বিহার শরিফে কাজল রাঘবানিকে দেখতে ভিড়, ভাঙল গাড়ির কাচ

প্রকাশ:
Print news

বিহার শরিফে একটি গয়নার শোরুমের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখে পড়েছেন ভোজপুরি অভিনেত্রী কাজল রাঘবানি। তাঁকে এক নজর দেখতে সেখানে প্রচুর জনসমাগম হয়, যা একপর্যায়ে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, কাজলকে বহনকারী গাড়িটি ভিড় ঠেলে বের হওয়ার সময় অনেকে পিছু ধাওয়া করেন। এক পর্যায়ে উত্তেজিত জনতা কাজল ভেতরে আছেন ভেবে একটি গাড়ির কাচ ভেঙে ফেলে, এতে তাঁর টয়োটা ফরচুনারের জানালা ক্ষতিগ্রস্ত হয়।

পরিস্থিতি বেগতিক দেখে শোরুমের মালিক দ্রুত অভিনেত্রীকে বিকল্প পথে নিরাপদে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করেন। তাঁকে গাড়ির চালকের পাশের দরজা দিয়ে বের করে অনুষ্ঠানস্থল থেকে সরিয়ে নেওয়া হয়। ঘটনার পরপরই কাজল নিজের সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টে একটি ভিডিও বার্তা প্রকাশ করেছেন। সেখানে তিনি জানান, তিনি বর্তমানে সুস্থ আছেন এবং ভক্তদের এই পরিস্থিতির মধ্যেও পাশে থাকার জন্য ধন্যবাদ জানান।

এদিকে, এই বিশৃঙ্খল পরিস্থিতিকে কেন্দ্র করে অনুষ্ঠানটির প্রশাসনিক অনুমোদন নিয়ে প্রশ্ন উঠেছে। পুলিশের দাবি, এ ধরনের আয়োজনের জন্য স্থানীয় প্রশাসনের কোনো অনুমতি নেওয়া হয়নি। তারা জানিয়েছেন, অনুষ্ঠানের আয়োজকদের দ্রুত নোটিশ পাঠানো হবে। তবে এই অভিযোগ সরাসরি অস্বীকার করেছেন শোরুমের মালিক। তাঁর দাবি, জেলা প্রশাসনের কাছে যথাযথ নিয়ম মেনেই আবেদন করা হয়েছিল। তিনি জানান, অনুষ্ঠানের অনুমতির জন্য গত ১৭ সেপ্টেম্বর সংশ্লিষ্ট দপ্তরে চিঠি দেওয়া হয়েছিল।

উল্লেখ্য যে, কর্মজীবনের শুরুতে গুজরাটি সিনেমায় কাজ করা কাজল ২০১৩ সালে ‘রিহাই’ সিনেমার মাধ্যমে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখেন। এরপর থেকে তিনি ৫০টিরও বেশি সিনেমায় অভিনয়ের দক্ষতা দেখিয়েছেন। তাঁর ক্যারিয়ারের উল্লেখযোগ্য সিনেমার তালিকায় রয়েছে ‘পাটনা সে পাকিস্তান’, ‘মেহেন্দি লাগা কে রাখনা’, ‘ভোজপুরিয়া রাজা’ ও ‘সংঘর্ষ’। খুব শিগগিরই তাঁকে ‘রাইজ অ্যান্ড ফল ২’ সিনেমায় দেখা যাবে, যা ‘ভোজপুরি বাওয়াল’-এর সিক্যুয়েল হিসেবে আসছে। প্রতিবেদনে যোগ করা তথ্য: কানাডায় সড়ক দুর্ঘটনার কবলে সালমানের সেই নায়িকা।

