বাড়ি দখলের গুজব নিয়ে ক্ষুব্ধ দিলারা জামান, জানালেন দুই দশকের পুরোনো ঘটনা

প্রকাশ:
Print news

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি নন্দিত অভিনেত্রী দিলারা জামানের বাড়ি দখলের একটি খবর ছড়িয়ে পড়লে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে বেশ উদ্বেগ তৈরি হয়। তবে বিষয়টি নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন খোদ অভিনেত্রী। তিনি জানিয়েছেন, যে ঘটনাটি নিয়ে নতুন করে আলোচনা হচ্ছে, তা বর্তমান সময়ের কোনো ঘটনা নয়, বরং প্রায় দুই দশক আগের।

এ বিষয়ে নিজের ক্ষোভ প্রকাশ করে দিলারা জামান বলেন, “মানুষের মাথা কি নষ্ট হয়ে গেছে? একটু ভেবেচিন্তে, কথা বলে লিখলে তো ভালো হয়। হঠাৎ করে এ ধরনের আজগুবি তথ্য কীভাবে সামনে এলো, তা আমি নিজেও বুঝতে পারছি না।” তিনি পুরোনো ঘটনাকে নতুন হিসেবে উপস্থাপন না করে তথ্য যাচাই করে সংবাদ প্রকাশের আহ্বান জানান।

অভিনেত্রী জানান, ২০০৩-২০০৪ সালের দিকে রাজধানীর শ্যামলীতে তার পৈতৃক বাড়িটি দখলের একটি চেষ্টা হয়েছিল। সে সময় বিষয়টি নিয়ে সংবাদ প্রচার হলে সংশ্লিষ্টরা তৎপর হন এবং দখলের সেই চেষ্টা সফল হয়নি। পরবর্তী সময়ে তিনি শ্যামলীর সেই বাড়িটি বিক্রি করে দেন। ২০০৮ সালে পরিবার নিয়ে উত্তরায় চলে যান এবং সেখানে ১ হাজার ৬০০ বর্গফুটের একটি ফ্ল্যাট কিনে স্থায়ীভাবে বসবাস শুরু করেন।

বর্তমানে অভিনয়ের পাশাপাশি উত্তরার নিজের ফ্ল্যাটেই বেশিরভাগ সময় কাটে এই বর্ষীয়ান অভিনেত্রীর। তার দুই মেয়ে দেশের বাইরে থাকেন। তাদের কাছে মাঝেমধ্যে যাতায়াত করলেও আগের মতো নিয়মিত বিদেশে যাওয়া হয় না বলে জানান তিনি। এত বছর পর পুরোনো একটি বিষয়কে নতুন করে সামনে আনার যৌক্তিকতা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন।

