কলকাতায় ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যালে সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতল বাংলাদেশের ‘জয়া আর শারমিন’

প্রকাশ:
Print news

কলকাতায় আয়োজিত পঞ্চম ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যালে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের প্রতিযোগিতায় সেরা সিনেমার পুরস্কার জিতেছে বাংলাদেশ থেকে নির্মিত ‘জয়া আর শারমিন’। পিপলু আর খান পরিচালিত এই সিনেমাটি উৎসবের ‘বিমল রায় গোল্ডেন অ্যাওয়ার্ড’ অর্জন করেছে। একইসঙ্গে উৎসবের প্রামাণ্যচিত্র বিভাগে বিচারকদের বিশেষ স্বীকৃতি বা ‘জুরি মেনশন’ পুরস্কার জিতেছে মকবুল চৌধুরী নির্মিত ‘মামুন: ইন প্রেইজ অব শ্যাডোজ’ সিনেমাটি।

গত ৮ সেপ্টেম্বর কলকাতার নন্দন-৩ প্রেক্ষাগৃহে শুরু হওয়া এই চলচ্চিত্র উৎসবের পর্দা নামে ১৩ সেপ্টেম্বর। সমাপনী দিনে আনুষ্ঠানিকভাবে পুরস্কারের তালিকা ঘোষণা করা হয়। ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব ইন্ডিয়ার (এফএফএসআই) পূর্বাঞ্চল শাখা ছয় দিনব্যাপী এই আয়োজনটি সম্পন্ন করে। উৎসবের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের বিভাগে মোট ১৯টি সিনেমা প্রতিদ্বন্দ্বিতা করেছিল, যার মধ্যে বাংলাদেশসহ ভারত, শ্রীলঙ্কা, ইরান, স্পেন, জার্মানি, কোস্টারিকা, পর্তুগাল, ব্রাজিল, ভেনেজুয়েলা ও উজবেকিস্তানের চলচ্চিত্রগুলো অংশ নিয়েছিল। সামগ্রিকভাবে এই উৎসবে প্রদর্শিত হয়েছে মোট ৩৮টি চলচ্চিত্র। বিচারক প্যানেলের দায়িত্বে ছিলেন অধ্যাপক উজ্জ্বল চক্রবর্তী, রীতা দত্ত ও প্রদীপ কেনচানুরু।

সিনেমার প্রযোজক আবু শাহেদ ইমন এই অর্জন নিয়ে জানান, চলচ্চিত্র সমালোচক, নির্মাতা ও দর্শকদের পক্ষ থেকে পাওয়া উষ্ণ সাড়া ও এই স্বীকৃতি অত্যন্ত আনন্দদায়ক। এটি শুধু সিনেমার সঙ্গে জড়িত শিল্পী ও কলাকুশলীদের নয়, বরং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের চলচ্চিত্রের জন্যও একটি বড় প্রাপ্তি। লকডাউনের বাস্তবতায় ধারণ করা এই সিনেমায় জয়া চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান এবং শারমিন চরিত্রে রয়েছেন মহসিনা আক্তার। সিনেমার গল্পে করোনাকালীন নিঃসঙ্গতা এবং দুই নারীর সম্পর্কের আড়ালে শ্রেণি ও ক্ষমতার ব্যবধান ফুটে উঠেছে।

উৎসবের অন্যান্য পুরস্কারের মধ্যে পূর্ণদৈর্ঘ্য বিভাগে ভারতের পঙ্কজ বরা পরিচালিত ‘রিভার টেলস’ পেয়েছে ‘বিমল রায় সিলভার অ্যাওয়ার্ড’ এবং শ্রীলঙ্কার চলচ্চিত্র ‘প্যানট্রাম’ জুরি মেনশন পেয়েছে। প্রামাণ্যচিত্র বিভাগে ‘হরিসাধন দাশগুপ্ত গোল্ডেন অ্যাওয়ার্ড’ জিতে নিয়েছে রণজিৎ রায় পরিচালিত ‘ডলস ডোন্ট ডাই: পুতুলনামা’ এবং সিলভার অ্যাওয়ার্ড পেয়েছে দীপ ভূঞা পরিচালিত ‘রিভার স্টিল ফ্লোজ’। এছাড়া স্বল্পদৈর্ঘ্য কাহিনিচিত্র বিভাগে ড. ধৃতিশ্রী সরকার পরিচালিত ‘দ্য টেল অব কথা’ গোল্ডেন এবং মোহাম্মদ সাজাদ মোতাহারিজাদেহ পরিচালিত ইরানি সিনেমা ‘সাডেনলি রাইজ’ সিলভার অ্যাওয়ার্ড অর্জন করেছে।

