বেনজীর আহমেদের গ্রেপ্তার পুলিশের ঐতিহাসিক সাফল্য: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশ:
Print news

দুর্নীতির মামলায় বেনজীর আহমেদকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেপ্তার করা হয়েছে। এটিকে পুলিশের ঐতিহাসিক সাফল্য বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

আজ রোববার জাতীয় সংসদে ৩০০বিধিতে দেওয়া এক বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটি বাংলাদেশ পুলিশের একটি ঐতিহাসিক সাফল্য, এর মাধ্যমে আমরা বিচারহীনতার সংস্কৃতি থেকে বের হয়ে আসতে সক্ষম হব। পাশাপাশি এর মাধ্যমে আমরা জাতিকে আশ্বস্ত করতে চাই যে, অপরাধী যত শক্তিশালীই হোক না কেন, আইনের ঊর্ধ্বে কেউ নয়, এটি দেশে আইনের শাসন প্রতিষ্ঠা এবং বাংলাদেশের ইতিহাসে মাইলফলক হয়ে থাকবে।

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে গত ১২ জুন গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। শিগগির তাঁকে দেশে ফিরিয়ে আনা হবে বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বেনজীর আহমেদের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করা হয়েছিল। ওই রেড নোটিশের মাধ্যমে ইন্টারপোল সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে গ্রেপ্তারের অনুরোধ জানায়।

গত ১২ জুন সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডাইরেক্টরেট জেনারেল অফ ফেডারেল ক্রিমিনাল পুলিশ ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) আবুধাবি থেকে পাঠানো একটি ইমেইলের মাধ্যমে বাংলাদেশ সরকারকে গ্রেপ্তারের বিষয়টি জানানো হয় বলেও মন্ত্রী জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, গ্রেপ্তারের তারিখ থেকে ৩০ দিনের মধ্যে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে আনুষ্ঠানিক প্রত্যর্পণ অনুরোধ (এক্সট্রাডিশন রিকোয়েস্ট) পাঠাতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রণালয় প্রত্যর্পণ প্রস্তাব প্রস্তুত ও অনুমোদন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমিরাত কর্তৃপক্ষের কাছে কূটনৈতিক চ্যানেলে আনুষ্ঠানিক প্রত্যর্পণ অনুরোধ পাঠাবে। এনসিবি (পুলিশ সদর দপ্তরের একটি শাখা যারা ইন্টারপোলের সঙ্গে যোগাযোগ করে) আমিরাতের রাজধানী আবুধাবি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে অতি দ্রুতই তাঁকে বাংলাদেশে নিয়ে আসা হবে বলেও জানান মন্ত্রী।

