ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলা: ক্ষুব্ধ শোবিজ অঙ্গন ও তারকাদের নিন্দা

প্রকাশ:
Print news

ইতালিতে ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে শারীরিক লাঞ্ছনা ও হামলার শিকার হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। অভিনেত্রী নিজেই অভিযোগ করেছেন যে, ইতালি প্রবাসী আওয়ামী লীগের কর্মীরা তার ওপর এই হামলা চালিয়েছে। ঘটনার ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। সাধারণ মানুষের পাশাপাশি দেশের শোবিজ অঙ্গনের তারকারাও এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।

জুলাই আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখা পরিচালক আশফাক নিপুন এই ঘটনাকে ‘বর্বর’ ও ‘লজ্জাজনক’ হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, “বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ভেনিস চলচ্চিত্র উৎসবের মাটিতে একজন শিল্পীর ওপর হামলা, যেখানে তিনি বাংলাদেশি সিনেমার প্রতিনিধিত্ব করছিলেন, তা অত্যন্ত দুঃখজনক। আশা করি, তিনি দ্রুত আইনি সহায়তা পাবেন।” ছোটপর্দার অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাও সামাজিক যোগাযোগমাধ্যমে বাঁধনের ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।

মডেল ও আইনজীবী পিয়া জান্নাতুল তার প্রতিক্রিয়ায় বলেন, “মানুষ দিন দিন নারী ও শিল্পীদের প্রতি কতটা নিষ্ঠুর আর অসংবেদনশীল হয়ে যাচ্ছে, তা সত্যিই ভাবনার বিষয়। দেশের বাইরে থাকলেই মানুষের মানসিকতার উন্নতি হয় না; আসল উন্নতি বোঝা যায় অন্যকে সম্মান করার সক্ষমতায়। দুঃখজনকভাবে, আমরা মানবিকতার জায়গা থেকে পিছিয়ে যাচ্ছি।”

অভিনেতা ও নির্মাতা শাহরিয়ার নাজিম জয় দলমত নির্বিশেষে সকল শিল্পীর নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। তিনি বলেন, “মব কালচার বা গণপিটুনিকে আমি সমর্থন করি না। কোনো শিল্পী বিপদে পড়লে সহকর্মী হিসেবে উপহাস করা অনুচিত। শিল্পীদের ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন।”

অভিনেত্রী সাফা কবির এই ঘটনায় গভীর ক্ষোভ ও লজ্জা প্রকাশ করেছেন। তিনি বলেন, “বাঁধন আপু ও তার পরিবার যে পরিস্থিতির মুখোমুখি হয়েছেন, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একজন শিল্পী যখন দেশের বাইরে নিজের চলচ্চিত্র ও দেশকে প্রতিনিধিত্ব করেন, তখন তার প্রাপ্য সম্মান ও নিরাপত্তা, অপমান বা আতঙ্ক নয়।” সাফা কবির আরও প্রশ্ন তোলেন, “দুঃখজনকভাবে, আমাদের দেশের শিল্পীদের বারবার রাজনীতির জঘন্য টানাপড়েনের মধ্যে টেনে আনা হয়। শিল্পীর কণ্ঠ সত্য ও মানুষের কথা বলবে—এটাই তো শিল্পীর স্বাধীনতা। কিন্তু সেই কণ্ঠের জন্য কেন তাকে বারবার মূল্য দিতে হবে?”

সাফা কবির তার দীর্ঘ পোস্টে আরও বলেন, “বাঁধন আপুর সঙ্গে যা ঘটেছে, তাতে আমি গভীরভাবে ব্যথিত। আমি চাই এই ঘটনার সুষ্ঠু বিচার হোক। তবে ভয় হয়, এই ঘটনাটিও কি কয়েক দিনের আলোচনার পর নতুন কোনো সংবাদের নিচে চাপা পড়ে যাবে? একজন শিল্পীর নিরাপত্তা ও সম্মান শুধু তার নিজের নয়, এটি আমাদের সমাজ ও দেশের পরিচয়ের প্রশ্ন। শিল্পীর কণ্ঠ ও নিরাপত্তা কখনোই রাজনীতির মূল্য হওয়া উচিত নয়।”

