নৌ ও বিমান বাহিনীর নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশ:
Print news

বাংলাদেশ নৌবাহিনী ও বিমান বাহিনীর যোগ্য কর্মকর্তাদের পরবর্তী পদোন্নতির প্রক্রিয়া শুরু করতে ‘নৌবাহিনী ও বিমান বাহিনী নির্বাচনী পর্ষদ-২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (২৩ আগস্ট) বিমান বাহিনী সদর দপ্তরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এই পর্ষদের কার্যক্রম শুরু করেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীমকে অ্যাডমিরাল র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন এবং তাকে অভিনন্দন জানান। এই পর্ষদের মাধ্যমে নৌবাহিনীর ক্যাপ্টেন, কমান্ডার ও লেফটেন্যান্ট কমান্ডার এবং বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন, উইং কমান্ডার ও স্কোয়াড্রন লিডার পদমর্যাদার কর্মকর্তারা পদোন্নতির জন্য বিবেচিত হবেন।

পদোন্নতির মানদণ্ড নিয়ে দিকনির্দেশনা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, রাজনৈতিক মতাদর্শ বা ব্যক্তিগত পছন্দ-অপছন্দের ঊর্ধ্বে উঠে কর্মকর্তাদের পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলা, সততা, বিশ্বস্ততা ও আনুগত্যের ওপর সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং দুর্যোগ মোকাবিলায় বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানে নৌ ও বিমান বাহিনীর ভূমিকার কথা তিনি বিশেষভাবে উল্লেখ করেন।

প্রধানমন্ত্রী অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধে শহীদ, যুদ্ধাহত ও বীর মুক্তিযোদ্ধাদের পাশাপাশি গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার বিভিন্ন আন্দোলনে আত্মত্যাগকারীদের অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানের পর প্রধানমন্ত্রী বিমান বাহিনীর বিভিন্ন অপারেশনাল স্থাপনা পরিদর্শন করেন। তিনি ঢাকা সেনানিবাসের আকাশ প্রতিরক্ষা পরিচালন কেন্দ্রে এয়ার ডিফেন্স সিস্টেম ইন্টিগ্রেশনের উদ্বোধনী ফলক উন্মোচন করেন এবং এর কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এছাড়া এয়ার কমান্ড অপারেশন সেন্টারে ডিজিটাল লার্জ ডিসপ্লের মাধ্যমে যুদ্ধবিমান দিয়ে শত্রুবিমান প্রতিহত করার কৌশল এবং মানববিহীন আকাশযানের কার্যক্রম দেখেন তিনি।

