অন্তরঙ্গ ও নগ্ন দৃশ্য নিয়ে বিতর্ক: স্ত্রীর প্রতিক্রিয়া জানালেন অভিনেতা যশ

প্রকাশ:
Print news

কন্নড় সিনেমার জনপ্রিয় অভিনেতা যশের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘টক্সিক: আ ফেয়ারিটেল ফর গ্রোন আপস’ নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছে নানা বিতর্ক। চলতি বছরের শুরুতে সিনেমাটির টিজার মুক্তির পর থেকেই শুরু হয় আলোচনা। এরপর সিনেমাটির একজন অভিনেত্রীকে নিয়ে সমালোচনা এবং আইনি জটিলতায়ও পড়ে গীতু মোহনদাসের এই সিনেমাটি। কয়েক মাস আগে মুক্তি পায় সিনেমাটির রোমান্টিক গান ‘তাবাহি’, যেখানে যশ ও কিয়ারা আদভানির রসায়ন নিয়ে দর্শকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। সর্বশেষ ট্রেইলার মুক্তির পর যশের অন্তরঙ্গ ও নগ্ন দৃশ্য নিয়ে নতুন করে বিতর্ক তুঙ্গে উঠেছে।

এই বিতর্কের মুখে অনেকে যশের ব্যক্তিগত জীবন এবং তার স্ত্রী রাধিকা পণ্ডিতকে জড়িয়ে নানা মন্তব্য করছেন। ট্রেইলার দেখার পর দক্ষিণী অভিনেত্রী ঋষিকা সিং যশকে সরাসরি আক্রমণ করে মন্তব্য করেন, “আপনি (যশ) আস্ত একটা বানর। এভাবে আপনার প্যান্ট খোলার কী দরকার ছিল? বাড়িতে আপনার স্ত্রী অপেক্ষা করছে, তাহলে অভিনেত্রীদের সঙ্গে ফ্লার্ট করার মানে কী?” এমন পরিস্থিতিতে সাংবাদিক রজত শর্মার অনুষ্ঠানে যশ নিজের ও স্ত্রীর অবস্থান পরিষ্কার করেছেন।

স্ত্রী রাধিকা পণ্ডিতের প্রতিক্রিয়া স্মরণ করে যশ বলেন, “আমি মনে করি, এ ধরনের বিষয়ে প্রত্যেক পার্টনারই অস্বস্তি বোধ করবেন। আমি মিথ্যা বলতে চাই না। প্রত্যেক সঙ্গীরই এমন অনুভূতি হয়। কিন্তু দিন শেষে আমাদের বুঝতে হবে—এটি একটি শিল্প, একটি নৈপুণ্য। এর মাধ্যমে আমরা যা তুলে ধরতে চাই, তা সম্পূর্ণ ভিন্ন বিষয়।” যশ আরও ব্যাখ্যা করেন যে, কিছু কাজ মানুষ করেন কারণ তারা সেগুলোতে বিশ্বাস করেন এবং পরবর্তী প্রজন্মের জন্য তা লিপিবদ্ধ করা প্রয়োজন। এই গল্পটি তার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি জানান।

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা যশের জন্য সহজ ছিল না উল্লেখ করে তিনি বলেন, “আমিও আমার কমফোর্ট জোন থেকে বেরিয়ে এসেছি। কাজটি করা আমার জন্য সহজ নয়। কিন্তু গল্পের প্রয়োজনে আমাকে করতে হয়েছে এবং এটি গল্পের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। অবশ্যই, এসব দেখে রাধিকা খুশি হবে না। কিন্তু তার মানে এই নয় যে, সে আমার ওপর রাগ করেছে। সে নিজেও একজন অভিনেত্রী, তাই সে বোঝে এটি একটি পেশা। আমি যখন অভিনয় করি, তখন একজন অভিনেতা হিসেবে চরিত্রের কাজটি করছি, তখন আমি তার স্বামী নই।”

পরিচালনার পাশাপাশি ‘টক্সিক: আ ফেয়ারিটেল ফর গ্রোন আপস’ সিনেমার গল্প লিখেছেন গীতু মোহনদাস ও যশ। তারকাবহুল এই সিনেমায় কিয়ারা আদভানি, নয়নতারা, হুমা কুরেশি, রুক্মিনি বাসন্ত ও তারা সুতারিয়া অভিনয় করেছেন। সবকিছু ঠিক থাকলে আগামী ২৬ আগস্ট সিনেমাটি বিশ্বব্যাপী মুক্তি পাবে। ব্যক্তিগত জীবনে প্রাক্তন অভিনেত্রী রাধিকা পণ্ডিতকে বিয়ে করেছেন যশ। ২০১৬ সালের ১২ জানুয়ারি গোয়াতে তাদের বাগদান হয় এবং একই বছর ব্যাঙ্গালুরুতে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। এই দম্পতির একটি কন্যা ও একটি পুত্রসন্তান রয়েছে।

