যুক্তরাজ্যের ক্যাসল হাওয়ার্ড এস্টেটে ফিরছে প্রাচীন হোয়াইট পার্ক গরু

প্রকাশ:
Print news

যুক্তরাজ্যের নর্থ ইয়র্কশায়ারের মালটনে অবস্থিত ঐতিহাসিক ক্যাসল হাওয়ার্ড এস্টেট তার প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য পুনরুদ্ধারে এক দীর্ঘমেয়াদি উদ্যোগ নিয়েছে। ৩০০ বছরেরও বেশি সময় ধরে হাওয়ার্ড পরিবারের মালিকানাধীন এই বিশাল প্রাসাদ ও প্রাঙ্গণ বর্তমানে নিক হাওয়ার্ড ও তাঁর স্ত্রী ভিক্টোরিয়া হাওয়ার্ড পরিচালনা করছেন। এই ঐতিহ্যবাহী স্থানে প্রকৃতিকে নতুন করে সাজাতে ৩০ বছর মেয়াদি একটি সংরক্ষণ প্রকল্প হাতে নেওয়া হয়েছে।

প্রকল্পের অংশ হিসেবে সম্প্রতি সেখানে হোয়াইট পার্ক জাতের কিছু গরু আনা হয়েছে, যা বিশ্বের অন্যতম প্রাচীন গরুর জাত হিসেবে স্বীকৃত। রেয়ার ব্রিডস সারভাইভাল ট্রাস্টের মতে, ব্রিটিশ দ্বীপপুঞ্জের সবচেয়ে প্রাচীন স্থানীয় জাতের এই গরুগুলো বর্তমানে বিরল। এদের সংরক্ষণের লক্ষ্যে কাজ করছে সংস্থাটি। মূলত নতুন করে তৈরি তৃণভূমিতে চরে বেড়ানোর জন্য এই জাতটিকে বেছে নেওয়া হয়েছে, কারণ এরা ভেজা তৃণভূমিসহ বিভিন্ন ধরনের পরিবেশে মানিয়ে নিতে সক্ষম। গরুগুলো সারা বছরই খোলা মাঠে থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ক্যাসল হাওয়ার্ডের প্রাকৃতিক পরিবেশ বিভাগের প্রধান গাই থ্যালন জানান, প্রাণী ফিরিয়ে আনার এই উদ্যোগটি সংশ্লিষ্ট দল ও অন্যদের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি করেছে। এই প্রকল্পের সর্বশেষ ধাপ হিসেবে ‘বগ হল রিওয়াইল্ডিং’ এলাকায় গরুগুলোকে রাখা হয়েছে, যা উদ্ভিদ ও প্রাণীর জন্য একটি বৈচিত্র্যময় আবাসস্থল গড়ে তুলবে। আগামী শরৎকালে সেখানে বিভার বা বড় আকারের জলজ ইঁদুরজাতীয় প্রাণী ছাড়ার পরিকল্পনা রয়েছে। এর প্রস্তুতি হিসেবে এরই মধ্যে প্রায় ৩ মাইল বা ৫ কিলোমিটার দীর্ঘ বেড়া নির্মাণ করা হয়েছে। এছাড়া ব্যাজার, শিয়াল ও ভোঁদড়ের নিরাপদ চলাচলের জন্য বিশেষ সুড়ঙ্গ ও পথ তৈরি করা হয়েছে।

এনভায়রনমেন্ট ব্যাংকের অংশীদারত্বে বাস্তবায়িত ‘বগ হল হ্যাবিট্যাট ব্যাংক’ প্রকল্পের আওতায় ৪৪০ একর কৃষিজমিকে বন্য প্রাণীর সমৃদ্ধ আবাসস্থলে রূপান্তরের লক্ষ্য নেওয়া হয়েছে। ২০২৪ সালে শুরু হওয়া এই কর্মযজ্ঞে স্বেচ্ছাসেবকেরা পুকুর খনন, উইলোগাছ রোপণ, তৃণভূমি পুনরুদ্ধার, চারাগাছ রক্ষায় ঝোপঝাড়ের বেড়া তৈরি এবং পানি ধরে রাখতে বাঁধ নির্মাণের মতো গুরুত্বপূর্ণ কাজগুলো সম্পন্ন করেছেন। গাই থ্যালন আশা প্রকাশ করেন যে, স্বেচ্ছাসেবকদের এই নিরলস পরিশ্রম ও প্রাণীদের উপস্থিতির ফলে আগামী বছরগুলোতে প্রকৃতিতে ইতিবাচক ও দৃশ্যমান পরিবর্তন আসবে।

