বাংলাদেশে ইউসিএসআই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সিতি হামিশাহর চার দিনের সফর

প্রকাশ:
Print news

মালয়েশিয়ার ইউসিএসআই ইউনিভার্সিটির উপাচার্য ও প্রেসিডেন্ট ইমেরিটাস দাতুক সিতি হামিশাহ বিনতি তাফসির তার চার দিনের বাংলাদেশ সফরের অংশ হিসেবে রাজধানী ঢাকার বনানীতে অবস্থিত ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাসে উপস্থিত হন। গত ১৯ সেপ্টেম্বর ২০২৬, শনিবার সফরের দ্বিতীয় দিনে ক্যাম্পাসে পৌঁছালে সহ-উপাচার্য, রেজিস্ট্রার, প্রভোস্টসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা তাঁকে উষ্ণ ফুলেল অভ্যর্থনা জানান।

সফরের শুরুর দিকে সিতি হামিশাহ ইনসাইট ইনস্টিটিউট অব লার্নিংয়ের (আইআইএল) চেয়ারম্যান ও বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আরিফুল বারী মজুমদারের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন। এ সময় তারা একাডেমিক কার্যক্রম ও ক্যাম্পাসের সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনা করেন। পরবর্তীতে তিনি বিশ্ববিদ্যালয়ের সিনিয়র ম্যানেজমেন্ট ও অনুষদ সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। বৈঠকে আরও উপস্থিত ছিলেন সহ-উপাচার্য অধ্যাপক কুশাইরি বিন মুহম্মদ রাজুদ্দিন, আইআইএল ডিরেক্টর লেফটেন্যান্ট কর্নেল (অব.) নাজিম উদ্দিন আহমেদ, ভাইস প্রেসিডেন্ট আনিজা পারভীন, ভাইস প্রেসিডেন্ট একাডেমিক অধ্যাপক এইচ এম জহির, প্রভোস্ট মেজর (অব.) সুমন সুবহান এবং রেজিস্ট্রার প্রফেসর শাহ সামিউর রশিদ।

ক্যাম্পাস পরিদর্শনকালে সিতি হামিশাহ শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি মতবিনিময়ে অংশ নেন। পাঠদান পদ্ধতি, কারিকুলাম ও ক্যাম্পাস জীবনের বিভিন্ন দিক নিয়ে শিক্ষার্থীদের উন্মুক্ত প্রশ্নের উত্তর দেন তিনি। ওইদিন বিকেলে ‘লিডারশিপ ও প্রাইভেট ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট’ শীর্ষক এক পাবলিক লেকচারে অধ্যাপক হামিশাহ উচ্চশিক্ষায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভূমিকা তুলে ধরেন। তিনি বলেন, উচ্চশিক্ষার ক্ষেত্রে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো বর্তমানে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করে এগিয়ে যাচ্ছে। ইউসিএসআই ইউনিভার্সিটির পাঠ্যক্রম এমনভাবে ঢেলে সাজানো হয়েছে যেন শিক্ষার্থীরা শুধু চাকরির অপেক্ষায় না থেকে নিজেরাই কর্মসংস্থান সৃষ্টি করতে সক্ষম হন।

অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ব্রুনেই দারুস সালামের হাইকমিশনার হাজি হারিস বিন ওথমান ও মালয়েশিয়ান হাইকমিশনের হেড অব চ্যান্সেরি হাজওয়ান হাসনল। এছাড়া বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজের (বিআইডিএস) মহাপরিচালক অধ্যাপক এ কে ইনামুল হক, প্রাইম এশিয়া ইউনিভার্সিটির উপাচার্য এ এন এম মেশকায়েত উদ্দিন এবং বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানির এমডি ও সিইও ইমাদুর রহমানও সেখানে অংশ নেন। সফরের আরেকটি উল্লেখযোগ্য অংশ ছিল বনানী ক্যাম্পাসে ইউসিএসআই মেডিক্যাল রেফারাল সেন্টার উদ্বোধন করা, যা সিতি হামিশাহ নিজ হাতে সম্পন্ন করেন।

