমিতাভ ও অভিষেকের চরিত্রগুলোর মুখোমুখি হওয়ার দৃশ্যটি দর্শকদের মনে আজও গেঁথে আছে। অভিষেকের নতুন এই মন্তব্যের পর থেকে ফের আলোচনায় এসেছে সেই পুরনো দিনের স্মৃতি। ভক্তরাও প্রিয় তারকাদের পুনরায় একই ফ্রেমে দেখার আকাঙ্ক্ষা প্রকাশ করছেন, তবে সবটাই এখন নির্ভর করছে অমিতাভ ও ঐশ্বরিয়ার সম্মতির ওপর। তবে এর দুই বছর পরই অভিষেকের গলায় মালা পরান এই প্রাক্তন বিশ্ব সুন্দরী।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০