বরিশালে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের জন্য প্রশিক্ষণ শুরু

প্রকাশ:
Print news

বরিশালে ফ্যামিলি কার্ড প্রকল্পের কার্যক্রম আরও গতিশীল ও নির্ভুল করার লক্ষ্যে মাঠপর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের নিয়ে দুই দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। শনিবার বরিশাল জেলা প্রশাসন, সদর উপজেলা প্রশাসন এবং সমাজসেবা অধিদপ্তরের যৌথ উদ্যোগে এই আয়োজনের সূচনা হয়। নগরীর কালীবাড়ি রোডে অবস্থিত সমাজসেবা আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত এই কর্মশালাটি রোববার শেষ হওয়ার কথা রয়েছে।

প্রশিক্ষণ অনুষ্ঠানে বরিশালের জেলা প্রশাসক মো. মামুন খন্দকার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ফরিদা সুলতানা, সমাজসেবা অধিদপ্তরের বিভাগীয় আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ সাজ্জাদ পারভেজ এবং শহর সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা কর্মকর্তা ও সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মো. জহির উদ্দিন উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশগ্রহণকারীদের প্রকল্পের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

কর্মসূচির অংশ হিসেবে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের কাজে নিয়োজিত ৩২ জন কর্মী ও তিনজন সুপারভাইজারের হাতে ডিজিটাল ট্যাব তুলে দেওয়া হয়েছে। এই প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তথ্য সংগ্রহ প্রক্রিয়াকে সহজতর করা হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

আয়োজকদের ভাষ্যমতে, মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের নির্ভুলতা নিশ্চিত করা এবং ফ্যামিলি কার্ড কার্যক্রমকে আরও সুশৃঙ্খলভাবে পরিচালনার প্রস্তুতি হিসেবেই এই কর্মশালার আয়োজন করা হয়েছে। সংগৃহীত তথ্যের শুদ্ধতা বজায় রাখা এবং প্রকল্পের সুফল প্রকৃত সুবিধাভোগীদের কাছে পৌঁছে দেওয়াই এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য।

শেয়ার করুন
শিরোনাম :
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, অভিষেক মাহফিজুলের ভিএআরের নাটকীয়তায় ভুটানকে হারিয়ে সাফের ফাইনালে ভারত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে স্নাতক ভর্তি আবেদন শুরু আজ পেট্রোবাংলায় ৭৫৩ পদে আবেদনের সময় বাড়ল ৩০ নভেম্বর পর্যন্ত বঙ্গোপসাগরে নিম্নচাপ, দেশের চার সমুদ্রবন্দরে সতর্ক সংকেত তারাগঞ্জে বাস থেকে দুই যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ আইএমএফের সঙ্গে ঋণ আলোচনা ফেব্রুয়ারির মধ্যে শেষ: অর্থমন্ত্রী পিতার আইনের কারণেই শেখ হাসিনা পলাতক অভিযোগে জড়িত ব্যক্তি: রিজভী এআই চিপ ও সামরিক প্রযুক্তি চুরিতে চীনের ৬ লাখের গুপ্তচর নেটওয়ার্ক সরকারি সফরে দোহায় ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ মোহাম্মদপুর-হাজারীবাগে চাঁদাবাজির দাপট, আতঙ্কে ব্যবসায়ীরা টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ সাফ সেমিফাইনালে পাকিস্তানের কাছে হেরে বিদায় বাংলাদেশের গাজীপুরের কালিয়াকৈরে ৪৬টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ সংসদে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনার সম্ভাবনা রোনালদোবিহীন প্রথম ম্যাচে ডেনমার্কের কাছে বড় ব্যবধানে হারল পর্তুগাল যুক্তরাষ্ট্রের ভিসা জটিলতায় আইটি পেশাজীবীদের জন্য আটটি বিকল্প দেশ হাছান মাহমুদ-নওফেলসহ ২২ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ ইসরায়েলি হামলায় কার্বন নিঃসরণ ১৫ লাখ টন, ক্ষতিপূরণ চাইল ইরান দক্ষিণ আফ্রিকা সফরে শান্তর বিশ্বাসেই টিকে থাকার লড়াই বাংলাদেশের দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, অভিষেক মাহফিজুলের ভিএআরের নাটকীয়তায় ভুটানকে হারিয়ে সাফের ফাইনালে ভারত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে স্নাতক ভর্তি আবেদন শুরু আজ পেট্রোবাংলায় ৭৫৩ পদে আবেদনের সময় বাড়ল ৩০ নভেম্বর পর্যন্ত বঙ্গোপসাগরে নিম্নচাপ, দেশের চার সমুদ্রবন্দরে সতর্ক সংকেত তারাগঞ্জে বাস থেকে দুই যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ আইএমএফের সঙ্গে ঋণ আলোচনা ফেব্রুয়ারির মধ্যে শেষ: অর্থমন্ত্রী পিতার আইনের কারণেই শেখ হাসিনা পলাতক অভিযোগে জড়িত ব্যক্তি: রিজভী এআই চিপ ও সামরিক প্রযুক্তি চুরিতে চীনের ৬ লাখের গুপ্তচর নেটওয়ার্ক সরকারি সফরে দোহায় ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ মোহাম্মদপুর-হাজারীবাগে চাঁদাবাজির দাপট, আতঙ্কে ব্যবসায়ীরা টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ সাফ সেমিফাইনালে পাকিস্তানের কাছে হেরে বিদায় বাংলাদেশের গাজীপুরের কালিয়াকৈরে ৪৬টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ সংসদে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনার সম্ভাবনা রোনালদোবিহীন প্রথম ম্যাচে ডেনমার্কের কাছে বড় ব্যবধানে হারল পর্তুগাল যুক্তরাষ্ট্রের ভিসা জটিলতায় আইটি পেশাজীবীদের জন্য আটটি বিকল্প দেশ হাছান মাহমুদ-নওফেলসহ ২২ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ ইসরায়েলি হামলায় কার্বন নিঃসরণ ১৫ লাখ টন, ক্ষতিপূরণ চাইল ইরান দক্ষিণ আফ্রিকা সফরে শান্তর বিশ্বাসেই টিকে থাকার লড়াই বাংলাদেশের