
রাশিয়া থেকে আসা পারমাণবিক জ্বালানি ইউরেনিয়াম নিয়ে একটি বিশেষ গাড়িবহর আজ শনিবার সকালে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পাবনার রূপপুরের উদ্দেশে যাত্রা শুরু করেছে। সেনাবাহিনীর তত্ত্বাবধানে তিনটি লরির মাধ্যমে এই জ্বালানি কঠোর নিরাপত্তায় গন্তব্যে নেওয়া হচ্ছে। সূত্র জানায়, দুপুরের মধ্যেই এই বহরটির রূপপুরে পৌঁছানোর কথা রয়েছে। এই পরিবহন প্রক্রিয়াকে ঘিরে ঈশ্বরদী ও রূপপুর এলাকায় নিরাপত্তা ব্যবস্থা সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, শনিবার (৩ অক্টোবর) সকালে ইউরেনিয়ামবাহী তিনটি লরি সড়কপথে ঢাকা ত্যাগ করে।
এর আগে শুক্রবার দিবাগত রাত ১১টা ৪৪ মিনিটে ইউরেনিয়ামবাহী বিমানটি ভারত হয়ে ঢাকায় অবতরণ করে। বিমানবন্দর থেকে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কর্মকর্তারা এই চালান বুঝে নেন এবং রাতেই সেনাবাহিনীর নিরাপত্তা বেষ্টনীতে তা স্থানান্তরের প্রাথমিক প্রস্তুতি সম্পন্ন করা হয়। এর আগে, রাশিয়া থেকে রওনা হয়ে ইউরেনিয়ামবাহী বিমানটি ভারত হয়ে শুক্রবার (২ অক্টোবর) রাত ১১টা ৪৪ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম জানান, বিমানবন্দরে জ্বালানি পৌঁছানোর পর থেকেই তা রূপপুরে নেওয়ার যাবতীয় কার্যক্রম সফলভাবে সম্পন্ন করা হয়েছে। আগামী নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে আরও কয়েকটি ফ্লাইটে প্রয়োজনীয় ইউরেনিয়াম অ্যাসেম্বল বাংলাদেশে আসার কথা রয়েছে।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের বিভিন্ন পরীক্ষামূলক কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে। সব প্রক্রিয়া সফলভাবে শেষ করতে পারলে চলতি বছরের নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করা সম্ভব হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করছেন।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০