গণভোটের রায় বাস্তবায়নে গুরুত্বারোপ জামায়াত আমিরের, রাজনীতিতে সংকটের আশঙ্কা

প্রকাশ:
Print news

গণভোটের মাধ্যমে জনগণের দেওয়া রায় যথাযথভাবে বাস্তবায়ন না হলে দেশের রাজনীতিতে নতুন করে সংকট তৈরি হতে পারে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মিন্টো রোডে নিজের সরকারি বাসভবনে বিভিন্ন টেলিভিশন চ্যানেলের প্রধান নির্বাহীদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

সভায় দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জানান, জনদুর্ভোগ, নিত্যপণ্যের ঊর্ধ্বগতি, বিদ্যুৎ ও গ্যাসের তীব্র সংকট, সন্ত্রাস এবং প্রশাসনের সংকীর্ণ দলীয়করণের মতো বিষয়গুলো সভায় গুরুত্ব পেয়েছে। এ সময় টেলিভিশন নির্বাহীরা জুলাই সনদ অনুযায়ী অনুষ্ঠিত গণভোটের বিষয়ে রাজনৈতিক দলগুলোর অবস্থান আরও স্পষ্ট করার তাগিদ দেন। তারা জানতে চেয়েছেন, রাজনৈতিক দলগুলো এই গণভোটের রায় মেনে নেবে কি না।

সরকারের গঠনমূলক কর্মকাণ্ডে সহযোগিতার প্রতিশ্রুতি দিয়ে ডা. শফিকুর রহমান বলেন, দেশের ও জনগণের স্বার্থে সরকারের যেকোনো ভালো উদ্যোগে জামায়াতে ইসলামী পাশে থাকবে। তবে জনস্বার্থবিরোধী কোনো পদক্ষেপ নেওয়া হলে তার বিরুদ্ধে দলটির অবস্থান হবে অহিংস, দায়িত্বশীল ও গঠনমূলক। তিনি রাজপথের আন্দোলনও অহিংস রাখার ওপর জোর দেন। বিরোধীদল হিসেবে জামায়াতের ভূমিকা প্রসঙ্গে টেলিভিশন নির্বাহীরা সংসদে দলটির শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক কর্মকাণ্ডের প্রশংসা করেন।

গণমাধ্যমের দায়িত্ব ও ভূমিকা নিয়ে আলোচনায় জামায়াত আমির বলেন, জাতীয় ঐক্য, সার্বভৌমত্ব ও গণতন্ত্রকে এগিয়ে নিতে সংবাদমাধ্যমের ভূমিকা অপরিসীম। তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানান, জামায়াতের কোনো ভুলত্রুটি থাকলে তা যেন খোলামেলাভাবে তুলে ধরে গঠনমূলক সমালোচনা করা হয়।

মতবিনিময় সভায় ইলেকট্রনিক গণমাধ্যমের বিভিন্ন সমস্যার কথাও উঠে আসে। টেলিভিশন চ্যানেলগুলোর নির্বাহী প্রধানরা চাকরির নিরাপত্তা, বেতন কাঠামো এবং ওয়েজ বোর্ডসহ বিভিন্ন কাঠামোগত সুবিধার ঘাটতির কথা তুলে ধরেন। তারা জানান, প্রিন্ট মিডিয়ার কর্মীরা যেসব সুযোগ-সুবিধা পান, ইলেকট্রনিক মিডিয়ার কর্মীরা অনেক ক্ষেত্রে তা থেকে বঞ্চিত। এসব সমস্যা একটি প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্টদের কাছে তুলে ধরার পরামর্শ দেওয়া হলে জামায়াত আমির এ বিষয়ে কার্যকর ভূমিকা রাখার আশ্বাস দেন।

উক্ত সভায় বিভিন্ন টেলিভিশন চ্যানেলের প্রধান নির্বাহী, সম্পাদক, হেড অব নিউজ ও বার্তা বিভাগের কর্মকর্তারা অংশ নেন। জামায়াতের পক্ষ থেকে উপস্থিত ছিলেন নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম এমপি, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম, মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, মাওলানা আবদুল হালিম এবং অ্যাডভোকেট মোয়াযযম হোসাইন হেলালসহ দলটির শীর্ষ নেতারা।

শেয়ার করুন
শিরোনাম :
৯–১৫ অক্টোবরের সেরা ১০ সরকারি চাকরির খবর নারীর অনলাইন নিরাপত্তা ও জবাবদিহি নিশ্চিত করা জরুরি আজ ষষ্ঠী: শুরু হলো হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গোৎসব ইয়েমেনের এডেনে সৌদি জোটের কমান্ড সেন্টারে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা কাতারের আমিরের উপহার দেওয়া বিমান নিয়ে ট্রাম্পের দাবি ঢাকায় চারজাতির আইএইচএফ নেশনস ট্রফি শুরু ১৮ অক্টোবর বাংলাদেশ ব্যাংকে ২২০ পদে নিয়োগ: আবেদনের শেষ ১৮ অক্টোবর ডিনার ডেটের ছবি পোস্ট করে কটাক্ষের মুখে কাঞ্চন-শ্রীময়ী জামায়াত নেতার গাড়ি ভাঙচুরে জড়িত অভিযোগে এবি পার্টির নেতা পরিবেশ রক্ষায় সরকারি কর্মকর্তাদের বাড়তি দায়িত্ব নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্টারশিল্ড কী ও ইউক্রেনের সামরিক কৌশলে এর গুরুত্ব হরমুজ প্রণালিতে দুই জাহাজ ডুবি, বাড়ছে সংঘাতের ঝুঁকি সৌদি আরবে মসজিদে অনৈতিক কাজের দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড সাফ চ্যাম্পিয়নশিপের আনুষ্ঠানিক থিম সং প্রকাশ বাংলাদেশকে হোয়াইটওয়াশ করতে চায় ওয়েস্ট ইন্ডিজ, লক্ষ্য পয়েন্ট টেবিল পরিবর্তন হলো ৯৮তম ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষার তারিখ দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ক্যাম্পাসভিত্তিক সিনেমা ‘চিরকুট’ আজকের দিনের সব খবর একনজরে সিআইসিএ সম্মেলনে ইসরাইলি প্রেসিডেন্টের বক্তব্য বয়কট করল বাংলাদেশ জার্মানির বিমানবন্দরে যাত্রীর লাগেজে ৯০টি বিষধর সাপ ও গিরগিটি ৯–১৫ অক্টোবরের সেরা ১০ সরকারি চাকরির খবর নারীর অনলাইন নিরাপত্তা ও জবাবদিহি নিশ্চিত করা জরুরি আজ ষষ্ঠী: শুরু হলো হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গোৎসব ইয়েমেনের এডেনে সৌদি জোটের কমান্ড সেন্টারে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা কাতারের আমিরের উপহার দেওয়া বিমান নিয়ে ট্রাম্পের দাবি ঢাকায় চারজাতির আইএইচএফ নেশনস ট্রফি শুরু ১৮ অক্টোবর বাংলাদেশ ব্যাংকে ২২০ পদে নিয়োগ: আবেদনের শেষ ১৮ অক্টোবর ডিনার ডেটের ছবি পোস্ট করে কটাক্ষের মুখে কাঞ্চন-শ্রীময়ী জামায়াত নেতার গাড়ি ভাঙচুরে জড়িত অভিযোগে এবি পার্টির নেতা পরিবেশ রক্ষায় সরকারি কর্মকর্তাদের বাড়তি দায়িত্ব নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্টারশিল্ড কী ও ইউক্রেনের সামরিক কৌশলে এর গুরুত্ব হরমুজ প্রণালিতে দুই জাহাজ ডুবি, বাড়ছে সংঘাতের ঝুঁকি সৌদি আরবে মসজিদে অনৈতিক কাজের দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড সাফ চ্যাম্পিয়নশিপের আনুষ্ঠানিক থিম সং প্রকাশ বাংলাদেশকে হোয়াইটওয়াশ করতে চায় ওয়েস্ট ইন্ডিজ, লক্ষ্য পয়েন্ট টেবিল পরিবর্তন হলো ৯৮তম ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষার তারিখ দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ক্যাম্পাসভিত্তিক সিনেমা ‘চিরকুট’ আজকের দিনের সব খবর একনজরে সিআইসিএ সম্মেলনে ইসরাইলি প্রেসিডেন্টের বক্তব্য বয়কট করল বাংলাদেশ জার্মানির বিমানবন্দরে যাত্রীর লাগেজে ৯০টি বিষধর সাপ ও গিরগিটি