জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে নেপালের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশ:
Print news

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকের শুরুতে নেপালে সাম্প্রতিক ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ, ভূমিধস ও পাহাড় ধসের ঘটনায় গভীর শোক প্রকাশ করেন ডা. শফিকুর রহমান। তিনি দেশটির বর্তমান পরিস্থিতি সম্পর্কে রাষ্ট্রদূতের কাছে বিস্তারিত জানতে চান। দুর্যোগের শুরু থেকেই বিরোধীদলীয় নেতার আন্তরিক তৎপরতা এবং শোকবার্তা পাঠানোর জন্য রাষ্ট্রদূত তাকে ধন্যবাদ জানান। এছাড়া নেপালে চলমান উদ্ধার কার্যক্রম, সাধারণ মানুষের দুর্ভোগ এবং ভূমিধসে সৃষ্ট ক্ষয়ক্ষতির চিত্র বিরোধীদলীয় নেতাকে অবহিত করেন রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী।

জবাবে ডা. শফিকুর রহমান নেপালের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ওপর গুরুত্বারোপ করেন। তিনি নেপালের এই সংকটময় মুহূর্তে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সর্বতোভাবে পাশে থাকার আশ্বাস প্রদান করেন।

বৈঠকে নেপাল দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন প্রতীক কারকি উপস্থিত ছিলেন। এছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে দলের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এমপি, বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান এমপি এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর বৈঠকে অংশগ্রহণ করেন।

শেয়ার করুন
শিরোনাম :
কাতারে চাকরির খোঁজ: ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১১৭ বলে ডাবল সেঞ্চুরি: গিলের বিশ্বরেকর্ড সৌরবিদ্যুতের নতুন দাম ও মাশুল নির্ধারণ করলো বিইআরসি সিঙ্গাপুরের কাছে হেরে আসিয়ান কাপে কোণঠাসা বাংলাদেশ টাইমস হায়ার এডুকেশন র‍্যাংকিং: দেশসেরা অবস্থানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রকাশ হলো ৫১তম বিসিএসের পূর্ণাঙ্গ সিলেবাস স্টার সিনেপ্লেক্সে একই দিনে টম ক্রুজের ডিগার ও রেসিডেন্ট কুষ্টিয়ায় গাছ উপড়ে বসতবাড়ি ধ্বংস অক্টোবরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম ফ্লাইদুবাইয়ের উড়োজাহাজে ককপিট নাটকীয়তা: সৌদিতে জরুরি অবতরণের নেপথ্যে কী? নিখোঁজ তিন ইরানি পাইলট নিয়ে কাতারের কাছে তথ্যের দাবি বাংলাদেশ-আফগানিস্তান একমাত্র টেস্টের ভেন্যু ও সূচি চূড়ান্ত চিনের সাথে গবেষণার নতুন দিগন্ত খুলছে সিকৃবির অ্যালামনাই সংগঠন ঘরের মাঠে স্পেনের জয়যাত্রা, রেকর্ড গড়লেন লামিন ইয়ামালরা আইফার্মারে ডিপ্লোমা পাসে চাকরির সুযোগ, নিয়োগ পাবেন ১৫ জন যুক্তরাষ্ট্রে ঢালিউড অ্যাওয়ার্ড ২০২৬: শাকিবসহ একঝাঁক তারকার মিলনমেলা বক্স অফিসে এগিয়ে সিদ্ধার্থের ছবি দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে সব প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা জাহরা কে এই রাজনীতিক হামাদ জেনারেল হাসপাতালে ১১২ কোটি রিয়ালের মেগা উন্নয়ন প্রকল্প কাতারে চাকরির খোঁজ: ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১১৭ বলে ডাবল সেঞ্চুরি: গিলের বিশ্বরেকর্ড সৌরবিদ্যুতের নতুন দাম ও মাশুল নির্ধারণ করলো বিইআরসি সিঙ্গাপুরের কাছে হেরে আসিয়ান কাপে কোণঠাসা বাংলাদেশ টাইমস হায়ার এডুকেশন র‍্যাংকিং: দেশসেরা অবস্থানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রকাশ হলো ৫১তম বিসিএসের পূর্ণাঙ্গ সিলেবাস স্টার সিনেপ্লেক্সে একই দিনে টম ক্রুজের ডিগার ও রেসিডেন্ট কুষ্টিয়ায় গাছ উপড়ে বসতবাড়ি ধ্বংস অক্টোবরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম ফ্লাইদুবাইয়ের উড়োজাহাজে ককপিট নাটকীয়তা: সৌদিতে জরুরি অবতরণের নেপথ্যে কী? নিখোঁজ তিন ইরানি পাইলট নিয়ে কাতারের কাছে তথ্যের দাবি বাংলাদেশ-আফগানিস্তান একমাত্র টেস্টের ভেন্যু ও সূচি চূড়ান্ত চিনের সাথে গবেষণার নতুন দিগন্ত খুলছে সিকৃবির অ্যালামনাই সংগঠন ঘরের মাঠে স্পেনের জয়যাত্রা, রেকর্ড গড়লেন লামিন ইয়ামালরা আইফার্মারে ডিপ্লোমা পাসে চাকরির সুযোগ, নিয়োগ পাবেন ১৫ জন যুক্তরাষ্ট্রে ঢালিউড অ্যাওয়ার্ড ২০২৬: শাকিবসহ একঝাঁক তারকার মিলনমেলা বক্স অফিসে এগিয়ে সিদ্ধার্থের ছবি দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে সব প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা জাহরা কে এই রাজনীতিক হামাদ জেনারেল হাসপাতালে ১১২ কোটি রিয়ালের মেগা উন্নয়ন প্রকল্প