শেয়ার করুন
শিরোনাম :
দর্শক নেতিবাচক বিষয়গুলোই বেশি দেখে: অপু বিশ্বাস দুই মাসে ব্যাংক থেকে ১৬ হাজার কোটি টাকা ঋণ তত্ত্বাবধায়ক সরকার গঠন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: সালাহউদ্দিন আহমদ ইরানে ডলারের বিপরীতে রিয়ালের রেকর্ড দরপতন সংবিধানে ফিরবে মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা আয়কর রিটার্ন দাখিলের নিয়ম কানুন এবং সময়সীমা খুলনায় গ্যাস সংকটে বিপর্যস্ত পরিবহন, পাম্পে দীর্ঘ সারি বাংলাদেশে শুরু হচ্ছে ফিফার বিশেষ কর্মসূচি ফুটবল ফর স্কুলস ফিফা আসিয়ান কাপ: ফিলিপাইনের বিপক্ষে পাকিস্তানের চমকপ্রদ ড্র ১০টি ব্যাংক ও ১ আর্থিক প্রতিষ্ঠানের মৌখিক পরীক্ষার সময়সূচি আগামী ২৩ থেকে ২৪ অক্টোবর কুয়াকাটায় পর্যটন কার্নিভ্যাল রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া ইয়েমেন যুদ্ধে আত্মত্যাগে প্রস্তুত থাকার আহ্বান গ্র্যান্ড মুফতির সমুদ্রে নাবিকদের রহস্যময় নিখোঁজ হওয়ার নেপথ্যের অজানা কাহিনি শিবগঞ্জে প্রায় ৭ কেজি হেরোইনসহ যুবক গ্রেপ্তার অস্ট্রেলিয়াকে হারিয়ে ব্রাজিলের দারুণ জয়, দুঃসংবাদ রাফিনহার চোট মেয়ের বিয়ের বাজার করতে গিয়ে সড়কে প্রাণ হারালেন বাবা মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ে ১৬ জনের নিয়োগ তৃতীয় শ্রেণিতে প্রথম প্রেমের প্রস্তাব পান প্রভা কুতুবদিয়ায় দুই জাহাজের সংঘর্ষে মাঝখানে পড়ল লাইটার দর্শক নেতিবাচক বিষয়গুলোই বেশি দেখে: অপু বিশ্বাস দুই মাসে ব্যাংক থেকে ১৬ হাজার কোটি টাকা ঋণ তত্ত্বাবধায়ক সরকার গঠন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: সালাহউদ্দিন আহমদ ইরানে ডলারের বিপরীতে রিয়ালের রেকর্ড দরপতন সংবিধানে ফিরবে মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা আয়কর রিটার্ন দাখিলের নিয়ম কানুন এবং সময়সীমা খুলনায় গ্যাস সংকটে বিপর্যস্ত পরিবহন, পাম্পে দীর্ঘ সারি বাংলাদেশে শুরু হচ্ছে ফিফার বিশেষ কর্মসূচি ফুটবল ফর স্কুলস ফিফা আসিয়ান কাপ: ফিলিপাইনের বিপক্ষে পাকিস্তানের চমকপ্রদ ড্র ১০টি ব্যাংক ও ১ আর্থিক প্রতিষ্ঠানের মৌখিক পরীক্ষার সময়সূচি আগামী ২৩ থেকে ২৪ অক্টোবর কুয়াকাটায় পর্যটন কার্নিভ্যাল রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া ইয়েমেন যুদ্ধে আত্মত্যাগে প্রস্তুত থাকার আহ্বান গ্র্যান্ড মুফতির সমুদ্রে নাবিকদের রহস্যময় নিখোঁজ হওয়ার নেপথ্যের অজানা কাহিনি শিবগঞ্জে প্রায় ৭ কেজি হেরোইনসহ যুবক গ্রেপ্তার অস্ট্রেলিয়াকে হারিয়ে ব্রাজিলের দারুণ জয়, দুঃসংবাদ রাফিনহার চোট মেয়ের বিয়ের বাজার করতে গিয়ে সড়কে প্রাণ হারালেন বাবা মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ে ১৬ জনের নিয়োগ তৃতীয় শ্রেণিতে প্রথম প্রেমের প্রস্তাব পান প্রভা কুতুবদিয়ায় দুই জাহাজের সংঘর্ষে মাঝখানে পড়ল লাইটার