নীলফামারীর কিশোরগঞ্জে উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এক ব্যতিক্রমী উদ্যোগ ‘মিড দ্য প্লেয়ার’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে স্থানীয় মিনি স্টেডিয়াম মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে উপজেলার প্রত্যন্ত এলাকা থেকে প্রায় তিন শতাধিক খেলোয়াড় অংশ নেন। মাঠটি যেন এক মিলনমেলায় পরিণত হয়েছিল। উপজেলার প্রত্যন্ত এলাকা হতে প্রায় ৩ শতাধিক খেলোয়ার জড়ো হয় স্টেডিয়াম মাঠে। সোমবার বিকালে স্থানীয় মিনি স্টেডিয়াম মাঠে সারিবদ্ধ হয়ে প্রায় ৩ শতাধিক খেলোয়ারের অংশগ্ৰহণে মিড দ্যা প্লেয়ার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমানসহ প্রশাসনের কর্মকর্তারা মাঠে প্রবেশ করে খেলোয়াড়দের সাথে যোগ দেন। চায়ের কাপে চুমুক দিতে দিতে খেলোয়াড়দের সাথে সরাসরি পরিচিত হন এবং তাদের খেলাধুলার সরঞ্জাম সংকটসহ বিভিন্ন মাঠ পর্যায়ের সমস্যা নিয়ে আলোচনা করেন। এসব সমস্যার কথা শুনে তা সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন ইউএনও।
পরিচিতি পর্ব শেষে আয়োজিত বক্তব্যে ইউএনও আরিফুর রহমান বলেন, মাদক, জুয়া ও বাল্যবিবাহের মতো সামাজিক ব্যাধি নির্মূলে খেলাধুলার কোনো বিকল্প নেই। তিনি আশা প্রকাশ করেন, গ্রামের প্রতিটি মাঠ খেলোয়াড়দের পদচারণায় মুখরিত থাকবে এবং খেলাধুলায় ভরে উঠবে। খেলোয়াড়দের সমস্যা সমাধানে প্রশাসন সর্বদা পাশে থাকার আশ্বাস দেন তিনি।
এসময় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তনিমা জামান তন্বী, উপজেলা প্রকৌশলী মাকছুদার রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাকির হোসেন, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা আতাউল গণি ওসমানী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম, এমপি প্রতিনিধি দেলোয়ার হোসেন, প্রেস ক্লাব সভাপতি আবু হাসান শেখ ও উপজেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধি সুমনসহ অনেকে।






