
নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে হয়রানির ঘটনায় ক্ষোভ প্রকাশ ও তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। এই অপ্রীতিকর ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, যুক্তরাষ্ট্রে অবস্থানরত বাংলাদেশ মিশনকে বিষয়টি স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে তোলার নির্দেশনা দেওয়া হয়েছে। মিশনকে বলা হয়েছে, যেন ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ নিশ্চিত করা হয়।
বিবৃতিতে উল্লেখ করা হয়, এ ঘটনার পেছনে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের সঙ্গে যুক্ত দুষ্কৃতকারীরা জড়িত বলে ধারণা করা হচ্ছে। বিশ্বজুড়ে শ্রদ্ধেয় ব্যক্তিত্ব ড. ইউনূসকে বিদেশের মাটিতে এভাবে লাঞ্ছিত করার অপচেষ্টা আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশ ও দেশের নাগরিকদের সুনাম ক্ষুণ্ন করেছে বলেও জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০