বেসরকারি উন্নয়ন সংস্থা ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) তাদের মাইক্রোফাইন্যান্স কর্মসূচির আওতায় ব্রাঞ্চ ম্যানেজার পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি মোট ৩০ জন যোগ্য প্রার্থীকে এই পদে নিয়োগ দেবে। নির্বাচিত প্রার্থীদের শুরুতেই মাসিক বেতন নির্ধারণ করা হয়েছে ৪৬,০০০ টাকা। ছয় মাস শিক্ষানবিশকাল শেষে নিয়মিত হওয়ার সুযোগ রয়েছে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আড়ংয়ে সেলস অ্যাসোসিয়েট পদে চাকরি, পদ ১০০। কর্নেল বিশ্ববিদ্যালয়ে বিনা মূল্যের অনলাইন কোর্স, আবেদন যেভাবে।
আবেদনের জন্য প্রার্থীদের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। সেই সঙ্গে এমআরএ ও পিকেএসএফ-এর সহযোগী প্রতিষ্ঠানে ঋণ কার্যক্রমে শাখা ব্যবস্থাপক বা সমপর্যায়ের পদে অন্তত তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকা আবশ্যক। এনজিও খাতে সামগ্রিকভাবে কাজের অভিজ্ঞতা হতে হবে অন্তত চার বছর। এছাড়া প্রার্থীদের বয়স সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে। মোটরসাইকেল চালানোয় দক্ষ হতে হবে এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকা বাধ্যতামূলক। মাইক্রোফিন ৩৬০ সফটওয়্যার, এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এবং ইন্টারনেটসহ অফিসিয়াল সফটওয়্যার পরিচালনায় পারদর্শিতা থাকতে হবে। অভিজ্ঞতা এমআরএ ও পিকেএসএফ-এর সহযোগী প্রতিষ্ঠানে ঋণ কার্যক্রমে মাঠপর্যায়ে ব্রাঞ্চ বা ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে শাখা পরিচালনায় কমপক্ষে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এ ছাড়া এনজিও সংস্থায় মোট সর্বনিম্ন ৪ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থানে (ইএসডিওর যেকোনো কর্মস্থল)। দুই মাসে ক্যাডার হওয়া কঠিন, কিন্তু অসম্ভব নয়।
নিযুক্ত কর্মীদের প্রধান দায়িত্বের মধ্যে রয়েছে শাখা অফিসের নিয়মিত মাঠ পরিদর্শন, কর্মসূচি কার্যক্রম মনিটরিং ও সুপারভিশন করা। কর্মীদের দেওয়া রিপোর্টের ভিত্তিতে প্রয়োজনীয় ফিডব্যাক প্রদান এবং সাপ্তাহিক, মাসিক ও বার্ষিক প্রতিবেদন প্রস্তুত করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া। এছাড়া মাঠকর্মীদের মাধ্যমে ঋণ প্রস্তাব গ্রহণ, সঠিক ঋণ বিতরণ তদারকি, অফিসের হিসাবরক্ষণ এবং নথিপত্র সংরক্ষণের দায়িত্ব পালন করতে হবে।
কর্মীদের জন্য আকর্ষণীয় আর্থিক ও অন্যান্য সুবিধার ব্যবস্থা রয়েছে। এর মধ্যে বছরে দুটি উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বিমা, মোবাইল ও জ্বালানি বিল এবং চিকিৎসা ভাতা অন্তর্ভুক্ত। এছাড়া পারফরম্যান্স বোনাস, দূরত্ব ও দুপুরের খাবার ভাতা, গৃহঋণ, ব্যক্তিগত ঋণ এবং মোটরসাইকেল ঋণের সুবিধা পাওয়া যাবে। যোগ্য নারী প্রার্থীদের এক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।
চাকরিতে যোগদানের সময় কিছু বিশেষ শর্ত ও নিয়মাবলি পালন করতে হবে। এর মধ্যে ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে জামিনদারের অঙ্গীকারনামা প্রদান, স্বাস্থ্য পরীক্ষার সনদ জমা দেওয়া এবং এক মাসের বেতনের সমপরিমাণ অর্থ জামানত হিসেবে প্রদান করতে হবে, যা পরবর্তীতে ফেরতযোগ্য। নিয়োগের সময় এবং সাক্ষাৎকারের ক্ষেত্রে মূল সনদপত্র মানবসম্পদ বিভাগে জমা দিতে হবে। ইএসডিও শিশু ও যুব নির্যাতন, জেন্ডার নির্যাতন ও হয়রানির বিষয়ে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে। বিশেষ শর্তাবলি চাকরিতে যোগদানের সময় ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে জামিনদারের অঙ্গীকারনামা, ১ মাসের বেতনের সমপরিমাণ টাকা (ফেরতযোগ্য) জামানত এবং স্বাস্থ্য পরীক্ষার সনদ জমা দিতে হবে।
আগ্রহী প্রার্থীরা ইএসডিও-এর ওয়েবসাইটের ক্যারিয়ার লিংকে গিয়ে রেজিস্ট্রেশন করে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ২০ অক্টোবর ২০২৬, বিকেল ৫টা পর্যন্ত।