শেয়ার করুন
শিরোনাম :
নতুন ভূগর্ভস্থ মিসাইল সিটি উন্মোচন করল ইরান নেত্রকোণায় শিশু সুরক্ষা সংক্রান্ত অভিযোগ মামলায় মাদ্রাসাশিক্ষকের মৃত্যুদণ্ড স্যান্ডপেপারগেট নিয়ে নতুন তদন্ত হবে না, জানাল ক্রিকেট অস্ট্রেলিয়া মানসুর আব্বাসের |: আরবদের বিরুদ্ধে উসকানি দিচ্ছেন নেতানিয়াহু পেট্রোবাংলার ৭৫৩ পদে নিয়োগ: জানুন পরীক্ষার নম্বর ও নীতিমালা অবৈধ অনুপ্রবেশে উৎসাহ দিয়ে ভিডিও: গ্রিস থেকে বিতাড়িত তরুণসহ ৫১ বাংলাদেশি প্রথমবার রহস্যময় গল্পে জয়া আহসান ও শ্রাবন্তী চ্যাটার্জি জাতীয় সংসদ সচিবালয়ে ১৫৫ পদে বড় নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশে স্বাস্থ্য বিশেষজ্ঞ পাঠানোর আগ্রহ তুরস্কের ফার্স্ট লেডির চোখের চিকিৎসার জন্য আবারও হাসপাতালে পাকিস্তানের ইমরান খান এরদোয়ানের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক আখাউড়ায় ট্রেনে অগ্নিকাণ্ড: আটক ২, তদন্তে রেলওয়ে কর্তৃপক্ষ হৃদয়: বিশ্বের কোনো দলই নিয়মিত ভালো করতে পারে না মেসি-রোনালদোহীন ফুটবলের নতুন যাত্রা: কবে কাদের খেলা কালের সাক্ষী হয়ে টিকে আছে রাজশাহীর পুঠিয়া রাজবাড়ী নেতানিয়াহুর বিতর্কিত আইন বাতিলের তোড়জোড় শুরু করলেন গাদি আইজেনকোট কুষ্টিয়া সরকারি কলেজে মাদক অভিযানে হামলা, ডিবি পুলিশসহ আহত ৪ হুমায়ুন কবীর |: বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক নতুন কৌশলগত উচ্চতায় পৌঁছেছে ইসরায়েলের নতুন পার্লামেন্টে ১২০ আইনপ্রণেতার শপথ, শুরু নতুন অধ্যায় ভারতের বিরুদ্ধে নিউজিল্যান্ডের শক্তিশালী দল ঘোষণা নতুন ভূগর্ভস্থ মিসাইল সিটি উন্মোচন করল ইরান নেত্রকোণায় শিশু সুরক্ষা সংক্রান্ত অভিযোগ মামলায় মাদ্রাসাশিক্ষকের মৃত্যুদণ্ড স্যান্ডপেপারগেট নিয়ে নতুন তদন্ত হবে না, জানাল ক্রিকেট অস্ট্রেলিয়া মানসুর আব্বাসের |: আরবদের বিরুদ্ধে উসকানি দিচ্ছেন নেতানিয়াহু পেট্রোবাংলার ৭৫৩ পদে নিয়োগ: জানুন পরীক্ষার নম্বর ও নীতিমালা অবৈধ অনুপ্রবেশে উৎসাহ দিয়ে ভিডিও: গ্রিস থেকে বিতাড়িত তরুণসহ ৫১ বাংলাদেশি প্রথমবার রহস্যময় গল্পে জয়া আহসান ও শ্রাবন্তী চ্যাটার্জি জাতীয় সংসদ সচিবালয়ে ১৫৫ পদে বড় নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশে স্বাস্থ্য বিশেষজ্ঞ পাঠানোর আগ্রহ তুরস্কের ফার্স্ট লেডির চোখের চিকিৎসার জন্য আবারও হাসপাতালে পাকিস্তানের ইমরান খান এরদোয়ানের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক আখাউড়ায় ট্রেনে অগ্নিকাণ্ড: আটক ২, তদন্তে রেলওয়ে কর্তৃপক্ষ হৃদয়: বিশ্বের কোনো দলই নিয়মিত ভালো করতে পারে না মেসি-রোনালদোহীন ফুটবলের নতুন যাত্রা: কবে কাদের খেলা কালের সাক্ষী হয়ে টিকে আছে রাজশাহীর পুঠিয়া রাজবাড়ী নেতানিয়াহুর বিতর্কিত আইন বাতিলের তোড়জোড় শুরু করলেন গাদি আইজেনকোট কুষ্টিয়া সরকারি কলেজে মাদক অভিযানে হামলা, ডিবি পুলিশসহ আহত ৪ হুমায়ুন কবীর |: বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক নতুন কৌশলগত উচ্চতায় পৌঁছেছে ইসরায়েলের নতুন পার্লামেন্টে ১২০ আইনপ্রণেতার শপথ, শুরু নতুন অধ্যায় ভারতের বিরুদ্ধে নিউজিল্যান্ডের শক্তিশালী দল ঘোষণা