প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১২, ২০২৬, ১:৫১ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১২, ২০২৬, ৫:৪৬ এ.এম
রিয়াদে হামলায় আহত ২৪ বাংলাদেশির পরিচয় ও তালিকা প্রকাশ

সৌদি আরবের রাজধানী রিয়াদে বাদশা খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনি গোষ্ঠী হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় আহত ২৪ বাংলাদেশির পরিচয় শনাক্ত করা হয়েছে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে, আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে রিয়াদে বাংলাদেশ দূতাবাস নিয়মিত তদারকি করছে এবং হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখছে।
স্থানীয় সময় শনিবার বিকাল সোয়া ৩টার দিকে বিমানবন্দরের ৩ নম্বর টার্মিনালে এই ভয়াবহ ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের ঘটনা ঘটে। হামলায় দুই বাংলাদেশি ওমরাহযাত্রীসহ মোট ১২ জন নিহত হন এবং আহত হন আরও ৩০৯ জন। আহতদের মধ্যে ১১ জন প্রবাসী কর্মী এবং ১৩ জন ওমরাহ ভিসাধারী বাংলাদেশি রয়েছেন। এর আগে নিহত দুই বাংলাদেশির পরিচয়ও নিশ্চিত করা হয়েছিল; তারা হলেন বগুড়ার শাহজাহানপুরের শাহেদ আহম্মেদ এবং কুমিল্লার নাঙ্গলকোটের নাসরুল্লাহ বদরপুরি।
সৌদি দূতাবাসের তথ্যানুযায়ী, আহত ২৪ জন বাংলাদেশি রিয়াদের অন্তত ১১টি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের বিস্তারিত তালিকা নিচে দেওয়া হলো
হাসপাতালে চিকিৎসাধীনদের তালিকা
- কিং আব্দুল্লাহ হাসপাতাল (আইসিইউ): হাফেজ হাসান (কামরাঙ্গীরচর), কাজী নুরুল্লাহ (ব্রাহ্মণবাড়িয়া), মো. ওমর ফারুক (প্রবাসী কর্মী)।
- ন্যাশনাল গার্ড হাসপাতাল: সাফফাত রহমান (নওগাঁ), দাউদুল ইসলাম (কুমিল্লা)।
- রিয়াদ মেডিকেল হাসপাতাল: সাইদুল ইসলাম সৌরভ (লালবাগ), আবুল মনসুর মো. রিয়াজ উদ্দীন (মিরপুর)।
- প্রিন্স সুলতান মিলিটারি হাসপাতাল: আব্দুল্লাহ (ডেমরা)।
- সুলাইমান আলহাবিব হাসপাতাল (তাখাসসুসি): আরমান হোসেন (কামরাঙ্গীরচর), মোহাম্মদ ও ফয়সাল আহমদ আব্দুল হক (প্রবাসী কর্মী)।
- কিংডম হাসপাতাল: রফিক মিয়া (প্রবাসী কর্মী)।
- কিং ফাহাদ মেডিকেল সিটি হাসপাতাল: ইসমাইল হোসাইন, মিসবাহ উদ্দীন হীরক, মো. রায়হানুল ইসলাম (প্রবাসী)।
- প্রিন্স মোহাম্মদ বিন আব্দুল আজিজ হাসপাতাল: সালমা আক্তার, শাহাদাত হোসেন, মোশাহিদ আহমেদ সৈকত, জাহিদ আহমেদ ও সোবহে সাদেক মো. শাহজাহান সরকার (সবাই প্রবাসী)।
- এস্টার সনদ হাসপাতাল: আসাদুল ইসলাম (প্রবাসী), জামাল (ওমরাহযাত্রী)।
- সুলাইমান ফকিহ হাসপাতাল: নাজমা আক্তার (ওমরাহযাত্রী)।
- সুলাইমান আলহাবিব হাসপাতাল (আলসাহাফা): উমায়ের ও আব্দুল্লাহ কামিল (ওমরাহযাত্রী)।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০