মার্কিন মধ্যবর্তী নির্বাচনের ফলাফলে নিউ ইয়র্কে বড় ধরনের পরাজয় বরণ করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তার সরাসরি সমর্থিত রিপাবলিকান প্রার্থী ব্রুস এ. ব্ল্যাকম্যানকে হারিয়ে রাজ্যের গভর্নর পদে পুনর্নির্বাচিত হয়েছেন ডেমোক্র্যাট নেতা ক্যাথি হাচুল। ২০২১ সালে যৌন কেলেঙ্কারির দায়ে অ্যান্ড্রু কুওমোর পদত্যাগের পর দায়িত্ব গ্রহণ করা হাচুল এবার বড় জয়ের মাধ্যমে রিপাবলিকানদের তীব্র প্রতিদ্বন্দ্বিতার আশা ধূলিসাৎ করে দিলেন। এর আগে ২০২২ সালের নির্বাচনে রিপাবলিকান প্রার্থী লি জেলডিনের সঙ্গে কঠিন লড়াই করে হাচুল তার প্রথম পূর্ণ মেয়াদের জয় পেয়েছিলেন। অ্যান্ড্রু কুওমো যৌন কেলেঙ্কারির অভিযোগে পদত্যাগ করার পর ২০২১ সালে দায়িত্ব গ্রহণকারী এই বর্তমান গভর্নরের বিরুদ্ধে তীব্র প্রতিদ্বন্দ্বিতা গড়ার রিপাবলিকানদের আশার অবসান ঘটাল এই নির্বাচনিফলাফল।
নির্বাচনী প্রচারাভিযানে হাচুল ট্রাম্প প্রশাসনের সঙ্গে তার মতাদর্শগত বিরোধকে সামনে নিয়ে আসেন এবং ব্ল্যাকম্যানকে প্রেসিডেন্টের সমর্থন দেওয়ার কড়া সমালোচনা করেন। সেই সঙ্গে তিনি রাজ্যে জীবনযাত্রার ব্যয় কমানো ও শিক্ষাক্ষেত্রে বিনিয়োগ বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। অন্যদিকে, নাসাউ কাউন্টির এক্সিকিউটিভ ব্ল্যাকম্যান ভোটারদের কাছে হাচুলকে সাধারণ মানুষের থেকে বিচ্ছিন্ন নেতা হিসেবে উপস্থাপন করতে চেয়েছেন। নির্বাচনি প্রচারণায় হাচুল ট্রাম্প প্রশাসনের সঙ্গে তার দ্বন্দ্বের বিষয়টিকে জোরালোভাবে তুলে ধরেন, ব্ল্যাকম্যানকে প্রেসিডেন্টের সমর্থনের তীব্র সমালোচনা করেন এবং জীবনযাত্রার ব্যয় কমানোর পাশাপাশি শিক্ষায় বিনিয়োগের প্রতিশ্রুতি দেন।
ব্ল্যাকম্যানের অভিযোগ ছিল, হাচুলের নীতির কারণে নিউ ইয়র্ক রাজ্যটি আগের চেয়ে অনিরাপদ ও ব্যয়বহুল হয়ে উঠেছে। এছাড়া ম্যানহাটনের কনজেশন প্রাইসিং কর্মসূচি এবং নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানির সঙ্গে সুসম্পর্কের বিষয় নিয়েও হাচুলকে তীব্র সমালোচনার মুখে ঠেলে দিয়েছিলেন তিনি। উল্লেখ্য, ব্রুস ব্ল্যাকম্যানকে জেতাতে গত আগস্টে লং আইল্যান্ডে হাচুলকে ‘অপরাধের ক্ষেত্রে দুঃস্বপ্ন’ বলে কটাক্ষ করেছিলেন ট্রাম্প। এমনকি অক্টোবরে সিরাকিউসে সরাসরি ব্ল্যাকম্যানের নির্বাচনী প্রচারণায়ও অংশ নিয়েছিলেন তিনি।






