
কাতারের পৌরসভামন্ত্রী আবদুল্লাহ বিন হামাদ বিন আবদুল্লাহ আল আত্তিয়াহ-এর কাছ থেকে সম্মাননা লাভ করেছেন বাংলাদেশি পরিচ্ছন্নতাকর্মী ফখরুল ইসলাম দুদু। সিলেটের কানাইঘাট উপজেলার ৮ নং ঝিঙ্গাবাড়ি ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বাখাইরপাড় গ্রামের বাসিন্দা ফখরুল ইসলাম কাতারের পৌরসভা মন্ত্রণালয়ের পরিচ্ছন্নতা বিভাগে কাজ করছেন। তার বাবার নাম লাল মিয়া। ফখরুল ইসলামের বাড়ি বাংলাদেশের সিলেট জেলার কানাইঘাট উপজেলার ৮ নং ঝিঙ্গাবাড়ি ই্উনিয়নের ২ নং ওয়ার্ডের বাখাইরপাড় গ্রামে।
সম্প্রতি কাতারে আয়োজিত পরিবেশ বিষয়ক সম্মেলন ও প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে চমৎকার কণ্ঠে কুরআন তেলাওয়াত করেন ফখরুল। তার এই অসাধারণ উপস্থাপনা অনুষ্ঠানে উপস্থিত সকল দর্শক ও অতিথিদের মুগ্ধ করে। এই বিশেষ প্রতিভার স্বীকৃতি হিসেবেই সরাসরি কাতারি পৌরসভামন্ত্রী তাকে এই সম্মাননা প্রদান করেন।
মন্ত্রণালয়ের পরিচ্ছন্নতা বিভাগের কর্মীদের নিজস্ব দক্ষতা ও মেধা বিকাশের সুযোগ তৈরি করা এবং বড় অনুষ্ঠানগুলোতে সক্রিয় অংশ গ্রহণে উৎসাহিত করতেই এই আয়োজন করা হয়েছে। এই সম্মাননা অর্জন ফখরুল ইসলাম দুদুর পাশাপাশি কাতারে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্যও বড় ধরনের আনন্দের ও গর্বের খবর। পাশাপাশি কর্মীদের নিজস্ব দক্ষতা ও প্রতিভা তুলে ধরতে এবং মন্ত্রণালয়ের বিভিন্ন অনুষ্ঠান ও কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নিতে উৎসাহিত করাও এর উদ্দেশ্য।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০