
পটুয়াখালী প্রতিনিধি ও পটুয়াখালী প্রেসক্লাবের সহ-সভাপতি মো. সোহরাব হোসেনের স্মরণে শনিবার সকালে একটি স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, মোট ১২২২। সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ডে সামনে এলো ঢাকা-রিয়াদ কূটনৈতিক সমন্বয়হীনতা। ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৮।
সকাল ১০টার দিকে পটুয়াখালীর আউলিয়াপুর নূর-এ-মদিনা মসজিদ কমপ্লেক্সে আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় শ্রেণি-পেশার মানুষ, শিক্ষাবিদ এবং রাজনৈতিক নেতারা অংশ নেন। অনুষ্ঠানে বক্তারা সাংবাদিকতায় সোহরাব হোসেনের দীর্ঘদিনের নিষ্ঠা, সততা এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে তার অসামান্য অবদানের কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন। উপস্থিত সবাই তার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাসুদুর রহমান। চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নিতে নতুন আইন করা হচ্ছে: আইজিপি। অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে ওয়েলসকে রুখে দিয়ে শুরু বাংলাদেশের।
স্মরণসভায় পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি মো. জাকির হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ সময় প্রয়াত সাংবাদিকের দুই ছেলে মো. আতিকুর রহমান ও মো. সুফিয়ান মোল্লা উপস্থিত থেকে বাবার স্মৃতিচারণ করেন। ব্যক্তিগত জীবনে সোহরাব হোসেন স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে এবং অসংখ্য আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
দুই দশকেরও বেশি সময় ধরে পটুয়াখালী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করা সোহরাব হোসেন পটুয়াখালী প্রেসক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বও পালন করেছেন। মৃত্যুর আগে তিনি সংগঠনটির সহ-সভাপতির পদে দায়িত্বরত ছিলেন। সাংবাদিকতার পাশাপাশি তিনি শিক্ষাক্ষেত্রেও ভূমিকা রেখেছেন; দুমকি উপজেলার দক্ষিণ মুরাদিয়া মহিলা ফাজিল মাদ্রাসার বাংলা বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে তিনি কর্মরত ছিলেন।
এছাড়া, আউলিয়াপুর সাবিনা আক্তার মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি, দক্ষিণ আউলিয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি এবং ‘তারুণ্যের আউলিয়াপুর’-এর উপদেষ্টা হিসেবে তিনি দীর্ঘদিন যুক্ত ছিলেন। তার এই বহুমুখী সামাজিক কর্মকাণ্ড স্থানীয় পর্যায়ে অত্যন্ত সমাদৃত ছিল।
উল্লেখ্য, গত ২০ অক্টোবর পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে সোহরাব হোসেন মৃত্যুবরণ করেন। পরদিন বুধবার সকালে আউলিয়াপুর সাবিনা আক্তার মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে জানাজা শেষে তার বড় ভাই ওহাব মোল্লার কবরের পাশে তাকে সমাহিত করা হয়।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০