যুক্তরাষ্ট্রের ওপর ইরানের সম্ভাব্য হামলার বিষয়ে মার্কিনিদের সতর্ক করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার হোয়াইট হাউজে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি দাবি করেন, ইরান যদি পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ পেত, তবে তারা দ্রুত তা ব্যবহার করত। তিনি জানান, ২০২৫ সালের জুন মাসে ইরানের সন্দেহভাজন পারমাণবিক স্থাপনায় মার্কিন বি-২ বোমারু বিমান দিয়ে চালানো হামলাটি না হলে, ইরান মাত্র দুই বা তিন সপ্তাহের মধ্যেই পারমাণবিক অস্ত্রের সক্ষমতা অর্জন করে ফেলত। ট্রাম্প বলেছে ন, "আমরা যদি শুরুতেই বি-২ বোমারু বিমান দিয়ে তাদের (ইরানের) ওপর হামলা না চালাতাম, তবে পারমাণবিক অস্ত্র হাতে পেতে তাদের আর মাত্র দুই বা তিন সপ্তাহ বাকি থাকতো। ”।
ট্রাম্পের মতে, ইরান এই অস্ত্র হাতে পেলে মধ্যপ্রাচ্য ধ্বংসের পাশাপাশি ইসরায়েলকে নিশ্চিহ্ন করে দিত। এরপর দেশটি সরাসরি মার্কিন ভূখণ্ডের দিকে অগ্রসর হতো। তিনি আরও দাবি করেন, ক্ষেপণাস্ত্র হামলার জন্য সুবিধাজনক পথ হওয়ায় ইরান সম্ভবত সবার আগে লস অ্যাঞ্জেলেস বা সান দিয়েগোর মতো শহরগুলোকে লক্ষ্যবস্তু করত। তারা মধ্যপ্রাচ্যকে ধ্বংস করে দিত, ইসরায়েলকে পুরোপুরি গুঁড়িয়ে দিত।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০