
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উদাখালী বালিকা উচ্চ বিদ্যালয়ের অফিসকক্ষে বসে ধূমপানরত প্রধান শিক্ষক ননী গোপাল সরকারের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। স্কুল চলাকালীন সময়ে দাপ্তরিক কক্ষে বসে নিয়মিত সিগারেট সেবনের ফলে বিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ নষ্ট হচ্ছে বলে স্থানীয়ভাবে অভিযোগ উঠেছে। এ নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগও জমা দেওয়া হয়েছে।
ধূমপানের এই ঘটনার পাশাপাশি বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আমিনুল ইসলাম প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি ও নানা অনিয়মের অভিযোগ তুলেছেন। এ বিষয়ে তদন্তের দাবি জানিয়ে তিনি দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান বরাবর আবেদন করেছেন। আমিনুল ইসলামের অভিযোগ, প্রধান শিক্ষক ননী গোপাল ইচ্ছামতো ও অনিয়মতান্ত্রিকভাবে তাকে বাদ দিয়ে বিদ্যালয় পরিচালনা করছেন এবং দুর্নীতির সাথে জড়িয়ে পড়েছেন।
নিজের কর্মকাণ্ডের বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক ননী গোপাল সরকার অনেকটা দায়সারাভাবে বলেন, অফিসে অনেকে ধূমপান করেন, তিনিও তাই একটু খেয়েছেন। এহেন কর্মকাণ্ড ও অভিযোগের প্রেক্ষিতে প্রশাসনিকভাবে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০