
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় চলমান সংঘাত অবসানের লক্ষ্যে তাদের নিজস্ব সুনির্দিষ্ট শর্তাবলি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে। এই উদ্যোগের অংশ হিসেবে পারস্য উপসাগর ও কৌশলগত হরমুজ প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করতে ওমানের সঙ্গে একটি চুক্তির রূপরেখা চূড়ান্ত করেছে তেহরান।
ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই জানিয়েছেন, যুক্তরাষ্ট্রসহ সংশ্লিষ্ট পক্ষগুলোর সাম্প্রতিক আলোচনার প্রেক্ষিতে ইরানের অবস্থান অত্যন্ত স্পষ্ট। তিনি জোর দিয়ে বলেন, সব ফ্রন্টে চাপিয়ে দেওয়া সংঘাত বন্ধ করা এবং ওই অঞ্চলে দীর্ঘস্থায়ী শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই ইরানের মূল লক্ষ্য। মধ্যস্থতাকারীদের মাধ্যমে এখন অপর পক্ষের প্রস্তাবগুলোর বিপরীতে ইরানের সুনির্দিষ্ট জবাব পৌঁছে দেওয়া হবে।
মেহের নিউজের তথ্যমতে, ওমানের সঙ্গে ইরানের দ্বিপক্ষীয় আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। বিশেষ করে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের নিরাপদ রুটগুলোর ভৌগোলিক স্থানাঙ্ক নির্ধারণে দুই দেশ ঐক্যমতে পৌঁছেছে। পাশাপাশি, আন্তর্জাতিক বিভিন্ন সংস্থায় এই সমঝোতা কীভাবে উপস্থাপন করা হবে, তা নিয়েও পারস্পরিক বোঝাপড়া হয়েছে। খুব দ্রুতই এই চুক্তির বাস্তবায়ন প্রক্রিয়া শুরু হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০