ইসলাম ধর্ম গ্রহণের গুঞ্জন নিয়ে মুখ খুললেন রবার্তো কার্লোস

প্রকাশ:
Print news

ব্রাজিলিয়ান কিংবদন্তি ফুটবলার রবার্তো কার্লোস কি সত্যিই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন? সামাজিক যোগাযোগমাধ্যম ও আন্তর্জাতিক গণমাধ্যমে ছড়িয়ে পড়া এই জল্পনা অবশেষে খোদ কার্লোসের মুখেই পরিষ্কার হয়েছে। ৫৩ বছর বয়সী এই তারকা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তার ইসলাম গ্রহণের খবরটি পুরোপুরি ভিত্তিহীন ও অসত্য। সম্প্রতি মরক্কোর ফুটবল এজেন্ট সোহাইলা তাহিরিকে বিয়ের পর থেকেই এই গুঞ্জনের ডালপালা ছড়ায়। ব্রাজিলিয়ান ইসলামিক সংগঠনের এক নেতার সঙ্গে কার্লোসের সাক্ষাতের ছবি এবং তুরস্কের এক সংসদ সদস্যের সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট এই বিভ্রান্তি আরও বাড়িয়ে দিয়েছিল।

গুঞ্জনের নেপথ্যে ও কার্লোসের ভাষ্য

সৌদি আরবের দৈনিক ‘ওকাজ’-কে দেয়া সাক্ষাৎকারে কার্লোস সব ধোঁয়াশা দূর করে বলেন, ইসলাম ধর্মের প্রতি তার সর্বোচ্চ শ্রদ্ধা রয়েছে। তিনি জানান, তার স্ত্রীকে নামাজ পড়তে দেখাটা সত্যিই চমৎকার এক অভিজ্ঞতা। তবে ইসলাম ধর্ম গ্রহণের যে গুঞ্জন চারপাশে ঘুরছে, তা সত্য নয়। মূলত স্ত্রীর ধর্মীয় অনুভূতি ও অতিথিদের সম্মান জানাতে গিয়ে একাধিক পন্থায় বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করার কারণেই এই বিভ্রান্তি তৈরি হয়। কার্লোস ব্যাখ্যা করেন, তার পরিবারের সদস্যরা ক্যাথলিক। তাদের বিশ্বাসকে সম্মান জানিয়ে যেমন আয়োজন ছিল, তেমনই মরোক্কান স্ত্রী ও তার মুসলিম বন্ধুদের ব্যাকগ্রাউন্ডের কথা মাথায় রেখে সেই ধর্মীয় রীতিও রাখা হয়েছিল। এটি কার্লোসের তৃতীয় বিয়ে। পেশাগত সম্পর্কের সূত্র ধরে শুরু হওয়া এই সম্পর্কের মাধ্যমে ব্যক্তিগত জীবনের নতুন অধ্যায় শুরু করলেন সর্বকালের অন্যতম সেরা এই লেফটব্যাক।

শেয়ার করুন
শিরোনাম :
ধর্ম-বর্ণ নয়, দেশের নাগরিক হিসেবে সবার সমান অধিকার: প্রধানমন্ত্রী প্রবাসী কর্মীদের মৃত্যুহার বৃদ্ধি দিল্লিতে ভেঙে পড়ল পাঁচতলা ভবন, ধ্বংসস্তূপে আটকের আশঙ্কা মুখোমুখি হারমানপ্রীত ও স্মৃতি মান্ধানা: বিবাদে উত্তপ্ত ভারতীয় ক্রিকেট কুড়িগ্রামে গরু চুরির চেষ্টার অভিযোগে ছাত্রদল নেতা শোকজ বাংলাদেশ টেলিভিশনে সংবাদ উপস্থাপক হওয়ার সুযোগ নতুন নাটকে তৌসিফের বিপরীতে ছোট পর্দায় অভিষেক নীহা চৌধুরীর মতিঝিলের হিরাঝিল হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা একনেকে ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন অনিয়মের দায়ে সিটির শাস্তি ও ইউরোপীয় জটিলতা শারদীয় দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি নারীর পোশাক নিয়ে মাতামাতি বন্ধ করুন: কৃতি শ্যানন জেট ফুয়েলের দাম লিটারে বাড়ল ১৭ টাকা ৬ পয়সা শ্রমিকের অধিকার ও ব্যাপক কর্মসংস্থান সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন রাজনীতি ছাড়ার ঘোষণা প্রবীণ বিধায়ক হুমায়ুন কবীরের আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর পায়রা বন্দরে ভিড়ল চীনের জাহাজ ‘ফান ঝৌ-৬’ বৃষ্টি উপেক্ষা করে সমাজসেবা অধিদপ্তরের সামনে প্রতিবন্ধী গ্র্যাজুয়েটদের নতুন গানে ফিরলেন আসিফ আকবর লন্ডন ফ্যাশন উইকে মাহিন খানের সুফি কালেকশনে বাংলার ঐতিহ্য ধর্ম-বর্ণ নয়, দেশের নাগরিক হিসেবে সবার সমান অধিকার: প্রধানমন্ত্রী প্রবাসী কর্মীদের মৃত্যুহার বৃদ্ধি দিল্লিতে ভেঙে পড়ল পাঁচতলা ভবন, ধ্বংসস্তূপে আটকের আশঙ্কা মুখোমুখি হারমানপ্রীত ও স্মৃতি মান্ধানা: বিবাদে উত্তপ্ত ভারতীয় ক্রিকেট কুড়িগ্রামে গরু চুরির চেষ্টার অভিযোগে ছাত্রদল নেতা শোকজ বাংলাদেশ টেলিভিশনে সংবাদ উপস্থাপক হওয়ার সুযোগ নতুন নাটকে তৌসিফের বিপরীতে ছোট পর্দায় অভিষেক নীহা চৌধুরীর মতিঝিলের হিরাঝিল হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা একনেকে ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন অনিয়মের দায়ে সিটির শাস্তি ও ইউরোপীয় জটিলতা শারদীয় দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি নারীর পোশাক নিয়ে মাতামাতি বন্ধ করুন: কৃতি শ্যানন জেট ফুয়েলের দাম লিটারে বাড়ল ১৭ টাকা ৬ পয়সা শ্রমিকের অধিকার ও ব্যাপক কর্মসংস্থান সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন রাজনীতি ছাড়ার ঘোষণা প্রবীণ বিধায়ক হুমায়ুন কবীরের আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর পায়রা বন্দরে ভিড়ল চীনের জাহাজ ‘ফান ঝৌ-৬’ বৃষ্টি উপেক্ষা করে সমাজসেবা অধিদপ্তরের সামনে প্রতিবন্ধী গ্র্যাজুয়েটদের নতুন গানে ফিরলেন আসিফ আকবর লন্ডন ফ্যাশন উইকে মাহিন খানের সুফি কালেকশনে বাংলার ঐতিহ্য