নির্বাচনে জয়লাভ করতে ব্যর্থ হয়ে জামায়াতে ইসলামী দিশেহারা হয়ে পড়েছে এবং এখন বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে বলে মন্তব্য করেছেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার। মঙ্গলবার দুপুরে মাদারীপুরের ডাসার উপজেলার শশিকর শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ে আয়োজিত নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মাদারীপুরের ডাসার উপজেলার শশিকর শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ে আয়োজিত নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আনিসুর রহমান খোকন তালুকদার অভিযোগ করেন, যাদের রাজনীতির ভিত্তিই গড়ে উঠেছে চাঁদার টাকার ওপর, তারাই বর্তমানে বিএনপির সুনাম নষ্ট করতে লিপ্ত রয়েছে। তিনি বলেন, বিএনপিকে চাঁদাবাজ হিসেবে প্রতিষ্ঠিত করার অপচেষ্টা চালানো হচ্ছে, তবে দেশের সাধারণ জনগণ এই ধরনের বিভ্রান্তিকর প্রচারণায় কান দেবে না। সব অপপ্রচারের সঠিক জবাব জনগণই দেবে এবং রাজনৈতিক দলগুলোর অতীত ও বর্তমান কর্মকাণ্ড বিশ্লেষণ করেই তারা চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
এ সময় এনসিপির বর্তমান নেতৃত্বের কঠোর সমালোচনা করে তিনি জানান, তাদের নেতৃত্বে থাকা কিছু ব্যক্তি বিএনপি এবং প্রধানমন্ত্রীকে নিয়ে নানা ধরনের আপত্তিকর বক্তব্য দিয়ে অপপ্রচার চালাচ্ছেন। অথচ তাদের রাজনৈতিক অতীত বিশ্লেষণ করলে দেখা যায়, তারা একসময় আওয়ামী লীগের পক্ষে স্লোগান দিলেও এখন দলটির বিরোধিতা করছে এবং একই সঙ্গে বিএনপিকে হেয়প্রতিপন্ন করার চেষ্টায় লিপ্ত রয়েছে। একই সঙ্গে বিএনপিকেও ছোট করার চেষ্টা করছেন।
শশিকর শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিল পারভেজ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ দুর্লভানন্দ বাড়ৈ, ডাসার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আশরাফুজ্জামান, এলজিইডির উপজেলা প্রকৌশলী রেজাউল করিম, ডাসার থানার ওসি সোলায়মান মাহমুদ এবং ডাসার উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন তালুকদার।
অনুষ্ঠানে কলেজের শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। মূলত নতুন শিক্ষার্থীদের বরণ করে নেওয়ার পাশাপাশি স্থানীয় পর্যায়ে দলীয় নেতাকর্মীদের মনোবল চাঙ্গা রাখতেই এই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। Do Not Sell or Share My Personal Information। We won’t sell or share your personal information to inform the ads you see।





