রাঙামাটির জনপ্রিয় পর্যটন কেন্দ্র সাজেকে চলমান অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি ৪৮ ঘণ্টার জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে। সাজেক গণঅধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমা জানিয়েছেন, প্রশাসনের তরফ থেকে তাদের উত্থাপিত দাবিগুলো নিয়ে আশ্বাসের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে দাবি পূরণে নির্দিষ্ট সময়ের মধ্যে অগ্রগতি না দেখালে পুনরায় অবরোধের পথে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তারা। দেশের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেকে অনির্দিষ্টকালের অবরোধ বিকাল পাঁচটায় ৪৮ ঘণ্টার জন্য স্থগিত করেছে আন্দোলনকারীরা। তারা এ বিষয়ে আশ্বাস দেওয়ায় আমরা ৪৮ ঘণ্টার জন্য অবরোধ স্থগিত করেছি। পরে অবরোধ স্থগিতের পর পর্যটকদের ছেড়ে দেয় আন্দোলনকারীরা।
আন্দোলনকারীদের তিন দফা দাবির মধ্যে রয়েছে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সশস্ত্র সন্ত্রাসীদের এলাকা থেকে সরিয়ে নেওয়া, সাধারণ মানুষকে মৃত্যুর হুমকি বন্ধ করা এবং নিরপরাধ স্থানীয়দের ঘরবাড়িতে নিরাপত্তা বাহিনীর তল্লাশি বন্ধ করা। মূলত এসব সন্ত্রাসীদের গ্রেপ্তার এবং স্থানীয় বাসিন্দাদের জানমালের নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যেই এই অবরোধের ডাক দেওয়া হয়েছিল।
অবরোধের কারণে সাজেক ভ্রমণে আসা সহস্রাধিক পর্যটক চরম ভোগান্তিতে পড়েন। সকালে সাজেক থেকে বের হতে না পেরে দুপুরে সেনাবাহিনীর বিশেষ নিরাপত্তায় তারা রওনা দিলেও পথে বাচালং ও গঙ্গারাম উজোবাজারে অবরোধকারীদের বাধার মুখে পড়েন। সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, উভয় দিক থেকে আসা পর্যটকদের গাড়ি বহর আটকে পড়ার পর বিকাল পাঁচটার দিকে অবরোধ স্থগিত হলে পর্যটকরা গন্তব্যের দিকে রওনা হতে পারেন। বিকাল পাঁচটা পর্যন্ত উভয়দিকের পর্যটকদের আটকে রাখে অবরোধকারীরা।
এর আগে শনিবার কমিটির সদস্য সচিব বিজয় কান্তি চাকমার স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জেএসএসের নাম ব্যবহারকারী একটি সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অভিযোগ আনা হয়। সাধারণ বাসিন্দাদের ভয়ভীতি ও হুমকি দেওয়ার অভিযোগে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবিতে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছিল।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০