চামড়ার ব্যাগের স্থায়িত্ব বাড়াতে যেভাবে নেবেন সঠিক যত্ন

প্রকাশ:
Print news

প্রাকৃতিক উপাদানে তৈরি চামড়ার ব্যাগের স্থায়িত্ব বজায় রাখতে আবহাওয়া ও ব্যবহারের ধরনের ওপর ভিত্তি করে বিশেষ যত্নের প্রয়োজন হয়। বিশেষ করে বাংলাদেশের মতো গরম ও আর্দ্র জলবায়ুতে ধুলাবালি, ঘাম, অতিরিক্ত তাপমাত্রা ও আর্দ্রতার কারণে চামড়ার স্বাভাবিক সৌন্দর্য নষ্ট হওয়ার ঝুঁকি থাকে। দেশীয় ব্র্যান্ড কালিন্দীর প্রতিষ্ঠাতা মুনিয়া জামান চামড়ার ব্যাগের দীর্ঘস্থায়ী যত্নের বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন।

নিয়মিত ব্যবহারের ফলে ব্যাগে জমে থাকা ধুলা, ময়লা বা ঘাম দূর করতে নরম সুতি কাপড় দিয়ে আলতো করে মুছে নেওয়া জরুরি। তবে পরিষ্কারের সময় খুব জোরে ঘষাঘষি করা উচিত নয়, কারণ এতে চামড়ার ওপরের ফিনিশিং বা মসৃণতা ক্ষতিগ্রস্ত হতে পারে। এছাড়া সব ধরনের চামড়ার জন্য একই পদ্ধতি কার্যকর নয়, তাই প্রস্তুতকারকের দেওয়া নির্দেশনা অনুসরণ করা সবচেয়ে নিরাপদ। কোনো অজানা পরিষ্কারক বা অতিরিক্ত পানি ব্যবহার থেকে বিরত থাকাই শ্রেয়।

তীব্র গরম ও সরাসরি সূর্যালোক চামড়ার জন্য ক্ষতিকর। ব্যবহারের পর ব্যাগটি নরম সুতি কাপড় দিয়ে মুছে রাখা ভালো। দীর্ঘ সময় বদ্ধ গাড়িতে বা অতিরিক্ত গরম স্থানে ব্যাগ ফেলে রাখলে চামড়া শুকিয়ে শক্ত হয়ে যেতে পারে বা এর রঙের পরিবর্তন ঘটতে পারে। বর্ষাকালে বৃষ্টির পানি ব্যাগে লাগলে দ্রুত টিস্যু বা শোষণক্ষমতা সম্পন্ন সুতি কাপড় দিয়ে আলতো করে পানি মুছে ফেলতে হবে। এরপর ব্যাগটি স্বাভাবিক বাতাসে শুকাতে দিন। হেয়ার ড্রায়ার, হিটার বা সরাসরি রোদে শুকানোর চেষ্টা করবেন না, কারণ অতিরিক্ত তাপে চামড়া দ্রুত শক্ত হয়ে এর গঠন নষ্ট হয়ে যায়।

আর্দ্রতার কারণে ব্যাগে দুর্গন্ধ, স্যাঁতসেঁতে ভাব বা ছত্রাক জন্মাতে পারে। তাই ব্যবহারের পর ব্যাগ এমন স্থানে রাখুন যেখানে বাতাস চলাচল করতে পারে। শীতের শুষ্ক আবহাওয়ায় চামড়া তার আর্দ্রতা হারিয়ে মলিন হয়ে যেতে পারে। এমন অবস্থায় ব্যাগের অবস্থা বুঝে ভালো মানের চামড়ার ক্রিম বা কন্ডিশনার ব্যবহার করা যেতে পারে। তবে নতুন কোনো পণ্য ব্যবহারের আগে ব্যাগের ভেতরের কোনো লুকানো অংশে অল্প পরিমাণ লাগিয়ে পরীক্ষা করে নেওয়া উচিত, যাতে রঙের কোনো পরিবর্তন হয় কি না তা নিশ্চিত হওয়া যায়। পুরো ব্যাগে ব্যবহারের সময় সরাসরি হাত ব্যবহার না করে নরম কাপড় বা ফোম ব্যবহার করা ভালো।

দীর্ঘদিন ব্যাগ ব্যবহার না করলে সেটি খালি করে পরিষ্কার ও সম্পূর্ণ শুকনা অবস্থায় সংরক্ষণ করতে হবে। ব্যাগের আকৃতি ঠিক রাখতে ভেতরে টিস্যু বা কাগজ ভরে রাখা ভালো, এতে ভাঁজ পড়ার সম্ভাবনা কমে। দীর্ঘদিনের জন্য প্লাস্টিকের বদ্ধ ব্যাগে চামড়া রাখা একদমই উচিত নয়, কারণ এতে ছত্রাকের সংক্রমণ হতে পারে। এর পরিবর্তে বাতাস চলাচল করতে পারে এমন ‘ব্রিদেবল ডাস্ট ব্যাগ’ ব্যবহার করা উত্তম। এরপর শুষ্ক ও বাতাস চলাচল করে এমন জায়গায় ব্যাগটি সংরক্ষণ করুন এবং মাঝে মাঝে আর্দ্রতা বা ছত্রাকের কোনো লক্ষণ আছে কি না, তা পরীক্ষা করে দেখুন।