শেয়ার করুন
শিরোনাম :
যান্ত্রিক ত্রুটির কারণে বিমান থেকে নামলেন প্রধানমন্ত্রী ভোগের প্রচ্ছদ প্রতিবেদনে ক্যারিয়ার ও জীবন নিয়ে বললেন ক্যাটরিনা এলপিজির দাম ও কমিশন বৃদ্ধির প্রস্তাবে গণশুনানি বিইআরসির এআই প্রযুক্তির সাহায্যে উদ্ধার হলো ২০ বছর আগের হারানো চিত্রকর্ম সেক্স সিম্বল তকমার আড়ালে থাকা মানুষটিকে নিয়ে যা বললেন জিনাত আমান ভিনিসিয়ুস নিয়ম লঙ্ঘনে দুই ম্যাচ নিষিদ্ধ নেইমার মাদকবিরোধী শপথ নিল কিশোরগঞ্জের সাড়ে তিন শতাধিক শিক্ষার্থী ইজি ফ্যাশনে ৬০০ সেলসম্যান নিয়োগ ও যুক্তরাষ্ট্রে আশফাকুর রহমানের পিএইচডি সুযোগ ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের সুরতহাল প্রতিবেদনে যা উঠে এল নয়’ বললেন স্বরাষ্ট্রমন্ত্রী |: বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মৃত্যু নতুন মামলায় ইরানি নির্মাতা জাফর পানাহিকে ৫ বছরের কারাদণ্ড মিরপুর টেস্টে উইন্ডিজের দাপট, বিপাকে বাংলাদেশ সর্বকালের সেরা ব্যালন ডি’অর জয়ী এখন ক্রিস্টিয়ানো রোনালদো চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ে ১১ পদে নিয়োগ বিজ্ঞপ্তি চুক্তিভিত্তিক সরকারি কর্মকর্তাদের বেতন-ভাতা নির্ধারণে নতুন নিয়ম জারি নেতানিয়াহুর রাজনৈতিক ভাগ্য অনিশ্চিত: সরকার গঠনে নতুন হিসাব-নিকাশ সিইসি |: উপনির্বাচনকে ছোট করে দেখছি না, ‘সুন্দর’ ভোট হচ্ছে ট্রেন দুর্ঘটনায় ৬৮ মৃত্যু: ট্রাফিক কন্ট্রোলারের ভুল নির্দেশ দায়ী মানবতাবিরোধী অপরাধ: মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড ঘোষণা প্রথম ইনিংসে ২৭২ রানেই অলআউট বাংলাদেশ যান্ত্রিক ত্রুটির কারণে বিমান থেকে নামলেন প্রধানমন্ত্রী ভোগের প্রচ্ছদ প্রতিবেদনে ক্যারিয়ার ও জীবন নিয়ে বললেন ক্যাটরিনা এলপিজির দাম ও কমিশন বৃদ্ধির প্রস্তাবে গণশুনানি বিইআরসির এআই প্রযুক্তির সাহায্যে উদ্ধার হলো ২০ বছর আগের হারানো চিত্রকর্ম সেক্স সিম্বল তকমার আড়ালে থাকা মানুষটিকে নিয়ে যা বললেন জিনাত আমান ভিনিসিয়ুস নিয়ম লঙ্ঘনে দুই ম্যাচ নিষিদ্ধ নেইমার মাদকবিরোধী শপথ নিল কিশোরগঞ্জের সাড়ে তিন শতাধিক শিক্ষার্থী ইজি ফ্যাশনে ৬০০ সেলসম্যান নিয়োগ ও যুক্তরাষ্ট্রে আশফাকুর রহমানের পিএইচডি সুযোগ ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের সুরতহাল প্রতিবেদনে যা উঠে এল নয়’ বললেন স্বরাষ্ট্রমন্ত্রী |: বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মৃত্যু নতুন মামলায় ইরানি নির্মাতা জাফর পানাহিকে ৫ বছরের কারাদণ্ড মিরপুর টেস্টে উইন্ডিজের দাপট, বিপাকে বাংলাদেশ সর্বকালের সেরা ব্যালন ডি’অর জয়ী এখন ক্রিস্টিয়ানো রোনালদো চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ে ১১ পদে নিয়োগ বিজ্ঞপ্তি চুক্তিভিত্তিক সরকারি কর্মকর্তাদের বেতন-ভাতা নির্ধারণে নতুন নিয়ম জারি নেতানিয়াহুর রাজনৈতিক ভাগ্য অনিশ্চিত: সরকার গঠনে নতুন হিসাব-নিকাশ সিইসি |: উপনির্বাচনকে ছোট করে দেখছি না, ‘সুন্দর’ ভোট হচ্ছে ট্রেন দুর্ঘটনায় ৬৮ মৃত্যু: ট্রাফিক কন্ট্রোলারের ভুল নির্দেশ দায়ী মানবতাবিরোধী অপরাধ: মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড ঘোষণা প্রথম ইনিংসে ২৭২ রানেই অলআউট বাংলাদেশ