রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: বাংলাদেশি যুবকদের মৃত্যুর নেপথ্যে মানবপাচার

প্রকাশ:
Print news

রাশিয়ায় নির্মাণপ্রতিষ্ঠানে ভালো বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে অন্তত ৩০ জন বাংলাদেশিকে পাচারের পর জোরপূর্বক রুশ সেনাবাহিনীতে যুক্ত করার ভয়াবহ তথ্য সামনে এসেছে। ১৪ অক্টোবর রাজধানীর কারওয়ান বাজারে এক সংবাদ সম্মেলনে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত উপমহাপরিদর্শক (ডিআইজি) মোহা. আসাদুজ্জামান জানান, পাচারের শিকার ব্যক্তিদের রাশিয়ায় পৌঁছানোর পর পাসপোর্ট ও মুঠোফোন কেড়ে নিয়ে সরাসরি রুশ বাহিনীর হাতে তুলে দেওয়া হতো। মাত্র ২১ দিনের প্রশিক্ষণের পরেই তাদের পাঠিয়ে দেওয়া হতো রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ভয়াবহ ময়দানে। কিন্তু রাশিয়ায় পৌঁছানোর পর তাদের প্রতিশ্রুত কাজে নিয়োগ না দিয়ে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়।

প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, চলতি বছরের ৭ মে জাবালে নূর, আরএস ইন্টারন্যাশনাল ও টিএস গ্রুপ নামের তিনটি প্রতিষ্ঠানের মাধ্যমে এই যুবকদের রাশিয়ায় পাঠানো হয়েছিল। নির্মাণকাজে চাকরির আশ্বাসে জনপ্রতি প্রায় ১০ লাখ টাকা হাতিয়ে নেওয়া হয়। দুর্ভাগ্যজনকভাবে, তাদের যুদ্ধের ময়দানে ঠেলে দেওয়া হয়। যুদ্ধক্ষেত্রে বাংলাদেশিদের প্রথম, মধ্য ও শেষ ভাগে এমনভাবে মোতায়েন করা হতো, যেন তারা প্রতিপক্ষের অবস্থানের জন্য একধরনের ‘শিকার’ হিসেবে ব্যবহৃত হয়। তাদের লক্ষ্য করে ড্রোন হামলা হলে সেই সূত্র ধরে প্রতিপক্ষ কোথায় আছে তা শনাক্ত করত রুশ বাহিনী। এই নিষ্ঠুর কৌশলের শিকার হয়ে অন্তত ২০ বাংলাদেশি ড্রোন হামলায় নিহত হয়েছেন। এভাবে যুদ্ধে গিয়ে ড্রোন হামলায় অন্তত ২০ বাংলাদেশির মৃত্যুর তথ্য পেয়েছে সংস্থাটি। ‎এসআরবি জানায়, যুদ্ধক্ষেত্রে বাংলাদেশিদের প্রথম ভাগ, মধ্যভাগ ও শেষভাগ—এই তিন অংশে মোতায়েন করা হয়েছিল। তাদের মধ্যে প্রথম দিনেই ড্রোন হামলায় ১৭ জন নিহত হন। পরবর্তী সময়ে আরও তিনজনের মৃত্যুর তথ্য পাওয়া যায়। সব মিলিয়ে ৩০ জনের মধ্যে ২০ জনের মৃত্যুর বিষয়ে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে সংস্থাটি।

এ ঘটনায় এসআরবি মানবপাচার চক্রের অন্যতম হোতা ও জাবালে নূর ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা মিজানুর রহমান (৫৫) এবং চক্রের সদস্য আবু তাহের ওরফে লেন্টুকে গ্রেপ্তার করেছে। এসআরবি কর্মকর্তা জানান, এই মানবপাচারের সঙ্গে রাশিয়ার ইগর নামের এক ব্যক্তি এবং কিরগিজস্তানের জুলিয়া নামের এক নারীও জড়িত রয়েছেন। চক্রের আরেক সদস্য মোস্তাফিজুরকে ধরতে অভিযান চলমান রয়েছে। অভিযানে আরও জানা গেছে, কেবল বাংলাদেশ নয়, একই কৌশলে আরও বিভিন্ন দেশের নাগরিকদের রাশিয়ার হয়ে যুদ্ধে জড়ানো হচ্ছে।

ভুক্তভোগীদের মধ্যে দুজন আহত অবস্থায় দেশে ফিরতে পেরেছেন। তাদের একজন রাজন জানিয়েছেন, ড্রোনের আঘাতে কোমর ভেঙে শরীর অবশ হয়ে গেলেও জীবন বাঁচাতে তিনি বুকের ওপর ভর দিয়ে প্রায় চার কিলোমিটার পথ পাড়ি দিয়ে ক্যাম্পে ফিরেছিলেন। এছাড়া আরও আটজন ভুক্তভোগীর মধ্যে দুজন মস্কোর হাসপাতালে চিকিৎসাধীন এবং ছয়জন এখনো যুদ্ধের ময়দানে রয়েছেন। এদের বেশির ভাগই দরিদ্র পরিবারের সন্তান, যারা ঋণ করে বিদেশে পাড়ি জমিয়েছিলেন। এখন অনেকের স্বজনের মরদেহ পাওয়ার সম্ভাবনাও ক্ষীণ হয়ে পড়েছে।