শেয়ার করুন
শিরোনাম :
নিজে প্রতিবাদী হলেও আলগা বাহাদুরি পছন্দ নয় ওমর সানীর নারায়ণগঞ্জে মেঘনা নদীতে নিখোঁজ তিন ভাই-বোনের খোঁজ মিলল জাপানের শ্রমবাজারে সুযোগ নিতে জাপানি ভাষা শেখার তাগিদ মন্ত্রীর লোকশিল্পী থেকে ফার্স্ট লেডি: পেং লিউয়ানের অজানা অধ্যায় নেতানিয়াহুর ভিত্তিহীন অভিযোগ প্রত্যাখ্যান করল কাতার ঝিনাইদহে পুরাতন ডিসি কোর্টের সামনে ককটেলসদৃশ বস্তু উদ্ধার ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগে চুনারুঘাটের দুই পুলিশ ক্লোজড মেসির বিদায়ী ম্যাচ: ইনজুরির কারণে স্কোয়াড থেকে বাদ যারা রেল কর্তৃপক্ষের আশ্বাসে নীলফামারীতে অবরোধ প্রত্যাহার হাসতে কোনো পরিকল্পনা লাগে না: জয়া আহসান রংপুরে ছেলের হাতে বাবা গুরুতর আহত হওয়ার পর মৃত্যু নিউইয়র্কে ব্রাজিল ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীদের দ্বিপক্ষীয় বৈঠক আফগানিস্তানের দশটি লক্ষ্যবস্তুতে পাকিস্তানের বিমান ও ড্রোন হামলা জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে ১৪১ মিলিয়ন ডলার দিল কাতার ফ্রান্স শিবিরে কড়া নিয়ম, হেয়ারড্রেসার নিষিদ্ধ করলেন জিদান জামালপুর হাসপাতালে শয্যা সংকট ইন্দোনেশিয়াকে হারিয়ে এশিয়ান গেমসে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের আস্থায় চির: কেন নজিরবিহীন প্রশ্নের মুখে ভারতের নির্বাচন রান্নাঘরে শুভশ্রীর প্রবেশ নিষেধ, কড়া নির্দেশ শাশুড়ির নোয়াখালীতে বিদ্যুৎ উপকেন্দ্রে বিস্ফোরণ, মাইজদীতে তীব্র বিদ্যুৎ-বিভ্রাট নিজে প্রতিবাদী হলেও আলগা বাহাদুরি পছন্দ নয় ওমর সানীর নারায়ণগঞ্জে মেঘনা নদীতে নিখোঁজ তিন ভাই-বোনের খোঁজ মিলল জাপানের শ্রমবাজারে সুযোগ নিতে জাপানি ভাষা শেখার তাগিদ মন্ত্রীর লোকশিল্পী থেকে ফার্স্ট লেডি: পেং লিউয়ানের অজানা অধ্যায় নেতানিয়াহুর ভিত্তিহীন অভিযোগ প্রত্যাখ্যান করল কাতার ঝিনাইদহে পুরাতন ডিসি কোর্টের সামনে ককটেলসদৃশ বস্তু উদ্ধার ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগে চুনারুঘাটের দুই পুলিশ ক্লোজড মেসির বিদায়ী ম্যাচ: ইনজুরির কারণে স্কোয়াড থেকে বাদ যারা রেল কর্তৃপক্ষের আশ্বাসে নীলফামারীতে অবরোধ প্রত্যাহার হাসতে কোনো পরিকল্পনা লাগে না: জয়া আহসান রংপুরে ছেলের হাতে বাবা গুরুতর আহত হওয়ার পর মৃত্যু নিউইয়র্কে ব্রাজিল ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীদের দ্বিপক্ষীয় বৈঠক আফগানিস্তানের দশটি লক্ষ্যবস্তুতে পাকিস্তানের বিমান ও ড্রোন হামলা জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে ১৪১ মিলিয়ন ডলার দিল কাতার ফ্রান্স শিবিরে কড়া নিয়ম, হেয়ারড্রেসার নিষিদ্ধ করলেন জিদান জামালপুর হাসপাতালে শয্যা সংকট ইন্দোনেশিয়াকে হারিয়ে এশিয়ান গেমসে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের আস্থায় চির: কেন নজিরবিহীন প্রশ্নের মুখে ভারতের নির্বাচন রান্নাঘরে শুভশ্রীর প্রবেশ নিষেধ, কড়া নির্দেশ শাশুড়ির নোয়াখালীতে বিদ্যুৎ উপকেন্দ্রে বিস্ফোরণ, মাইজদীতে তীব্র বিদ্যুৎ-বিভ্রাট