ধনকুবের স্বামী ও বিলাসবহুল জীবন

প্রকাশ:
Print news

২০০৪ সালে আশুতোষ গোয়ারিকর পরিচালিত ‘স্বদেশ’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন গায়ত্রী জোশী। সুপারস্টার শাহরুখ খানের বিপরীতে অভিনয় করে তিনি দারুণ পরিচিতি পান এবং সেরা নবাগত অভিনেত্রীর পুরস্কারসহ দর্শকদের প্রশংসা অর্জন করেন। অথচ এমন সাফল্যের পর তিনি পুরোপুরি অভিনয় জগত থেকে নিজেকে গুটিয়ে নেন। বর্তমান সময়ে গায়ত্রী কোথায় আছেন এবং কেনই বা ক্যারিয়ারের তুঙ্গে থেকে অভিনয় ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন, তা নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। ২০০৪ সালে মুক্তিপ্রাপ্ত এ সিনেমা বক্স অফিসেও দারুণ সাড়া ফেলেছিল। আর অভিষেক চলচ্চিত্র দিয়েই খ্যাতি কুড়ান গায়ত্রী। এরপর রুপালি জগৎ থেকে পুরোপুরি হারিয়ে যান এই অভিনেত্রী।

অভিনয় ছাড়ার সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করতে গিয়ে গায়ত্রী ২০১৯ সালে বলিউড হাঙ্গামাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ক্যারিয়ারের যে অবস্থানে তিনি ছিলেন তাতে তিনি তৃপ্ত ছিলেন। কিন্তু ব্যক্তিগত জীবনে তার একটি সুন্দর পরিবারের স্বপ্ন ছিল। তিনি জানান, বিকাশ ওবেরয়ের সঙ্গে পরিচয় হওয়ার পর তিনি অনুভব করেন যে, বলিউডে কাজ চালিয়ে যাওয়ার চেয়ে পরিবারের দায়িত্ব নেওয়া তার কাছে বেশি গুরুত্বপূর্ণ। তিনি বলেন, বিয়ের পরও চাইলে কাজ করা সম্ভব ছিল, কিন্তু তিনি সচেতনভাবেই অভিনয় ছেড়ে পুরো সময় পরিবার ও সন্তানদের দিতে চেয়েছেন। তিনি তার স্বামীকে আত্মার সঙ্গী হিসেবে বর্ণনা করে বলেন, জীবনে কখনো কখনো অপ্রত্যাশিত পরিকল্পনাগুলো আগের পরিকল্পনার চেয়েও অনেক ভালো হয়। যখন বিকাশের সঙ্গে দেখা হয়, তখন বুঝতে পারি—সিনেমা করা বা বলিউডে থাকার চেয়েও আমি এটাকে বেশি চাই।

গায়ত্রীর স্বামী বিকাশ ওবেরয় ভারতের শীর্ষ ধনী ব্যক্তিদের একজন। ‘হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট-২০২৬’ অনুযায়ী, বিকাশের সম্পদের পরিমাণ ৪৮ হাজার ১০০ কোটি রুপিরও বেশি, যা ভারতের অনেক বড় বড় তারকা এমনকি শাহরুখ খানের সম্পদের চেয়েও বেশি। হুরুন ইন্ডিয়ার তালিকায় তিনি ভারতের ৫৯তম ধনী ব্যক্তি হিসেবে স্থান পেয়েছেন। ২০১৪ সালে ইকোনমিক টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে বিকাশ জানিয়েছিলেন, বিয়ের অনেক আগে থেকেই তাদের পরিচয় ছিল এবং বন্ধুত্বের সম্পর্ক থেকেই তাদের প্রেমের শুরু হয়। আর সেখান থেকে গড়ে উঠে প্রেমের সম্পর্ক।

বিয়ে পরবর্তী জীবনে গায়ত্রী ওবেরয় মুম্বাইয়ের জুহুতে অবস্থিত এক বিশাল নয়তলা বিলাসবহুল বাড়িতে বসবাস করছেন। ৭৫ হাজার বর্গফুট আয়তনের এই বাড়িটি ইতালির বিখ্যাত স্থপতি ও ডিজাইনার পিয়েরো লিসোনি নকশা করেছেন। গায়ত্রী ‘আর্কিটেকচারাল ডাইজেস্ট ইন্ডিয়া’কে দেওয়া সাক্ষাৎকারে জানান, বাড়িটির দুটি বেসমেন্ট গাড়ি পার্কিং ও ফিটনেসের জন্য ব্যবহৃত হয়। এছাড়াও বাড়িটিতে একটি জিম, স্পা এবং ১২ আসনের ব্যক্তিগত সিনেমা হল রয়েছে।

বাড়িটির গঠনশৈলী সম্পর্কে তিনি বলেন, তার স্বামী বিকাশ বাড়িটিকে সবসময় একটি বুটিক হোটেলের মতো দক্ষ ব্যবস্থাপনায় রাখতে পছন্দ করেন। নিচতলা থেকে তৃতীয় তলা পর্যন্ত অতিথি আপ্যায়ন ও সামাজিক অনুষ্ঠানের জন্য বরাদ্দ। চতুর্থ তলা থেকে তাদের ব্যক্তিগত আবাসস্থল শুরু হয়েছে, যার ছাদে রয়েছে একটি ইনফিনিটি পুল। এখান থেকে আরব সাগরের নয়নাভিরাম দৃশ্য উপভোগ করা যায়। এছাড়া বাড়িটিতে রবীন্দ্র রেড্ডি, এম এফ হুসেন ও মনজিৎ বাওয়ার মতো বিখ্যাত শিল্পীদের শিল্পকর্ম স্থান পেয়েছে।

