গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় সরকার ব্যর্থ: মুফতী রেজাউল করীম

প্রকাশ:
Print news

বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি খাতের সংকট মোকাবিলায় বর্তমান সরকার চরম ব্যর্থতার পরিচয় দিচ্ছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। শনিবার বিকেলে রাজধানীর পল্টনের আইএবি মিলনায়তনে ঢাকা মহানগর উত্তরের ২০২৭-২৮ সেশনের নবগঠিত কমিটির শপথ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন। তিনি বলেন, দেশে জ্বালানি সংকট দিন দিন প্রকট আকার ধারণ করলেও সরকার কোনো টেকসই ও কার্যকর পদক্ষেপ নিতে পারছে না। নিজেদের অযোগ্যতা ঢাকতে সংশ্লিষ্ট মন্ত্রী ও কর্মকর্তারা অতীতের সরকারের ওপর দায় চাপানোর যে সংস্কৃতি তৈরি করেছেন, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

মুফতী রেজাউল করীম আরও বলেন, সরকার গঠনের ছয় মাস পেরিয়ে গেলেও জাতীয় সংকট নিরসনে কোনো সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করা সম্ভব হয়নি। বর্তমানে জননিরাপত্তা ও আইনশৃঙ্খলার চরম অবনতি ঘটেছে এবং মাদকের অবাধ বিস্তারে যুবসমাজ ধ্বংসের মুখে। এমন নীতি-নৈতিকতাহীন সমাজ ব্যবস্থা থেকে উত্তরণের জন্য শরীয়াভিত্তিক রাষ্ট্র কাঠামো গঠনের ওপর তিনি গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে দলের মহাসচিব মাওলানা কাজী আতাউর রহমান বিশেষ অতিথির বক্তব্যে বলেন, মাদক নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ প্রশাসন বারবার ব্যর্থ হচ্ছে। দেশবাসী বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে। তিনি দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

ঢাকা মহানগর উত্তরের সভাপতি আলহাজ্ব আতিকুর রহমান মুজাহিদের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা নুরুল ইসলাম নাঈমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন যুগ্ম মহাসচিব মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দীন ও ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মাদ আরিফুল ইসলাম। এছাড়া মুফতি অলিউল্লাহ, অধ্যক্ষ মোহাম্মদ জিল্লুর রহমান, ইঞ্জিনিয়ার মুরাদ হোসেন, মাওলানা তাজুল ইসলাম, প্রভাষক ডাক্তার মুজিবুর রহমান, মুফতি ফরিদুল ইসলাম, এস এম মোস্তফা আল মামুন মনির, ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিন পরশ, মুফতি নিজাম উদ্দিন ও মুফতি আব্দুল কুদ্দুস রশিদীসহ অনেকে উপস্থিত ছিলেন।

শেয়ার করুন
শিরোনাম :
অবৈধ অনুপ্রবেশে উৎসাহ দিয়ে ভিডিও: গ্রিস থেকে বিতাড়িত তরুণসহ ৫১ বাংলাদেশি প্রথমবার রহস্যময় গল্পে জয়া আহসান ও শ্রাবন্তী চ্যাটার্জি জাতীয় সংসদ সচিবালয়ে ১৫৫ পদে বড় নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশে স্বাস্থ্য বিশেষজ্ঞ পাঠানোর আগ্রহ তুরস্কের ফার্স্ট লেডির চোখের চিকিৎসার জন্য আবারও হাসপাতালে পাকিস্তানের ইমরান খান এরদোয়ানের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক আখাউড়ায় ট্রেনে অগ্নিকাণ্ড: আটক ২, তদন্তে রেলওয়ে কর্তৃপক্ষ হৃদয়: বিশ্বের কোনো দলই নিয়মিত ভালো করতে পারে না মেসি-রোনালদোহীন ফুটবলের নতুন যাত্রা: কবে কাদের খেলা কালের সাক্ষী হয়ে টিকে আছে রাজশাহীর পুঠিয়া রাজবাড়ী নেতানিয়াহুর বিতর্কিত আইন বাতিলের তোড়জোড় শুরু করলেন গাদি আইজেনকোট কুষ্টিয়া সরকারি কলেজে মাদক অভিযানে হামলা, ডিবি পুলিশসহ আহত ৪ হুমায়ুন কবীর |: বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক নতুন কৌশলগত উচ্চতায় পৌঁছেছে ইসরায়েলের নতুন পার্লামেন্টে ১২০ আইনপ্রণেতার শপথ, শুরু নতুন অধ্যায় ভারতের বিরুদ্ধে নিউজিল্যান্ডের শক্তিশালী দল ঘোষণা বাংলাদেশে আসছেন জাতিসংঘের বিশেষ প্রতিনিধি কেলি ই. কারি ভারত-মালদ্বীপ লড়াই: সেমিফাইনালের সমীকরণে কার ভাগ্য খুলবে? দক্ষিণ আফ্রিকা সফরে কঠিন চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর সিটি ব্যাংকের ব্যক্তিগত ঋণের সুযোগ: জানুন আবেদনের বিস্তারিত নিয়ম অবৈধ অনুপ্রবেশে উৎসাহ দিয়ে ভিডিও: গ্রিস থেকে বিতাড়িত তরুণসহ ৫১ বাংলাদেশি প্রথমবার রহস্যময় গল্পে জয়া আহসান ও শ্রাবন্তী চ্যাটার্জি জাতীয় সংসদ সচিবালয়ে ১৫৫ পদে বড় নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশে স্বাস্থ্য বিশেষজ্ঞ পাঠানোর আগ্রহ তুরস্কের ফার্স্ট লেডির চোখের চিকিৎসার জন্য আবারও হাসপাতালে পাকিস্তানের ইমরান খান এরদোয়ানের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক আখাউড়ায় ট্রেনে অগ্নিকাণ্ড: আটক ২, তদন্তে রেলওয়ে কর্তৃপক্ষ হৃদয়: বিশ্বের কোনো দলই নিয়মিত ভালো করতে পারে না মেসি-রোনালদোহীন ফুটবলের নতুন যাত্রা: কবে কাদের খেলা কালের সাক্ষী হয়ে টিকে আছে রাজশাহীর পুঠিয়া রাজবাড়ী নেতানিয়াহুর বিতর্কিত আইন বাতিলের তোড়জোড় শুরু করলেন গাদি আইজেনকোট কুষ্টিয়া সরকারি কলেজে মাদক অভিযানে হামলা, ডিবি পুলিশসহ আহত ৪ হুমায়ুন কবীর |: বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক নতুন কৌশলগত উচ্চতায় পৌঁছেছে ইসরায়েলের নতুন পার্লামেন্টে ১২০ আইনপ্রণেতার শপথ, শুরু নতুন অধ্যায় ভারতের বিরুদ্ধে নিউজিল্যান্ডের শক্তিশালী দল ঘোষণা বাংলাদেশে আসছেন জাতিসংঘের বিশেষ প্রতিনিধি কেলি ই. কারি ভারত-মালদ্বীপ লড়াই: সেমিফাইনালের সমীকরণে কার ভাগ্য খুলবে? দক্ষিণ আফ্রিকা সফরে কঠিন চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর সিটি ব্যাংকের ব্যক্তিগত ঋণের সুযোগ: জানুন আবেদনের বিস্তারিত নিয়ম