
পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর শেষকৃত্যে বাধার দেওয়ার ঘটনাটিকে কেন্দ্র করে নিন্দা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। সোমবার রাত সাড়ে ১০টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এই ঘটনায় কোনো নির্দিষ্ট সংগঠনের নাম উল্লেখ না করেই তীব্র প্রতিবাদ জানান। একই সঙ্গে তিনি বিগত আওয়ামী লীগ সরকারের আমলে জানাজা ও লাশ দাফনের অধিকার হরণ করার বিষয়টিও স্মরণ করিয়ে দেন। উল্লেখ্য, এনসিপি জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় জোটের অন্যতম শরিক দল।
একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতের সাবেক নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছিলেন ৮৭ বছর বয়সী বীর মুক্তিযোদ্ধা মানিক পশারী। গত শনিবার তার মৃত্যুর পর পিরোজপুরে তাকে 'গার্ড অব অনার' প্রদানকে ঘিরে স্থানীয় পর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় জামায়াতের স্থানীয় কর্মী-সমর্থকরা তাকে পিরোজপুর শহরে দাফন না করার দাবি তুলে গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে অবস্থান নেন। শেষ পর্যন্ত শনিবার রাতে পিরোজপুর সদর উপজেলার চিতলিয়া গ্রামে নিজের বাড়ির পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়। এ সময় তার পরিবার ও নিকটাত্মীয়রা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০