শেয়ার করুন
শিরোনাম :
রাজধানীর বাড্ডায় ফার্নিচারের গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ১৩ ক্লাবে ৪৪৫ ফুটবলারের নিবন্ধন: সাফ অঞ্চলের খেলোয়াড়দের চাহিদা তুঙ্গে গাজাবাসীর ভবিষ্যৎ নিয়ে নতুন শঙ্কা: ফিলিস্তিনিদের উচ্ছেদে অনড় ইসরায়েলি মন্ত্রী গাজীপুর শাহীন ক্যাডেট একাডেমিতে ২০৫ পদে নিয়োগ, আবেদনের সুযোগ ১৬ সেপ্টেম্বর পর্যন্ত মিস ওয়ার্ল্ড ২০২৬-এর মুকুট জিতলেন ডোমিনিকান রিপাবলিকের জোহেইরি মোলা সাভারে পোশাক কারখানায় ঢুকে এসবি সদস্যকে পিটিয়ে জখম: চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু গ্যাস ও বিদ্যুৎ সংকট: সেবা না মিললে বিল নয়, হুঁশিয়ারি রুমিন ফারহানার ইতালির ইতিহাসে দীর্ঘসময় ক্ষমতায় থাকার নতুন রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি কাতার ও উজবেকিস্তানের মধ্যে পাঁচ বছর মেয়াদী ঐতিহাসিক সাংস্কৃতিক চুক্তি স্বাক্ষরিত ইন্দোনেশিয়ার আনাক ক্রাকাতোয়া আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত, প্রধান বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান: কেন নীরব ১১ দলীয় জোট? বাংলাদেশ হাই পারফরম্যান্স ইউনিটের বোলিং কোচ হচ্ছেন জাতীয় দলের সাবেক পেসার সৈয়দ রাসেল মার্কিন রণতরীতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা: এলাকা ছাড়ল যুদ্ধজাহাজ সালমান শাহর সঙ্গে কাজ করার আক্ষেপ ও সেই ৫০০ রুপির গল্প শোনালেন ওয়াকিল আহমেদ হুমায়ূন আহমেদের বই পড়ে দেখা স্বপ্ন: যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করছেন আরিফ সংকটের সময় বিএনপিই সবসময় দেশের হাল ধরেছে: প্রধানমন্ত্রী তারেক রহমান প্রেক্ষাপট: ইরানের তিনটি তেলবাহী ট্যাংকার ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর রাতভর গোলাবর্ষণ, বাড়ছে সর্বাত্মক যুদ্ধের আতঙ্ক কাউন্টি চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত প্রত্যাবর্তন: কেন্টের জয়ে হাসানের ৭ উইকেট ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন দুই শিশুসহ ৯ বাংলাদেশি রাজধানীর বাড্ডায় ফার্নিচারের গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ১৩ ক্লাবে ৪৪৫ ফুটবলারের নিবন্ধন: সাফ অঞ্চলের খেলোয়াড়দের চাহিদা তুঙ্গে গাজাবাসীর ভবিষ্যৎ নিয়ে নতুন শঙ্কা: ফিলিস্তিনিদের উচ্ছেদে অনড় ইসরায়েলি মন্ত্রী গাজীপুর শাহীন ক্যাডেট একাডেমিতে ২০৫ পদে নিয়োগ, আবেদনের সুযোগ ১৬ সেপ্টেম্বর পর্যন্ত মিস ওয়ার্ল্ড ২০২৬-এর মুকুট জিতলেন ডোমিনিকান রিপাবলিকের জোহেইরি মোলা সাভারে পোশাক কারখানায় ঢুকে এসবি সদস্যকে পিটিয়ে জখম: চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু গ্যাস ও বিদ্যুৎ সংকট: সেবা না মিললে বিল নয়, হুঁশিয়ারি রুমিন ফারহানার ইতালির ইতিহাসে দীর্ঘসময় ক্ষমতায় থাকার নতুন রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি কাতার ও উজবেকিস্তানের মধ্যে পাঁচ বছর মেয়াদী ঐতিহাসিক সাংস্কৃতিক চুক্তি স্বাক্ষরিত ইন্দোনেশিয়ার আনাক ক্রাকাতোয়া আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত, প্রধান বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান: কেন নীরব ১১ দলীয় জোট? বাংলাদেশ হাই পারফরম্যান্স ইউনিটের বোলিং কোচ হচ্ছেন জাতীয় দলের সাবেক পেসার সৈয়দ রাসেল মার্কিন রণতরীতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা: এলাকা ছাড়ল যুদ্ধজাহাজ সালমান শাহর সঙ্গে কাজ করার আক্ষেপ ও সেই ৫০০ রুপির গল্প শোনালেন ওয়াকিল আহমেদ হুমায়ূন আহমেদের বই পড়ে দেখা স্বপ্ন: যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করছেন আরিফ সংকটের সময় বিএনপিই সবসময় দেশের হাল ধরেছে: প্রধানমন্ত্রী তারেক রহমান প্রেক্ষাপট: ইরানের তিনটি তেলবাহী ট্যাংকার ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর রাতভর গোলাবর্ষণ, বাড়ছে সর্বাত্মক যুদ্ধের আতঙ্ক কাউন্টি চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত প্রত্যাবর্তন: কেন্টের জয়ে হাসানের ৭ উইকেট ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন দুই শিশুসহ ৯ বাংলাদেশি