গ্রাহক হয়রানির অভিযোগে পীরগাছায় সোনালী ব্যাংকের ব্যবস্থাপক স্ট্যান্ড রিলিজ

প্রকাশ:
Print news

গ্রাহক হয়রানি, পেশাগত অনিয়ম এবং দুর্ব্যবহারের অভিযোগে অভিযুক্ত সোনালী ব্যাংক রংপুর পীরগাছা শাখার সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) ও শাখা ব্যবস্থাপক মনিরুজ্জামানকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। ব্যাংক কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী তাকে পীরগাছা শাখা থেকে সরিয়ে রংপুর বিভাগীয় কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। সোমবার সকালে পীরগাছা শাখার জ্যেষ্ঠ প্রধান কর্মকর্তা (এসপিও) ইকবাল বাহার এই প্রশাসনিক পদক্ষেপের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে শাখা ব্যবস্থাপক মনিরুজ্জামানের বিরুদ্ধে গ্রাহকদের সাথে ঔদ্ধত্যপূর্ণ আচরণ ও বিভিন্ন অনিয়মের অভিযোগ নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। বিষয়টি ব্যাংক কর্তৃপক্ষের নজরে আসার পর গত রোববার অভিযোগ তদন্তে দুই সদস্যের একটি কমিটি গঠন করা হয়। এজিএম কামাল পাশাকে প্রধান করে গঠিত এই তদন্ত কমিটির অন্য সদস্য ছিলেন প্রধান কর্মকর্তা (পিও) আতিকুল ইসলাম।

রোববার দিনব্যাপী তদন্ত কমিটির সদস্যরা পীরগাছা শাখায় সরেজমিনে উপস্থিত হয়ে কার্যক্রম পরিচালনা করেন। এ সময় তারা অসংখ্য ভুক্তভোগী গ্রাহকের সঙ্গে কথা বলেন এবং প্রকাশিত অভিযোগগুলোর বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করেন। তদন্ত চলাকালে গ্রাহকরা ব্যবস্থাপকের বিরুদ্ধে চেকবই ও সলভেন্সি সার্টিফিকেট প্রদানে টালবাহানা, ঋণসংক্রান্ত কার্যক্রমে অনিয়ম এবং সাধারণ গ্রাহকদের জন্য ব্যবস্থাপকের কক্ষে প্রবেশাধিকার সীমিত রাখার মতো গুরুতর অভিযোগ তুলে ধরেন।

প্রাথমিক তদন্তেই এসব অভিযোগের সত্যতা পাওয়ায় ব্যাংক কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেয়। তদন্ত কার্যক্রম শেষ হওয়ার মাত্র একদিনের মাথায় শাখা ব্যবস্থাপক মনিরুজ্জামানকে স্ট্যান্ড রিলিজ করে রংপুর বিভাগীয় কার্যালয়ে বদলি করা হয়েছে।

শেয়ার করুন
শিরোনাম :
সাফ চ্যাম্পিয়নশিপের দুই ম্যাচের টিকিটের মূল্যে ৫০ শতাংশ ছাড় স্পেন শাসিত হবে দেশ থেকেই, ওয়াশিংটন বা মস্কো থেকে নয়: সানচেজ বিএমইউ হাসপাতালে ১,১১৭ পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি ইরানের কেশম দ্বীপে বিস্ফোরণ, হরমুজ প্রণালিতে তেলবাহী জাহাজে আগুন গাজীপুরে কাজে ফিরেছেন পোশাকশ্রমিকেরা, শিল্পাঞ্চলে সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী দেশ পুনর্গঠনে সরকার কাজ করছে: মুক্তিযুদ্ধমন্ত্রী আহমেদ আজম খান ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকোট মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র-ইরানকে শান্তি চুক্তির আহ্বান কাতারের ভ্যালেন্সিয়াকে হারিয়ে লা লিগায় বার্সেলোনার সঙ্গী হলো রিয়াল মাদ্রিদ মাগুরায় ঐতিহ্যবাহী দিনান্ত ক্লাবের নাম বদলে অফিসার্স ক্লাবের উদ্বোধন এনসিএল: বল হাতে সানজিতের ঝলক, ব্যাট হাতে তাইবুরের সেঞ্চুরি ইয়েমেনে সৌদি বিমান হামলায় হতাহত বৃদ্ধির অভিযোগ হুথিদের ডাচ্‌-বাংলা ব্যাংকে কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ পদে নিয়োগ ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট বিয়ের কথা জানিয়ে বরের পরিচয় গোপন রাখলেন পারশা মাহজাবিন গ্রাম পুলিশের বেতন ও ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী ইরান যুদ্ধের কারণেই নির্বাচনে হেরেছি: জেডি ভ্যান্স মধ্যপ্রাচ্যের দিকে রওনা দিল মার্কিন রণতরী থিওডর রুজভেল্ট কানাডার ৮ আর্থিক প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা টেস্ট ক্রিকেটকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানালেন মোহাম্মদ শামি সাফ চ্যাম্পিয়নশিপের দুই ম্যাচের টিকিটের মূল্যে ৫০ শতাংশ ছাড় স্পেন শাসিত হবে দেশ থেকেই, ওয়াশিংটন বা মস্কো থেকে নয়: সানচেজ বিএমইউ হাসপাতালে ১,১১৭ পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি ইরানের কেশম দ্বীপে বিস্ফোরণ, হরমুজ প্রণালিতে তেলবাহী জাহাজে আগুন গাজীপুরে কাজে ফিরেছেন পোশাকশ্রমিকেরা, শিল্পাঞ্চলে সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী দেশ পুনর্গঠনে সরকার কাজ করছে: মুক্তিযুদ্ধমন্ত্রী আহমেদ আজম খান ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকোট মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র-ইরানকে শান্তি চুক্তির আহ্বান কাতারের ভ্যালেন্সিয়াকে হারিয়ে লা লিগায় বার্সেলোনার সঙ্গী হলো রিয়াল মাদ্রিদ মাগুরায় ঐতিহ্যবাহী দিনান্ত ক্লাবের নাম বদলে অফিসার্স ক্লাবের উদ্বোধন এনসিএল: বল হাতে সানজিতের ঝলক, ব্যাট হাতে তাইবুরের সেঞ্চুরি ইয়েমেনে সৌদি বিমান হামলায় হতাহত বৃদ্ধির অভিযোগ হুথিদের ডাচ্‌-বাংলা ব্যাংকে কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ পদে নিয়োগ ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট বিয়ের কথা জানিয়ে বরের পরিচয় গোপন রাখলেন পারশা মাহজাবিন গ্রাম পুলিশের বেতন ও ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী ইরান যুদ্ধের কারণেই নির্বাচনে হেরেছি: জেডি ভ্যান্স মধ্যপ্রাচ্যের দিকে রওনা দিল মার্কিন রণতরী থিওডর রুজভেল্ট কানাডার ৮ আর্থিক প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা টেস্ট ক্রিকেটকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানালেন মোহাম্মদ শামি