টেকনাফে মানবপাচারকারীদের সাথে গোলাগুলিতে সেনা সদস্যের প্রয়াণ
কক্সবাজারের টেকনাফে সশস্ত্র মানবপাচারকারীদের সাথে যৌথ বাহিনীর গোলাগুলির ঘটনায় সেনাবাহিনীর এক সদস্যের মৃত্যু হয়েছে। অভিযানে ৫৭ জনকে জিম্মিদশা থেকে উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।




