
ইরাকে থাকা শেষ মার্কিন সামরিক ঘাঁটিগুলো থেকে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে নিজেদের সব সেনা প্রত্যাহার করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। দুই দশকেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধে প্রায় ৪ হাজার ৫০০ মার্কিন সেনা নিহত হওয়ার পর এই প্রত্যাহারকে ইরান ও তার মিত্ররা বড় বিজয় হিসেবে দেখছে।
২০২৪ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে ইরাক থেকে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটের সেনা প্রত্যাহারের বিষয়ে একটি দ্বিপাক্ষিক সমঝোতা হয়েছিল। বর্তমানে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন সেই সময়কার নেওয়া সিদ্ধান্তটি বাস্তবায়ন করছে।
ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক-এর কমান্ডার আবু মুজতবা আল-ইয়াসিরি বলেন, মার্কিন সেনা প্রত্যাহার একটি ‘ঐতিহাসিক বিজয়’। ৩০ সেপ্টেম্বর ইরাকের ইতিহাসের একটি ‘কালো অধ্যায়ের’ সমাপ্তি উদযাপন করা হবে। তিনি আরও যোগ করেন, বিদেশি সেনা দিয়ে ইরাকের সার্বভৌমত্ব নিশ্চিত করা যায় না; বরং প্রতিরোধ ও জনগণের ইচ্ছার মাধ্যমেই তা নিশ্চিত করা সম্ভব।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০