সংগীতে ৫০ বছর: টরন্টোয় বিশেষ আয়োজনে তপন চৌধুরী

প্রকাশ:
Print news

বাংলা গানের সুরের ভুবনে পাঁচ দশকের দীর্ঘ পথচলা। অগণিত কালজয়ী গান আর নিজস্ব গায়কীর মাধ্যমে শ্রোতাদের হৃদয়ে স্থায়ী জায়গা করে নিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী তপন চৌধুরী। তার এই বর্ণাঢ্য সংগীতজীবনের সুবর্ণজয়ন্তী উদযাপনের লক্ষে কানাডার টরন্টোতে আয়োজন করা হয়েছে ‘তপন চৌধুরীর সংগীতজীবনের ৫০ বছরের পথচলা উৎসব’। আগামী ১২ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া এই জমকালো আয়োজনের মধ্য দিয়ে শিল্পী তার সংগীতজীবনের এক গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করবেন। তার দরদমাখা কণ্ঠে মুগ্ধ হয়েছেন প্রজন্মের পর প্রজন্ম।

১৯৭৩ সালে সংগীতজগতে যাত্রা শুরু করেন তপন চৌধুরী। দীর্ঘ এই ক্যারিয়ারের অর্জন সম্পর্কে শিল্পী বলেন, দীর্ঘ এই সময়ে ভক্ত-শ্রোতাদের অন্তহীন ভালোবাসা এবং সংগীতাঙ্গনের গুণীজনদের আশীর্বাদই জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি বলে আমি মনে করি। তার সুরের মায়ায় জড়িয়ে আছে অসংখ্য মানুষের আবেগ ও স্মৃতি। শিল্পী নিজের এই দীর্ঘ পথচলার সার্থকতাকে কেবল জনপ্রিয়তা বা গানের সংখ্যায় সীমাবদ্ধ রাখতে চান না; বরং সহশিল্পীদের আন্তরিকতা এবং শ্রোতাদের ভালোবাসাকেই তিনি বড় পাওয়া বলে মনে করেন।

কানাডার রূপতনু মিউজিক একাডেমি ও টরন্টো ঢাকা ক্লাবের যৌথ উদ্যোগেই এই উৎসব বাস্তবে রূপ নিতে যাচ্ছে। আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তপন চৌধুরী জানান, তাদের স্বতঃস্ফূর্ত প্রচেষ্টাতেই এই সুবর্ণজয়ন্তী উদযাপন সম্ভব হচ্ছে। নেপথ্যে থাকা সকল শুভানুধ্যায়ীদের প্রতি ধন্যবাদ জানিয়ে শিল্পী আশা প্রকাশ করেন, সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি অত্যন্ত সফল হবে। টরন্টোর পর পরবর্তীতে বাংলাদেশেও তার সুবর্ণজয়ন্তী উদযাপনের পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।

সংগীতজীবনের মাইলফলক উদযাপনের ঘটনা এবারই প্রথম নয়। এর আগে ২০১৭ সালের ৭ জানুয়ারি ঢাকার অভিজাত ঢাকা ক্লাবে তার ক্যারিয়ারের ৪০ বছর পূর্তি উপলক্ষে একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই স্মৃতিচারণ করে তপন চৌধুরী বলেন, ৪০ বছর পূর্তির সেই অনুষ্ঠানে দেশের বিশিষ্ট সংগীতশিল্পীদের আন্তরিক উপস্থিতি আমাকে গভীরভাবে আপ্লুত করেছিল। বিশেষ করে কিংবদন্তি শিল্পী রুনা লায়লার উপস্থিতি ও ভালোবাসা আমার জন্য ছিল অনেক বড় অনুপ্রেরণার উৎস। স্মৃতিচারণা করে তপন চৌধুরী বলেন, “৪০ বছর পূর্তি অনুষ্ঠানে সহকর্মী ও সংগীতাঙ্গনের বিশিষ্টজনদের আন্তরিক উপস্থিতিতে আমি খুবই খুশি হয়েছিলাম। সেখানে উপস্থিত ছিলেন দেশের প্রথিতযশা সংগীতশিল্পী ও সংগীতাঙ্গনের বিশিষ্টজনেরা। তাদের মধ্যে ছিলেন রুনা লায়লা, সৈয়দ আব্দুল হাদী, আলাউদ্দিন আলী ও আইয়ুব বাচ্চু।

আগামী ১২ ডিসেম্বরের টরন্টোর উৎসবকে ঘিরে দর্শক-শ্রোতাদের জন্য থাকছে তপন চৌধুরীর জনপ্রিয় সব গানের পরিবেশনা। আয়োজক সূত্রে জানা গেছে, এই বিশেষ অনুষ্ঠানে শিল্পী ১৫টির বেশি গান পরিবেশন করবেন। তালিকায় রয়েছে ‘মন শুধু মন ছুঁয়েছে’, ‘এ এমন পরিচয়’, ‘দিন কি রাতে’, ‘কান্দো কেনে মন’, ‘কত কাঁদলাম’, ‘আজ ফিরে না গেলেই কি নয়’ এবং ‘আমি সবকিছু ছাড়তে পারি’-এর মতো জনপ্রিয় সব গান।