শেয়ার করুন
শিরোনাম :
সৌদি-আমিরাত সম্পর্ক: বরফ গলে ফের কাছাকাছি দুই উপসাগরীয় শক্তি চোট পেয়ে মাঠ ছাড়লেন হালান্ড, শঙ্কায় ম্যানচেস্টার সিটি সাংবাদিকদের হুঁশিয়ারি দিয়ে যা বললেন ধামরাইয়ের এমপি তমিজ এশিয়ান গেমসে পদকখরা ও নানা বিতর্কে সমাপ্তি নীলফামারীতে হিমাগারে অতিরিক্ত ভাড়া, লোকসানের মুখে আলুচাষিরা সরকারি প্রাথমিক শিক্ষকের পদায়নের তারিখ পরিবর্তন ফজলুল হক স্মৃতি পুরস্কার পাচ্ছেন মেজবাউর রহমান সুমন ও আজ টিভিতে থাকছে ক্রিকেট ও ফুটবলের জমজমাট লড়াই মালয়েশিয়ায় প্রশিক্ষিত শ্রমিক পাঠানোর ওপরই গুরুত্ব দেওয়া হবে: শ্রমমন্ত্রী হুতি দমনে ইয়েমেন সরকারের নতুন অভিযানের ঘোষণা কতটা যৌক্তিক? এ মাসেই কিয়েভ-মস্কো-ওয়াশিংটন আলোচনার পরিকল্পনা ফ্রান্সে বিক্ষোভের জেরে ৫০০ স্কুল বন্ধ ঘোষণা এক বছরের মধ্যেই বদলে যাবে পুঁজিবাজারের চিত্র: আমির খসরু রোনালদোই পর্তুগালের ফুটবল ও দেশের প্রতীক: ফার্নান্দেজ ৪৩ বছর পর নতুন রূপে ফিরছে ‘নসীব’ কুষ্টিয়ায় এনসিপি নেতা নাসীরুদ্দীনের ওপর হামলা, ভাঙচুর গাড়ি এক বছরের মধ্যেই পুঁজিবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী আফগানিস্তানের বিপক্ষে টেস্টের আগে সবুজ সংকেতের অপেক্ষায় শান্ত শুটিং সেটে অগ্নিকাণ্ড: অভিনেত্রীর দুঃসহ অভিজ্ঞতা জানালেন সঞ্জনা পান্ডে পদকশূন্য বাংলাদেশ: এশিয়ান গেমসে ক্রিকেটের গুরুত্ব নিয়ে প্রশ্ন সৌদি-আমিরাত সম্পর্ক: বরফ গলে ফের কাছাকাছি দুই উপসাগরীয় শক্তি চোট পেয়ে মাঠ ছাড়লেন হালান্ড, শঙ্কায় ম্যানচেস্টার সিটি সাংবাদিকদের হুঁশিয়ারি দিয়ে যা বললেন ধামরাইয়ের এমপি তমিজ এশিয়ান গেমসে পদকখরা ও নানা বিতর্কে সমাপ্তি নীলফামারীতে হিমাগারে অতিরিক্ত ভাড়া, লোকসানের মুখে আলুচাষিরা সরকারি প্রাথমিক শিক্ষকের পদায়নের তারিখ পরিবর্তন ফজলুল হক স্মৃতি পুরস্কার পাচ্ছেন মেজবাউর রহমান সুমন ও আজ টিভিতে থাকছে ক্রিকেট ও ফুটবলের জমজমাট লড়াই মালয়েশিয়ায় প্রশিক্ষিত শ্রমিক পাঠানোর ওপরই গুরুত্ব দেওয়া হবে: শ্রমমন্ত্রী হুতি দমনে ইয়েমেন সরকারের নতুন অভিযানের ঘোষণা কতটা যৌক্তিক? এ মাসেই কিয়েভ-মস্কো-ওয়াশিংটন আলোচনার পরিকল্পনা ফ্রান্সে বিক্ষোভের জেরে ৫০০ স্কুল বন্ধ ঘোষণা এক বছরের মধ্যেই বদলে যাবে পুঁজিবাজারের চিত্র: আমির খসরু রোনালদোই পর্তুগালের ফুটবল ও দেশের প্রতীক: ফার্নান্দেজ ৪৩ বছর পর নতুন রূপে ফিরছে ‘নসীব’ কুষ্টিয়ায় এনসিপি নেতা নাসীরুদ্দীনের ওপর হামলা, ভাঙচুর গাড়ি এক বছরের মধ্যেই পুঁজিবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী আফগানিস্তানের বিপক্ষে টেস্টের আগে সবুজ সংকেতের অপেক্ষায় শান্ত শুটিং সেটে অগ্নিকাণ্ড: অভিনেত্রীর দুঃসহ অভিজ্ঞতা জানালেন সঞ্জনা পান্ডে পদকশূন্য বাংলাদেশ: এশিয়ান গেমসে ক্রিকেটের গুরুত্ব নিয়ে প্রশ্ন