
পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের গোপীনাথপুর এলাকায় বজ্রপাতে ছয়জনের প্রাণহানি ঘটেছে। আজ শুক্রবার বিকেলে সেতুর কাছাকাছি বিলে বড়শি দিয়ে মাছ ধরার সময় এই মর্মান্তিক ঘটনা ঘটে। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে পুলিশ জানায়, ঘটনার সময় কয়েকজন যুবক গোপীনাথপুর সেতুর কাছে বিলে বড়শি দিয়ে মাছ ধরছিলেন। এ সময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানিয়েছেন, ঘটনার সময় হালকা বৃষ্টির মধ্যে যুবকেরা মাছ ধরছিলেন। হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়। আহত ব্যক্তিদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। হতাহত ব্যক্তিদের ২৫০ শয্যাবিশিষ্ট পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০