মঞ্চে আসছে থিয়েটার চারণিকের নতুন নাটক ‘কালযাত্রা’

প্রকাশ:
Print news

মঞ্চনাটকের দর্শকদের জন্য নতুন প্রযোজনা নিয়ে হাজির হচ্ছে নাট্যদল থিয়েটার চারণিক। তাদের ষষ্ঠ এই নাটকের শিরোনাম ‘কালযাত্রা’। আগামী বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন অনুষ্ঠিত হবে। এরপর পরের দিন একই সময় এবং একই স্থানে নাটকটির দ্বিতীয় প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

মাহফুজা হিলালীর রচনায় এই নাটকটি নির্দেশনা দিয়েছেন শামীম সাগর। পুরো নাটকে এককভাবে অভিনয় করেছেন সাফিয়া খন্দকার রেখা। নাটকের মঞ্চ পরিকল্পনা, আলোকসজ্জা, পোশাক, আবহসংগীত এবং কোরিওগ্রাফির দায়িত্বও সামলেছেন শামীম সাগর।

নাটকটির গল্প গড়ে উঠেছে এক নারী যাত্রাশিল্পীর জীবন সংগ্রামকে কেন্দ্র করে। সেখানে একজন শিল্পীর সামাজিক অবস্থান, বিভিন্ন ধর্মীয় ও সামাজিক বিধিনিষেধ এবং মানবিক মর্যাদার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো উঠে এসেছে। গল্পের কেন্দ্রীয় চরিত্র প্রিন্সেস মহিমা মঞ্চে কখনও সীতা, কখনও দ্রৌপদী কিংবা বেহুলার মতো চরিত্র ফুটিয়ে তুললেও নিজের জীবনের অপমান আর না পাওয়ার ক্ষতগুলো বয়ে বেড়ান।

প্রিন্সেস মহিমার শেষ ইচ্ছা ছিল মৃত্যুর পর জানাজা সম্পন্ন করা। কিন্তু মৃত্যুর পর তার মেয়ে কুমকুম মায়ের এই ইচ্ছা পূরণ করতে গিয়ে সামাজিক ও ধর্মীয় নানা বাঁধার মুখে পড়ে। এই জটিল বাস্তবতার প্রেক্ষাপটে নাটকটি দর্শকের সামনে প্রশ্ন ছুড়ে দেয়—কোনটি ধর্ম, কোনটি অধর্ম আর কোনটি প্রকৃত মানবতা। স্মৃতির মঞ্চ আর বাস্তবতার টানাপোড়েনে গড়ে ওঠা এই প্রতীকী ‘কালযাত্রা’ দর্শকের মনে গভীর প্রভাব ফেলবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

শেয়ার করুন
শিরোনাম :
ধর্ম-বর্ণ নয়, দেশের নাগরিক হিসেবে সবার সমান অধিকার: প্রধানমন্ত্রী প্রবাসী কর্মীদের মৃত্যুহার বৃদ্ধি দিল্লিতে ভেঙে পড়ল পাঁচতলা ভবন, ধ্বংসস্তূপে আটকের আশঙ্কা মুখোমুখি হারমানপ্রীত ও স্মৃতি মান্ধানা: বিবাদে উত্তপ্ত ভারতীয় ক্রিকেট কুড়িগ্রামে গরু চুরির চেষ্টার অভিযোগে ছাত্রদল নেতা শোকজ বাংলাদেশ টেলিভিশনে সংবাদ উপস্থাপক হওয়ার সুযোগ নতুন নাটকে তৌসিফের বিপরীতে ছোট পর্দায় অভিষেক নীহা চৌধুরীর মতিঝিলের হিরাঝিল হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা একনেকে ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন অনিয়মের দায়ে সিটির শাস্তি ও ইউরোপীয় জটিলতা শারদীয় দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি নারীর পোশাক নিয়ে মাতামাতি বন্ধ করুন: কৃতি শ্যানন জেট ফুয়েলের দাম লিটারে বাড়ল ১৭ টাকা ৬ পয়সা শ্রমিকের অধিকার ও ব্যাপক কর্মসংস্থান সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন রাজনীতি ছাড়ার ঘোষণা প্রবীণ বিধায়ক হুমায়ুন কবীরের আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর পায়রা বন্দরে ভিড়ল চীনের জাহাজ ‘ফান ঝৌ-৬’ বৃষ্টি উপেক্ষা করে সমাজসেবা অধিদপ্তরের সামনে প্রতিবন্ধী গ্র্যাজুয়েটদের নতুন গানে ফিরলেন আসিফ আকবর লন্ডন ফ্যাশন উইকে মাহিন খানের সুফি কালেকশনে বাংলার ঐতিহ্য ধর্ম-বর্ণ নয়, দেশের নাগরিক হিসেবে সবার সমান অধিকার: প্রধানমন্ত্রী প্রবাসী কর্মীদের মৃত্যুহার বৃদ্ধি দিল্লিতে ভেঙে পড়ল পাঁচতলা ভবন, ধ্বংসস্তূপে আটকের আশঙ্কা মুখোমুখি হারমানপ্রীত ও স্মৃতি মান্ধানা: বিবাদে উত্তপ্ত ভারতীয় ক্রিকেট কুড়িগ্রামে গরু চুরির চেষ্টার অভিযোগে ছাত্রদল নেতা শোকজ বাংলাদেশ টেলিভিশনে সংবাদ উপস্থাপক হওয়ার সুযোগ নতুন নাটকে তৌসিফের বিপরীতে ছোট পর্দায় অভিষেক নীহা চৌধুরীর মতিঝিলের হিরাঝিল হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা একনেকে ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন অনিয়মের দায়ে সিটির শাস্তি ও ইউরোপীয় জটিলতা শারদীয় দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি নারীর পোশাক নিয়ে মাতামাতি বন্ধ করুন: কৃতি শ্যানন জেট ফুয়েলের দাম লিটারে বাড়ল ১৭ টাকা ৬ পয়সা শ্রমিকের অধিকার ও ব্যাপক কর্মসংস্থান সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন রাজনীতি ছাড়ার ঘোষণা প্রবীণ বিধায়ক হুমায়ুন কবীরের আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর পায়রা বন্দরে ভিড়ল চীনের জাহাজ ‘ফান ঝৌ-৬’ বৃষ্টি উপেক্ষা করে সমাজসেবা অধিদপ্তরের সামনে প্রতিবন্ধী গ্র্যাজুয়েটদের নতুন গানে ফিরলেন আসিফ আকবর লন্ডন ফ্যাশন উইকে মাহিন খানের সুফি কালেকশনে বাংলার ঐতিহ্য