বিমান বাহিনীর এ্যারোস্পেস রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কমপ্লেক্সে চলমান বিভিন্ন গবেষণা কার্যক্রমও পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। সেখানে ড্রোন, কামিকাজে ড্রোন, ইন্টারসেপ্টর ড্রোন এবং উল্লম্বভাবে উড্ডয়ন ও অবতরণে সক্ষম উড়োজাহাজ প্রদর্শন করা হয়। এ সময় তিনি একটি কোয়াডকপ্টারের উড্ডয়ন প্রত্যক্ষ করেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা, তিন বাহিনীর প্রধান, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার ও প্রতিরক্ষা সচিবসহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন
শিরোনাম :
ইতালির মিলানে শুরু হলো ‘রেডি টু শো’ মেলা: অংশ নিচ্ছে বাংলাদেশের ১৪ প্রতিষ্ঠান পুলিশের পাঁচ ঊর্ধ্বতন কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে ব্রিকস সদস্যদের সঙ্গে কাজ করবে চীন: শি জিনপিং গ্যাস সরবরাহ সংকট: মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এলএনজি আমদানির পথে কাতার সাংবাদিক পায়েল হোসেন রিন্টুর জন্মদিনে কেক কাটা ও দোয়া অনুষ্ঠিত ২৫ হাজার বছর আগেও ছিল মাদকের ব্যবহার, নতুন গবেষণায় মিলল চাঞ্চল্যকর তথ্য বিয়ে করলেন জনপ্রিয় উপস্থাপিকা ও মডেল ইসরাত পায়েল কোভিড তহবিলের অর্থ আত্মসাৎ: মালদ্বীপ ও মন্টসেরাটের ফুটবল কর্তাদের আজীবন নিষেধাজ্ঞা পটুয়াখালীতে ইয়াবা ও গাঁজাসহ যুবদল নেতা গ্রেপ্তার ৩১ বছর পরও অটুট মৌসুমী-ওমর সানীর দাম্পত্য, জানালেন দীর্ঘস্থায়ী সম্পর্কের রহস্য টানা তিন বছর বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি ও রাজস্ব আয়ে বড় ধস দেশ পুনর্গঠনে তরুণ সমাজকে কাজে লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর দিল্লিতে ব্রিকস সম্মেলন: পুতিন, শি ও মোদির নিশ্ছিদ্র নিরাপত্তায় নজিরবিহীন আয়োজন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে কনসার্ট বন্ধের দাবি মাদ্রাসা শিক্ষার্থীদের পলি জমে গভীরতা হারাচ্ছে টাঙ্গুয়ার হাওর: সীমান্তের ওপারে পাথর উত্তোলনের প্রভাব নিয়ে উদ্বেগ নারী এশিয়া কাপের সেমিফাইনালে ভারতের কাছে হেরে বিদায় বাংলাদেশের টাঙ্গাইলের বাসাইলে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী বৃদ্ধা নিহত বাংলাদেশ রেলওয়েতে প্যানেল আইনজীবী নিয়োগ: ২২ পদে আবেদনের সুযোগ ডিসেম্বরে কি বিয়ের পিঁড়িতে বসছেন মিমি চক্রবর্তী? গুঞ্জনে সরগরম টলিপাড়া তিন দশকের দাম্পত্য: মৌসুমীর প্রতি ভালোবাসার কথা জানালেন ওমর সানী ইতালির মিলানে শুরু হলো ‘রেডি টু শো’ মেলা: অংশ নিচ্ছে বাংলাদেশের ১৪ প্রতিষ্ঠান পুলিশের পাঁচ ঊর্ধ্বতন কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে ব্রিকস সদস্যদের সঙ্গে কাজ করবে চীন: শি জিনপিং গ্যাস সরবরাহ সংকট: মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এলএনজি আমদানির পথে কাতার সাংবাদিক পায়েল হোসেন রিন্টুর জন্মদিনে কেক কাটা ও দোয়া অনুষ্ঠিত ২৫ হাজার বছর আগেও ছিল মাদকের ব্যবহার, নতুন গবেষণায় মিলল চাঞ্চল্যকর তথ্য বিয়ে করলেন জনপ্রিয় উপস্থাপিকা ও মডেল ইসরাত পায়েল কোভিড তহবিলের অর্থ আত্মসাৎ: মালদ্বীপ ও মন্টসেরাটের ফুটবল কর্তাদের আজীবন নিষেধাজ্ঞা পটুয়াখালীতে ইয়াবা ও গাঁজাসহ যুবদল নেতা গ্রেপ্তার ৩১ বছর পরও অটুট মৌসুমী-ওমর সানীর দাম্পত্য, জানালেন দীর্ঘস্থায়ী সম্পর্কের রহস্য টানা তিন বছর বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি ও রাজস্ব আয়ে বড় ধস দেশ পুনর্গঠনে তরুণ সমাজকে কাজে লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর দিল্লিতে ব্রিকস সম্মেলন: পুতিন, শি ও মোদির নিশ্ছিদ্র নিরাপত্তায় নজিরবিহীন আয়োজন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে কনসার্ট বন্ধের দাবি মাদ্রাসা শিক্ষার্থীদের পলি জমে গভীরতা হারাচ্ছে টাঙ্গুয়ার হাওর: সীমান্তের ওপারে পাথর উত্তোলনের প্রভাব নিয়ে উদ্বেগ নারী এশিয়া কাপের সেমিফাইনালে ভারতের কাছে হেরে বিদায় বাংলাদেশের টাঙ্গাইলের বাসাইলে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী বৃদ্ধা নিহত বাংলাদেশ রেলওয়েতে প্যানেল আইনজীবী নিয়োগ: ২২ পদে আবেদনের সুযোগ ডিসেম্বরে কি বিয়ের পিঁড়িতে বসছেন মিমি চক্রবর্তী? গুঞ্জনে সরগরম টলিপাড়া তিন দশকের দাম্পত্য: মৌসুমীর প্রতি ভালোবাসার কথা জানালেন ওমর সানী