
পাবনা সদর উপজেলার গোবিন্দপুরের সোনাপাতি বিলে বজ্রপাতের ঘটনায় ছয়জন কিশোর ও তরুণের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে বিলের একটি পলিথিনের টং ঘরে আশ্রয় নেওয়া অবস্থায় তারা এই দুর্ঘটনার শিকার হন। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন বাবু জানিয়েছেন, বজ্রপাতে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু নিশ্চিত হয়েছে এবং আহত তিনজনকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতরা হলেন শাওন (২৪), রব্বেল মোল্লা (২০), মিজানুর রহমান (১০), সাজিদ (১৪), ইমন (২০) ও আব্দুল্লাহ (১৯)। নিহতরা হলেন, মালঞ্চি ইউনিয়নের গজমতিকুন্ডা গ্রামের রবিউল ইসলামের ছেলে শাওন (২৪), নলমোড়া গ্রামের ইসমাইল মোল্লার ছেলে রব্বেল মোল্লা (২০), শাজাহান প্রামানিকের ছেলে মিজানুর রহমান (১০), নাজিম উদ্দিনের ছেলে সাজিদ (১৪), এবাদত হোসেনের ছেলে ইমন (২০) ও শাহাদতের ছেলে। 24, 20, 10, 14, 19.
জানা গেছে, স্থানীয় বিভিন্ন এলাকা থেকে পরিচিত কয়েক কিশোর ও তরুণ দুপুরে মাছ ধরতে ওই বিলে যান। বিকেল সাড়ে চারটার দিকে হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে তারা বিলের ওই টং ঘরে আশ্রয় নেন। এ সময় বজ্রপাত সরাসরি ওই ঘরের ওপর পড়লে ঘটনাস্থলেই ছয়জনের প্রাণহানি ঘটে এবং তাদের শরীরের অনেকাংশ ঝলসে যায়। যারা নিহত হয়েছেন, তারা সবাই কিশোর ও তরুণ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরের দিকে পরিচিত ৮ কিশোর ইউনিয়নের বিভিন্ন অঞ্চল থেকে ওই বিলে মাছ ধরতে যান।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম জানিয়েছেন, বিলের দুর্গম এলাকায় ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা উদ্ধার তৎপরতা শুরু করেন। নিহতদের নাম-পরিচয় নিশ্চিত করা হয়েছে এবং মৃতদেহ উদ্ধারের কাজ চলমান রয়েছে। এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে সংশ্লিষ্ট এলাকাগুলোতে। তিনি জানান, নিহতদের শরীর মারাত্মকভাবে পুড়ে গেছে। তাদের নাম-পরিচয় নিশ্চিতের চেষ্টা চলছে। পরে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে হতাহতদের উদ্ধার করেন।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০