শেয়ার করুন
শিরোনাম :
পিস্তল হাতে মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাক, তদন্তে ডিএমপি ইয়েমেন সীমান্তে সৌদি হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২ পাইলট ২০৩০ সালেই প্রেসিডেন্সির মেয়াদ শেষ হবে: সিসি জিম্বাবুয়ে এখন আর ‘সহজ শিকার’ নয় ১০ দলের সুপার লীগ: বাফুফের সাথে বিএসপির প্রাথমিক সমঝোতা সবার আগে দেশ নয়, বিএনপি এখন নিজেদের নিয়ে ব্যস্ত বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলে শেষ মুহূর্তের পরিবর্তন সশস্ত্র বাহিনীকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে কাজ করছে সরকার কানাডার সামরিক ঘাঁটিতে অগ্নিকাণ্ড, হতাহতের সুনির্দিষ্ট তথ্য নেই সৌদিতে হুতিদের বেপরোয়া হামলার কঠোর নিন্দা জাতিসংঘের নোয়াখালীর বেগমগঞ্জে ব্যবসায়ীকে গুলি করে দুর্বৃত্তদের পালিয়ে যাওয়া চুয়াডাঙ্গায় ৬ স্বর্ণের বারসহ আটক ১ ইইউবিতে চ্যাম্পিয়ন ক্রিকেট দলকে সংবর্ধনা ও নবীনবরণ লালমনিরহাট সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ করল বিজিবি বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণকেন্দ্রে ৩৯ পদে নিয়োগ বিজ্ঞপ্তি বলিউডের সিনেমায় যেভাবে জীবন্ত হয়ে উঠেছে দুর্গাপূজা জনবল সংকটে জুলাই স্মৃতি জাদুঘর: প্রতিদিন ভিড় সামলাতে হিমশিম জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটিতে আসছে বড় পরিবর্তন পশ্চিম তীরে কূটনীতিকদের ওপর বসতি স্থাপনকারীদের হামলা ইসরাইলি স্পাইওয়্যার দিয়ে আল-জাজিরা সাংবাদিকদের ফোনে হামলা পিস্তল হাতে মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাক, তদন্তে ডিএমপি ইয়েমেন সীমান্তে সৌদি হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২ পাইলট ২০৩০ সালেই প্রেসিডেন্সির মেয়াদ শেষ হবে: সিসি জিম্বাবুয়ে এখন আর ‘সহজ শিকার’ নয় ১০ দলের সুপার লীগ: বাফুফের সাথে বিএসপির প্রাথমিক সমঝোতা সবার আগে দেশ নয়, বিএনপি এখন নিজেদের নিয়ে ব্যস্ত বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলে শেষ মুহূর্তের পরিবর্তন সশস্ত্র বাহিনীকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে কাজ করছে সরকার কানাডার সামরিক ঘাঁটিতে অগ্নিকাণ্ড, হতাহতের সুনির্দিষ্ট তথ্য নেই সৌদিতে হুতিদের বেপরোয়া হামলার কঠোর নিন্দা জাতিসংঘের নোয়াখালীর বেগমগঞ্জে ব্যবসায়ীকে গুলি করে দুর্বৃত্তদের পালিয়ে যাওয়া চুয়াডাঙ্গায় ৬ স্বর্ণের বারসহ আটক ১ ইইউবিতে চ্যাম্পিয়ন ক্রিকেট দলকে সংবর্ধনা ও নবীনবরণ লালমনিরহাট সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ করল বিজিবি বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণকেন্দ্রে ৩৯ পদে নিয়োগ বিজ্ঞপ্তি বলিউডের সিনেমায় যেভাবে জীবন্ত হয়ে উঠেছে দুর্গাপূজা জনবল সংকটে জুলাই স্মৃতি জাদুঘর: প্রতিদিন ভিড় সামলাতে হিমশিম জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটিতে আসছে বড় পরিবর্তন পশ্চিম তীরে কূটনীতিকদের ওপর বসতি স্থাপনকারীদের হামলা ইসরাইলি স্পাইওয়্যার দিয়ে আল-জাজিরা সাংবাদিকদের ফোনে হামলা