
দীর্ঘ দুই বছরের বিরতি কাটিয়ে পায়রা বন্দরের প্রথম টার্মিনালের জেটিতে সরাসরি বার্থিং করেছে চীনের পতাকাবাহী কার্গো জাহাজ ‘ফান ঝৌ-৬’। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে বন্দরের নিজস্ব ব্যবহারের জন্য আমদানি করা পাঁচটি আধুনিক কার্গো হ্যান্ডলিং ইকুইপমেন্ট বা সরঞ্জাম নিয়ে জাহাজটি জেটিতে ভিড়ে। এর মাধ্যমে ২০২৩ সালে ‘এমভি জেইন’ ও ‘এমভি ডা হং-১৬’ জাহাজ সরাসরি বার্থিং করার পর দীর্ঘ দুই বছর পর আবারও বড় কোনো কার্গো জাহাজ সরাসরি টার্মিনালে ভিড়ল।
বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল সৈয়দ সাইফ উল ইসলাম বলেন, আধুনিক এসব ইকুইপমেন্ট যুক্ত হওয়ায় বন্দরের অপারেশনাল সক্ষমতা বাড়বে এবং কার্গো হ্যান্ডলিংয়ের সময় কমবে। রাবনাবাদ চ্যানেলের নাব্যতা আরও বাড়ানো গেলে ভবিষ্যতে আরও বড় মাদার ভেসেল সরাসরি জেটিতে আনা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। নতুন এসব সরঞ্জাম যুক্ত হওয়ায় পায়রা বন্দরের সার্বিক কার্গো ও কনটেইনার হ্যান্ডলিং কার্যক্রম আরও দ্রুত এবং অত্যন্ত দক্ষ হবে।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০