শেয়ার করুন
শিরোনাম :
গণভোট ও জুলাই সনদের বাস্তবায়নে রাজনৈতিক সদিচ্ছার অভাব নিয়ে নাগরিক সমাজের উদ্বেগ ভবিষ্যতে জ্বালানি সংকট এড়াতে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ইরানের খারগ দ্বীপের কাছে তেলবাহী ট্যাংকারে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা ইরানের কুহেস্তাকে বিয়ের অনুষ্ঠানে হামলা: চারজন নিহত ও ৬০ জনের বেশি আহত নওগাঁয় কবর খুঁড়ে কঙ্কাল চুরির ঘটনায় স্কুলছাত্রের দায় স্বীকার আজকের খেলার সূচি: নারী এশিয়া কাপ ও ইউরোপীয় ফুটবল সরকার জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে: ফেনীর পথসভায় জামায়াত আমির ওয়ান ব্যাংকে শতাধিক পদে চাকরির সুযোগ, বেতন ২৪ হাজার টাকা পর্যন্ত সালমান শাহর ৩০তম মৃত্যুবার্ষিকী: বিএফডিসিতে তিন দিনের বিশেষ চলচ্চিত্র প্রদর্শনী প্রেক্ষাপট: পিকেএসএফে ৩ ক্যাটাগরিতে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন লাখ টাকার ওপরে পুলিশের অনিয়মের দায় পুরো বাহিনী নেবে না: আইজিপি নেপালে বন্যা: ১০ দিন পর ধ্বংসস্তূপ ও সুড়ঙ্গ থেকে জীবিত উদ্ধার দুজন সামরিক সক্ষমতা বাড়াতে কেন চীনের যুদ্ধবিমানের দিকে ঝুঁকছে বাংলাদেশ? আশুলিয়ায় দম্পতির রহস্যজনক মৃত্যু: তদন্তে পুলিশ কার্লোস তেভেজের বিদায়ী ম্যাচে একই মাঠে দেখা যাবে মেসি ও রোনালদোকে রিয়াল বেটিসের কাছে হেরে ক্ষুব্ধ মরিনহো, শিষ্যদের দুষলেন অপরিণত হিসেবে রাজবাড়ীর গোয়ালন্দে নারী নিহতের ঘটনায় প্রধান অভিযোগে জড়িত ব্যক্তি গ্রেপ্তার সহকারী জজ নিয়োগে ২৫০ পদ: আবেদনের নিয়ম ও পরীক্ষার ধরন জেনে নিন বাড়ি দখলের গুজব নিয়ে ক্ষুব্ধ দিলারা জামান, জানালেন দুই দশকের পুরোনো ঘটনা রেশন কার্ড থেকে স্মার্ট আইডি: কেন সব সেবাকে এক ডিজিটাল পরিচয়ের আওতায় আনছে সরকার গণভোট ও জুলাই সনদের বাস্তবায়নে রাজনৈতিক সদিচ্ছার অভাব নিয়ে নাগরিক সমাজের উদ্বেগ ভবিষ্যতে জ্বালানি সংকট এড়াতে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ইরানের খারগ দ্বীপের কাছে তেলবাহী ট্যাংকারে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা ইরানের কুহেস্তাকে বিয়ের অনুষ্ঠানে হামলা: চারজন নিহত ও ৬০ জনের বেশি আহত নওগাঁয় কবর খুঁড়ে কঙ্কাল চুরির ঘটনায় স্কুলছাত্রের দায় স্বীকার আজকের খেলার সূচি: নারী এশিয়া কাপ ও ইউরোপীয় ফুটবল সরকার জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে: ফেনীর পথসভায় জামায়াত আমির ওয়ান ব্যাংকে শতাধিক পদে চাকরির সুযোগ, বেতন ২৪ হাজার টাকা পর্যন্ত সালমান শাহর ৩০তম মৃত্যুবার্ষিকী: বিএফডিসিতে তিন দিনের বিশেষ চলচ্চিত্র প্রদর্শনী প্রেক্ষাপট: পিকেএসএফে ৩ ক্যাটাগরিতে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন লাখ টাকার ওপরে পুলিশের অনিয়মের দায় পুরো বাহিনী নেবে না: আইজিপি নেপালে বন্যা: ১০ দিন পর ধ্বংসস্তূপ ও সুড়ঙ্গ থেকে জীবিত উদ্ধার দুজন সামরিক সক্ষমতা বাড়াতে কেন চীনের যুদ্ধবিমানের দিকে ঝুঁকছে বাংলাদেশ? আশুলিয়ায় দম্পতির রহস্যজনক মৃত্যু: তদন্তে পুলিশ কার্লোস তেভেজের বিদায়ী ম্যাচে একই মাঠে দেখা যাবে মেসি ও রোনালদোকে রিয়াল বেটিসের কাছে হেরে ক্ষুব্ধ মরিনহো, শিষ্যদের দুষলেন অপরিণত হিসেবে রাজবাড়ীর গোয়ালন্দে নারী নিহতের ঘটনায় প্রধান অভিযোগে জড়িত ব্যক্তি গ্রেপ্তার সহকারী জজ নিয়োগে ২৫০ পদ: আবেদনের নিয়ম ও পরীক্ষার ধরন জেনে নিন বাড়ি দখলের গুজব নিয়ে ক্ষুব্ধ দিলারা জামান, জানালেন দুই দশকের পুরোনো ঘটনা রেশন কার্ড থেকে স্মার্ট আইডি: কেন সব সেবাকে এক ডিজিটাল পরিচয়ের আওতায় আনছে সরকার