শেয়ার করুন
শিরোনাম :
টেলিভিশনে আজকের খেলার সময়সূচি ও সরাসরি সম্প্রচার নোয়াখালীর সেনবাগে স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু প্রথম জন্মদিনে মেয়েকে নিয়ে আবেগঘন পোস্ট অপূর্বর স্ত্রীর ডিভোর্সের হুমকিতে নিজের গায়ে আগুন দিলেন যুবক বিএনপি নেতা আব্দুল হাইয়ের জানাজায় প্রধানমন্ত্রীর অংশগ্রহণ ইরানে নতুন সামরিক অভিযানের পথে ট্রাম্প ও নেতানিয়াহু? ভোলায় দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৫ ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলঙ্কার কাছে ৪ রানে হারল বাংলাদেশ প্রেম ও বিয়ে নিয়ে গুঞ্জন: যা বললেন খায়রুল বাসার ‘সবকিছু সম্ভব’—ত্রিদেশীয় সিরিজের আগে: লিটন ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার বদ্ধপরিকর: রাষ্ট্রপতি ভিসা জটিলতায় স্থগিত, শুক্রবার ঢাকা পৌঁছাচ্ছেন গেরহার্ড নলছিটিতে স্পিডবোট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৮ ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে রাষ্ট্র সংস্কার ব্যাহত: টিআইবি সেরা তরুণদের জাতিসংঘে পাঠাবে সরকার: মাহদী আমিন দিল্লিতে ‘লেহরা দো তিরঙ্গা’ সমাবেশের আগেই অভিজিৎ ও নেহা প্রবাসী কার্ডধারীরা ৩ শতাংশ রেমিট্যান্স প্রণোদনা পাবেন কক্সবাজারে রবীন্দ্র-ছবিতে কালির প্রতিবাদে ‘শতকণ্ঠে রবীন্দ্র-নজরুল’ বাংলাদেশ সিরিজে জয়ের লক্ষ্যে বড় পরিবর্তনের পথে ওয়েস্ট ইন্ডিজ আসছে ‘টেস্ট টুয়েন্টি’, ৮০ ওভারের ম্যাচে খেলবেন নারী-পুরুষ টেলিভিশনে আজকের খেলার সময়সূচি ও সরাসরি সম্প্রচার নোয়াখালীর সেনবাগে স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু প্রথম জন্মদিনে মেয়েকে নিয়ে আবেগঘন পোস্ট অপূর্বর স্ত্রীর ডিভোর্সের হুমকিতে নিজের গায়ে আগুন দিলেন যুবক বিএনপি নেতা আব্দুল হাইয়ের জানাজায় প্রধানমন্ত্রীর অংশগ্রহণ ইরানে নতুন সামরিক অভিযানের পথে ট্রাম্প ও নেতানিয়াহু? ভোলায় দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৫ ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলঙ্কার কাছে ৪ রানে হারল বাংলাদেশ প্রেম ও বিয়ে নিয়ে গুঞ্জন: যা বললেন খায়রুল বাসার ‘সবকিছু সম্ভব’—ত্রিদেশীয় সিরিজের আগে: লিটন ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার বদ্ধপরিকর: রাষ্ট্রপতি ভিসা জটিলতায় স্থগিত, শুক্রবার ঢাকা পৌঁছাচ্ছেন গেরহার্ড নলছিটিতে স্পিডবোট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৮ ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে রাষ্ট্র সংস্কার ব্যাহত: টিআইবি সেরা তরুণদের জাতিসংঘে পাঠাবে সরকার: মাহদী আমিন দিল্লিতে ‘লেহরা দো তিরঙ্গা’ সমাবেশের আগেই অভিজিৎ ও নেহা প্রবাসী কার্ডধারীরা ৩ শতাংশ রেমিট্যান্স প্রণোদনা পাবেন কক্সবাজারে রবীন্দ্র-ছবিতে কালির প্রতিবাদে ‘শতকণ্ঠে রবীন্দ্র-নজরুল’ বাংলাদেশ সিরিজে জয়ের লক্ষ্যে বড় পরিবর্তনের পথে ওয়েস্ট ইন্ডিজ আসছে ‘টেস্ট টুয়েন্টি’, ৮০ ওভারের ম্যাচে খেলবেন নারী-পুরুষ