
নাইজেরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ওনডো রাজ্যে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে মোট ৩২ জন প্রাণ হারিয়েছেন। বিমানটিতে ২৫ জন যাত্রী ও সাতজন ক্রু সদস্য ছিলেন, যাদের কেউই বেঁচে নেই বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। সোমবার বেনিন সিটি থেকে লাগোস যাওয়ার পথে হঠাৎ করেই বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। সাম্প্রতিক সময়ে নাইজেরিয়ায় ঘটে যাওয়া বড় বিমান দুর্ঘটনাগুলোর একটি এটি।
অ্যাভিয়েশন কর্মকর্তা ফেসটাস কিয়ামো জানিয়েছেন, উপকূলীয় শহর ইগবোগোটার কাছে বিমানটির ধ্বংসাবশেষ শনাক্ত করা হয়েছে এবং বর্তমানে সেখানে উদ্ধারকাজ চলমান রয়েছে।
এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট বোলা তিনুবু। এক বিবৃতিতে তিনি জানিয়েছেন, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে বিমানবাহিনীকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণের ওপর জোর দিয়েছেন প্রেসিডেন্ট তিনুবু।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০