বলিউডে ক্যারিয়ার শুরুর আগে গায়ত্রী নব্বইয়ের দশকের শেষের দিকে চ্যানেল ভি-এর ভিডিও জকি হিসেবে কাজ করেছেন। তিনি ‘ফেমিনা মিস ইন্ডিয়া ইন্টারন্যাশনাল’ প্রতিযোগিতায় অংশ নেওয়ার পর ২০০০ সালে ‘মিস ইন্টারন্যাশনাল’ প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করেন। ২০০৫ সালে ব্যবসায়ী বিকাশ ওবেরয়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পর থেকে তিনি অভিনয় জগত থেকে দূরে সরে আসেন। মূলত পরিবারের প্রতি শতভাগ মনোযোগ দেওয়ার লক্ষ্যেই তার এই বেছে নেওয়া জীবন। আমার ক্যারিয়ার যেদিকে যাচ্ছিল, তাতে খুবই সন্তুষ্ট ছিলাম।

শেয়ার করুন
শিরোনাম :
টেলিভিশনে আজকের খেলার সময়সূচি ও সরাসরি সম্প্রচার নোয়াখালীর সেনবাগে স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু প্রথম জন্মদিনে মেয়েকে নিয়ে আবেগঘন পোস্ট অপূর্বর স্ত্রীর ডিভোর্সের হুমকিতে নিজের গায়ে আগুন দিলেন যুবক বিএনপি নেতা আব্দুল হাইয়ের জানাজায় প্রধানমন্ত্রীর অংশগ্রহণ ইরানে নতুন সামরিক অভিযানের পথে ট্রাম্প ও নেতানিয়াহু? ভোলায় দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৫ ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলঙ্কার কাছে ৪ রানে হারল বাংলাদেশ প্রেম ও বিয়ে নিয়ে গুঞ্জন: যা বললেন খায়রুল বাসার ‘সবকিছু সম্ভব’—ত্রিদেশীয় সিরিজের আগে: লিটন ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার বদ্ধপরিকর: রাষ্ট্রপতি ভিসা জটিলতায় স্থগিত, শুক্রবার ঢাকা পৌঁছাচ্ছেন গেরহার্ড নলছিটিতে স্পিডবোট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৮ ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে রাষ্ট্র সংস্কার ব্যাহত: টিআইবি সেরা তরুণদের জাতিসংঘে পাঠাবে সরকার: মাহদী আমিন দিল্লিতে ‘লেহরা দো তিরঙ্গা’ সমাবেশের আগেই অভিজিৎ ও নেহা প্রবাসী কার্ডধারীরা ৩ শতাংশ রেমিট্যান্স প্রণোদনা পাবেন কক্সবাজারে রবীন্দ্র-ছবিতে কালির প্রতিবাদে ‘শতকণ্ঠে রবীন্দ্র-নজরুল’ বাংলাদেশ সিরিজে জয়ের লক্ষ্যে বড় পরিবর্তনের পথে ওয়েস্ট ইন্ডিজ আসছে ‘টেস্ট টুয়েন্টি’, ৮০ ওভারের ম্যাচে খেলবেন নারী-পুরুষ টেলিভিশনে আজকের খেলার সময়সূচি ও সরাসরি সম্প্রচার নোয়াখালীর সেনবাগে স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু প্রথম জন্মদিনে মেয়েকে নিয়ে আবেগঘন পোস্ট অপূর্বর স্ত্রীর ডিভোর্সের হুমকিতে নিজের গায়ে আগুন দিলেন যুবক বিএনপি নেতা আব্দুল হাইয়ের জানাজায় প্রধানমন্ত্রীর অংশগ্রহণ ইরানে নতুন সামরিক অভিযানের পথে ট্রাম্প ও নেতানিয়াহু? ভোলায় দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৫ ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলঙ্কার কাছে ৪ রানে হারল বাংলাদেশ প্রেম ও বিয়ে নিয়ে গুঞ্জন: যা বললেন খায়রুল বাসার ‘সবকিছু সম্ভব’—ত্রিদেশীয় সিরিজের আগে: লিটন ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার বদ্ধপরিকর: রাষ্ট্রপতি ভিসা জটিলতায় স্থগিত, শুক্রবার ঢাকা পৌঁছাচ্ছেন গেরহার্ড নলছিটিতে স্পিডবোট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৮ ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে রাষ্ট্র সংস্কার ব্যাহত: টিআইবি সেরা তরুণদের জাতিসংঘে পাঠাবে সরকার: মাহদী আমিন দিল্লিতে ‘লেহরা দো তিরঙ্গা’ সমাবেশের আগেই অভিজিৎ ও নেহা প্রবাসী কার্ডধারীরা ৩ শতাংশ রেমিট্যান্স প্রণোদনা পাবেন কক্সবাজারে রবীন্দ্র-ছবিতে কালির প্রতিবাদে ‘শতকণ্ঠে রবীন্দ্র-নজরুল’ বাংলাদেশ সিরিজে জয়ের লক্ষ্যে বড় পরিবর্তনের পথে ওয়েস্ট ইন্ডিজ আসছে ‘টেস্ট টুয়েন্টি’, ৮০ ওভারের ম্যাচে খেলবেন নারী-পুরুষ