পাঁচ দশকের এই দীর্ঘ পথচলায় তপন চৌধুরী যেমন শ্রোতাদের মন জয় করেছেন, তেমনি সংগীতাঙ্গনেও নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন। তার গানে জীবনের নানাবিধ অনুভূতি ও সুরের মূর্ছনা খুঁজে পান শ্রোতারা। এই সুবর্ণজয়ন্তী উদযাপন তাই কেবল একজন শিল্পীর ক্যারিয়ারের উৎসব নয়, বরং তার গানের সঙ্গে মিশে থাকা অসংখ্য শ্রোতার ভালোবাসা ও স্মৃতিরও এক মিলনমেলা। টরন্টোর মঞ্চে সেই দীর্ঘ সংগীতযাত্রারই প্রতিধ্বনি শোনার অপেক্ষায় প্রহর গুনছেন ভক্তরা। Do Not Sell or Share My Personal Information। We won’t sell or share your personal information to inform the ads you see। You may still see interest-based ads if your information is sold or shared by other companies or was sold or shared previously।

শেয়ার করুন
শিরোনাম :
নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষে ১৮ পদে নিয়োগ: আবেদনের সময়সীমা বাড়ল সংগীতে ৫০ বছর: টরন্টোয় বিশেষ আয়োজনে তপন চৌধুরী রায়েরবাজারের শতবর্ষী গদিঘর: ইতিহাস ও সম্প্রীতির এক নীরব সাক্ষী শিশু হাসপাতালে ধূমপান: চিকিৎসককে তাৎক্ষণিক বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা আংশিক কার্যকর করলেন ট্রাম্প শান্তিরক্ষীদের ওপর ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানালো কাতার পূজার স্মৃতিতে অমলিন বাংলা গানের সেই সোনালি সুর সাজেকের সংকট নিরসনে আলোচনা চলছে: প্রতিমন্ত্রী মীর হেলাল ম্যানচেস্টার সিটির আইনি সংকট ফরিদগঞ্জে স্বেচ্ছাসেবক দলের চার নেতা গ্রেপ্তার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নিয়োগের সময় বাড়ল, কমল একটি পদ মোহামেডানের প্রতাপ থেকে স্বাধীন বাংলা দলের সংগঠক পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে তরুণদের আহ্বান প্রধানমন্ত্রীর ইয়েমেনে বিমানবন্দর ও সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলা কাতারে অবৈধ প্রবাসীদের জন্য পুলিশের বিশেষ নির্দেশনা ও সতর্কবার্তা হামজার বিতর্কিত লাল কার্ডে ক্ষুব্ধ শেফিল্ড কোচ ওয়াইল্ডার ফিলিস্তিনিদের জলপাই লুটের ফতোয়া ইসরাইলি রাবির বক্স অফিসে রজনীকান্তের ঝড়, প্রথম দিনেই আয় ১১০ কোটি বন্ধ হতে যাচ্ছে নিউ ইয়র্কের দেড় শ বছরের ঐতিহ্যবাহী নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষে ১৮ পদে নিয়োগ: আবেদনের সময়সীমা বাড়ল সংগীতে ৫০ বছর: টরন্টোয় বিশেষ আয়োজনে তপন চৌধুরী রায়েরবাজারের শতবর্ষী গদিঘর: ইতিহাস ও সম্প্রীতির এক নীরব সাক্ষী শিশু হাসপাতালে ধূমপান: চিকিৎসককে তাৎক্ষণিক বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা আংশিক কার্যকর করলেন ট্রাম্প শান্তিরক্ষীদের ওপর ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানালো কাতার পূজার স্মৃতিতে অমলিন বাংলা গানের সেই সোনালি সুর সাজেকের সংকট নিরসনে আলোচনা চলছে: প্রতিমন্ত্রী মীর হেলাল ম্যানচেস্টার সিটির আইনি সংকট ফরিদগঞ্জে স্বেচ্ছাসেবক দলের চার নেতা গ্রেপ্তার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নিয়োগের সময় বাড়ল, কমল একটি পদ মোহামেডানের প্রতাপ থেকে স্বাধীন বাংলা দলের সংগঠক পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে তরুণদের আহ্বান প্রধানমন্ত্রীর ইয়েমেনে বিমানবন্দর ও সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলা কাতারে অবৈধ প্রবাসীদের জন্য পুলিশের বিশেষ নির্দেশনা ও সতর্কবার্তা হামজার বিতর্কিত লাল কার্ডে ক্ষুব্ধ শেফিল্ড কোচ ওয়াইল্ডার ফিলিস্তিনিদের জলপাই লুটের ফতোয়া ইসরাইলি রাবির বক্স অফিসে রজনীকান্তের ঝড়, প্রথম দিনেই আয় ১১০ কোটি বন্ধ হতে যাচ্ছে নিউ ইয়র্কের দেড় শ বছরের ঐতিহ্যবাহী