মোহা. আসাদুজ্জামান আরও জানান, ভুক্তভোগীরা গোপালগঞ্জ, ময়মনসিংহ, নারায়ণগঞ্জ, জামালপুর, পাবনা, চাঁপাইনবাবগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী ও গাজীপুর জেলার বাসিন্দা। যুদ্ধ করার মতো শারীরিক সক্ষমতা বা সামরিক প্রশিক্ষণ না থাকা সত্ত্বেও তাদের যুদ্ধক্ষেত্রে পাঠানোর পেছনে গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বিদেশে চাকরির প্রলোভনে পা দেওয়ার আগে প্রতিষ্ঠানের বৈধতা যাচাইয়ের জন্য সাধারণ মানুষকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছে এসআরবি। এত অল্প সময়ের প্রশিক্ষণ দিয়ে যুদ্ধক্ষেত্রে পাঠানোর পেছনে অন্য উদ্দেশ্য ছিল বলে ধারণা করছে এসআরবি।

শেয়ার করুন
শিরোনাম :
শ্রীমঙ্গলে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত ঢাকা কর অঞ্চল-১৭ এ ৫৫ কর্মী নিয়োগ, আবেদন শুরু ১০ নভেম্বর বিচার বিভাগে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি সবচেয়ে বেশি ক্ষতিকর: আইনমন্ত্রী সৌদি আরবের রাজধানী রিয়াদে বিকট বিস্ফোরণের শব্দ শেখ হাসিনা আমার কাছে সাজাপ্রাপ্ত অভিযোগে জড়িত ব্যক্তি: আইনমন্ত্রী ট্রাম্পের চিফ অব স্টাফ হচ্ছেন স্টিফেন মিলার শান্তি বিলাসিতা নয়, সমৃদ্ধ রাষ্ট্রের রক্ষাকবচ: কাতারের প্রধানমন্ত্রী আবারও গ্রাম সরকার ব্যবস্থা চালুর পরিকল্পনা সরকারের ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ, বাসুদেব ইউনিয়ন পুনর্বহালের দাবিতে সাফ চ্যাম্পিয়নশিপের দুই ম্যাচের টিকিটের মূল্যে ৫০ শতাংশ ছাড় স্পেন শাসিত হবে দেশ থেকেই, ওয়াশিংটন বা মস্কো থেকে নয়: সানচেজ বিএমইউ হাসপাতালে ১,১১৭ পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি ইরানের কেশম দ্বীপে বিস্ফোরণ, হরমুজ প্রণালিতে তেলবাহী জাহাজে আগুন গাজীপুরে কাজে ফিরেছেন পোশাকশ্রমিকেরা, শিল্পাঞ্চলে সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী দেশ পুনর্গঠনে সরকার কাজ করছে: মুক্তিযুদ্ধমন্ত্রী আহমেদ আজম খান ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকোট মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র-ইরানকে শান্তি চুক্তির আহ্বান কাতারের ভ্যালেন্সিয়াকে হারিয়ে লা লিগায় বার্সেলোনার সঙ্গী হলো রিয়াল মাদ্রিদ মাগুরায় ঐতিহ্যবাহী দিনান্ত ক্লাবের নাম বদলে অফিসার্স ক্লাবের উদ্বোধন এনসিএল: বল হাতে সানজিতের ঝলক, ব্যাট হাতে তাইবুরের সেঞ্চুরি শ্রীমঙ্গলে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত ঢাকা কর অঞ্চল-১৭ এ ৫৫ কর্মী নিয়োগ, আবেদন শুরু ১০ নভেম্বর বিচার বিভাগে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি সবচেয়ে বেশি ক্ষতিকর: আইনমন্ত্রী সৌদি আরবের রাজধানী রিয়াদে বিকট বিস্ফোরণের শব্দ শেখ হাসিনা আমার কাছে সাজাপ্রাপ্ত অভিযোগে জড়িত ব্যক্তি: আইনমন্ত্রী ট্রাম্পের চিফ অব স্টাফ হচ্ছেন স্টিফেন মিলার শান্তি বিলাসিতা নয়, সমৃদ্ধ রাষ্ট্রের রক্ষাকবচ: কাতারের প্রধানমন্ত্রী আবারও গ্রাম সরকার ব্যবস্থা চালুর পরিকল্পনা সরকারের ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ, বাসুদেব ইউনিয়ন পুনর্বহালের দাবিতে সাফ চ্যাম্পিয়নশিপের দুই ম্যাচের টিকিটের মূল্যে ৫০ শতাংশ ছাড় স্পেন শাসিত হবে দেশ থেকেই, ওয়াশিংটন বা মস্কো থেকে নয়: সানচেজ বিএমইউ হাসপাতালে ১,১১৭ পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি ইরানের কেশম দ্বীপে বিস্ফোরণ, হরমুজ প্রণালিতে তেলবাহী জাহাজে আগুন গাজীপুরে কাজে ফিরেছেন পোশাকশ্রমিকেরা, শিল্পাঞ্চলে সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী দেশ পুনর্গঠনে সরকার কাজ করছে: মুক্তিযুদ্ধমন্ত্রী আহমেদ আজম খান ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকোট মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র-ইরানকে শান্তি চুক্তির আহ্বান কাতারের ভ্যালেন্সিয়াকে হারিয়ে লা লিগায় বার্সেলোনার সঙ্গী হলো রিয়াল মাদ্রিদ মাগুরায় ঐতিহ্যবাহী দিনান্ত ক্লাবের নাম বদলে অফিসার্স ক্লাবের উদ্বোধন এনসিএল: বল হাতে সানজিতের ঝলক, ব্যাট হাতে তাইবুরের সেঞ্চুরি