রূপপুরের পথে ইউরেনিয়ামের বিশেষ গাড়িবহর

প্রকাশ:
Print news

রাশিয়া থেকে আসা পারমাণবিক জ্বালানি ইউরেনিয়াম নিয়ে একটি বিশেষ গাড়িবহর আজ শনিবার সকালে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পাবনার রূপপুরের উদ্দেশে যাত্রা শুরু করেছে। সেনাবাহিনীর তত্ত্বাবধানে তিনটি লরির মাধ্যমে এই জ্বালানি কঠোর নিরাপত্তায় গন্তব্যে নেওয়া হচ্ছে। সূত্র জানায়, দুপুরের মধ্যেই এই বহরটির রূপপুরে পৌঁছানোর কথা রয়েছে। এই পরিবহন প্রক্রিয়াকে ঘিরে ঈশ্বরদী ও রূপপুর এলাকায় নিরাপত্তা ব্যবস্থা সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, শনিবার (৩ অক্টোবর) সকালে ইউরেনিয়ামবাহী তিনটি লরি সড়কপথে ঢাকা ত্যাগ করে।

এর আগে শুক্রবার দিবাগত রাত ১১টা ৪৪ মিনিটে ইউরেনিয়ামবাহী বিমানটি ভারত হয়ে ঢাকায় অবতরণ করে। বিমানবন্দর থেকে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কর্মকর্তারা এই চালান বুঝে নেন এবং রাতেই সেনাবাহিনীর নিরাপত্তা বেষ্টনীতে তা স্থানান্তরের প্রাথমিক প্রস্তুতি সম্পন্ন করা হয়। এর আগে, রাশিয়া থেকে রওনা হয়ে ইউরেনিয়ামবাহী বিমানটি ভারত হয়ে শুক্রবার (২ অক্টোবর) রাত ১১টা ৪৪ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম জানান, বিমানবন্দরে জ্বালানি পৌঁছানোর পর থেকেই তা রূপপুরে নেওয়ার যাবতীয় কার্যক্রম সফলভাবে সম্পন্ন করা হয়েছে। আগামী নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে আরও কয়েকটি ফ্লাইটে প্রয়োজনীয় ইউরেনিয়াম অ্যাসেম্বল বাংলাদেশে আসার কথা রয়েছে।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের বিভিন্ন পরীক্ষামূলক কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে। সব প্রক্রিয়া সফলভাবে শেষ করতে পারলে চলতি বছরের নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করা সম্ভব হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করছেন।

শেয়ার করুন
শিরোনাম :
পাঁচ ধাপে ৪৩০০ ইউপি নির্বাচনের ঘোষণা নির্বাচন কমিশনের কর্মক্ষেত্রে নারীর প্রতি বৈষম্য বাড়াতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা বিজয় দিবসে স্মৃতিসৌধসহ গুরুত্বপূর্ণ এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতের সিদ্ধান্ত বিদেশি পর্যটকদের জন্য ক্রিপ্টোকারেন্সি পেমেন্ট চালু করল থাইল্যান্ড কাতারের বাংলাদেশ স্কুলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন খুলনার অপরাধ জগতে ৯ গ্যাংয়ের প্রভাব, বাড়ছে সহিংস ঘটনা বিবাহবিচ্ছেদের গুঞ্জন নিয়ে মুখ খুললেন বাহুবলীর শিবগামী রম্যা নিউজিল্যান্ডে সাত বছরের খরা কাটিয়ে সিরিজ জিতল ভারত হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে অচল তেলবাহী জাহাজ টিএমএসএসে ১০০০ জনের চাকরির সুযোগ, ৩টি উৎসব ভাতাসহ আকর্ষণীয় বেতন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হলো ১১ আসামিকে ফতুল্লায় মাদ্রাসায় আগুন: আইসিইউ থেকে বেডে ফিরলেন আরও দুই শিক্ষার্থী যুক্তরাষ্ট্রে ফ্লাইট বিপর্যয় অব্যাহত, স্বাভাবিক হতে পারে আজ পোশাকশ্রমিকদের নতুন মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত এনভিডিয়ার সিইও পদে ফেরার পরিকল্পনা জেনসেন হুয়াংয়ের কাতারের বিলাসবহুল ইয়টের চাহিদা বাড়ছে ২৫ শতাংশ মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের তৃতীয় রণতরি, পাল্টা হামলার হুঁশিয়ারি ইরানের দক্ষিণ চীন সাগরের আচরণবিধি নিয়ে ঐকমত্যে পৌঁছাতে ব্যর্থ আসিয়ান সাফে ব্যর্থতায় কাঠগড়ায় কোচিং স্টাফ ও ভুল পরিকল্পনা প্রতিবেশীদের কাছে ক্ষমা চাইলেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও পাঁচ ধাপে ৪৩০০ ইউপি নির্বাচনের ঘোষণা নির্বাচন কমিশনের কর্মক্ষেত্রে নারীর প্রতি বৈষম্য বাড়াতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা বিজয় দিবসে স্মৃতিসৌধসহ গুরুত্বপূর্ণ এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতের সিদ্ধান্ত বিদেশি পর্যটকদের জন্য ক্রিপ্টোকারেন্সি পেমেন্ট চালু করল থাইল্যান্ড কাতারের বাংলাদেশ স্কুলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন খুলনার অপরাধ জগতে ৯ গ্যাংয়ের প্রভাব, বাড়ছে সহিংস ঘটনা বিবাহবিচ্ছেদের গুঞ্জন নিয়ে মুখ খুললেন বাহুবলীর শিবগামী রম্যা নিউজিল্যান্ডে সাত বছরের খরা কাটিয়ে সিরিজ জিতল ভারত হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে অচল তেলবাহী জাহাজ টিএমএসএসে ১০০০ জনের চাকরির সুযোগ, ৩টি উৎসব ভাতাসহ আকর্ষণীয় বেতন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হলো ১১ আসামিকে ফতুল্লায় মাদ্রাসায় আগুন: আইসিইউ থেকে বেডে ফিরলেন আরও দুই শিক্ষার্থী যুক্তরাষ্ট্রে ফ্লাইট বিপর্যয় অব্যাহত, স্বাভাবিক হতে পারে আজ পোশাকশ্রমিকদের নতুন মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত এনভিডিয়ার সিইও পদে ফেরার পরিকল্পনা জেনসেন হুয়াংয়ের কাতারের বিলাসবহুল ইয়টের চাহিদা বাড়ছে ২৫ শতাংশ মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের তৃতীয় রণতরি, পাল্টা হামলার হুঁশিয়ারি ইরানের দক্ষিণ চীন সাগরের আচরণবিধি নিয়ে ঐকমত্যে পৌঁছাতে ব্যর্থ আসিয়ান সাফে ব্যর্থতায় কাঠগড়ায় কোচিং স্টাফ ও ভুল পরিকল্পনা প্রতিবেশীদের কাছে ক্ষমা চাইলেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও