
জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে গঙ্গা চুক্তি এগিয়ে নেওয়ার সুপারিশ করেছে পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। বিদ্যমান চুক্তির ধারাবাহিকতা রক্ষা করা হবে নাকি নতুন করে নবায়ন হবে, সে বিষয়ে জানতে চাইলেও মন্ত্রণালয় জানিয়েছে যে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত এখনো হয়নি, তবে আলোচনা ও কার্যক্রম চলমান রয়েছে।
জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত এই বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মোহাম্মদ শফিকুল হক মিলন। সভায় অংশ নেন পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দিন চৌধুরী এ্যানি, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদসহ কমিটির অন্যান্য সদস্যরা।
বৈঠকে জানানো হয়, আগামী বছরের ফেব্রুয়ারি মাসে পদ্মা ব্যারাজ প্রকল্পের মূল কাজ উদ্বোধন করা সম্ভব হবে। এছাড়া প্রকল্পের কাজের অগ্রগতি সরেজমিন পরিদর্শনের জন্য আগামী ২৫ অক্টোবর পাবনার সুজানগর এলাকা পরিদর্শনে যাবেন কমিটির সদস্যরা।
এ সময় জামালপুরের ব্রহ্মপুত্র ও জিঞ্জিরাম নদীর ভাঙন রোধ এবং যমুনা নদীর বামতীরসহ সংশ্লিষ্ট অঞ্চলের তীর রক্ষা প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের তাগিদ দেওয়া হয়। পাশাপাশি রাজশাহী ও নাটোরের বারনই নদী পুনঃখনন, দখল-দূষণমুক্তকরণ, কক্সবাজারের নাফ নদসংলগ্ন পোল্ডার পুনর্বাসন এবং গঙ্গা-কপোতাক্ষ সেচ প্রকল্পের জরুরি রক্ষণাবেক্ষণের বিষয়েও বিস্তারিত আলোচনা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০