আরএসএফকে অস্ত্র সরবরাহে ইথিওপিয়ার ঘাঁটি ব্যবহারের অভিযোগ সুদানের

প্রকাশ:
Print news

সুদানের আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেসকে (আরএসএফ) বিদেশি ভাড়াটে সেনা ও অস্ত্রসহ নানা সামরিক সরঞ্জাম সরবরাহে ইথিওপিয়া নিজেদের একটি সামরিক ঘাঁটি ব্যবহার করতে দিচ্ছে বলে কড়া অভিযোগ তুলেছে সুদান সরকার। শনিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, পশ্চিম ইথিওপিয়ার আসোসা সামরিক ঘাঁটিটি এখন বিদ্রোহী মিলিশিয়াদের অস্ত্র সরবরাহ এবং আন্তর্জাতিক যোদ্ধাদের সুদানে প্রবেশের প্রধান কেন্দ্র হয়ে উঠেছে।

সুদানের পূর্বাঞ্চলীয় শহর পোর্ট সুদানে অবস্থানরত বিভিন্ন আন্তর্জাতিক কূটনৈতিক মিশনের প্রতিনিধিদের উপস্থিতিতে এক বৈঠকে এসব তথ্য তুলে ধরেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি মুআবিয়া ওসমান খালিদ। তিনি বলেন, আসোসা ঘাঁটি ব্যবহার করে আরএসএফকে সামরিক সহায়তা দেওয়া ছাড়াও বিদেশি যোদ্ধা ও ভাড়াটে সেনাদের সীমান্ত পারাপারে সরাসরি সাহায্য করা হচ্ছে। সুদানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, তিনি এ কথা বলেছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি মুআবিয়া ওসমান খালিদ আরও উল্লেখ করেন, ইথিওপিয়ার সামরিক ঘাঁটি এবং ভূখণ্ডকে সুদানের অভ্যন্তরে ড্রোন হামলার জন্য উৎক্ষেপণস্থল হিসেবে কাজে লাগানো হচ্ছে। তিনি জানান, বিগত মাসগুলোতে এসব ড্রোন হামলার তীব্রতা বহুগুণ বেড়েছে। এসব আক্রমণে গুরুত্বপূর্ণ বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র, পানির স্থাপনা, বিদ্যালয়, হাসপাতাল এবং জ্বালানি স্টেশন লক্ষ্যবস্তু করা হয়েছে, যাতে শত শত বেসামরিক মানুষ হতাহত হয়েছেন।

তবে ইথিওপিয়া এসব অভিযোগ শুরু থেকেই অস্বীকার করে আসছে। আদ্দিস আবাবার দাবি, তারা সুদানের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি সম্পূর্ণ শ্রদ্ধাশীল। এর আগে আধাসামরিক আরএসএফকে কোনো প্রকার সহায়তা দেওয়া কিংবা নিজেদের ভূখণ্ড থেকে ড্রোন ড্রাইভ পরিচালনার সুযোগ দেওয়ার অভিযোগও নাকচ করে দিয়েছিল ইথিওপিয়া সরকার। তবে সাম্প্রতিক এসব অভিযোগের বিষয়ে তাদের নতুন কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

আন্তর্জাতিক মহলের প্রতি আহ্বান জানিয়ে খালিদ বলেন, ইথিওপিয়া থেকে চালানো এই সীমান্ত অতিক্রমী ‘নৃশংস আগ্রাসন’ প্রতিরোধে সুদানে দায়িত্ব পালনরত বিদেশি কূটনৈতিক মিশনগুলোকে নিজ নিজ অবস্থান থেকে সোচ্চার হতে হবে। এর আগে সুদান সরকার দাবি করেছিল, চলমান অভ্যন্তরীণ সংঘাত ও অস্থিতিশীলতায় ২০টিরও বেশি দেশ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সম্পৃক্ত রয়েছে।

সুদান সরকার জানায়, কূটনৈতিক আলোচনার মাধ্যমে উত্তেজনা কমানো এবং দ্বিপক্ষীয় সম্পর্কের ভারসাম্য ফেরাতে নিয়মিত চেষ্টা করা হচ্ছে। তবে আন্তর্জাতিক আইন অনুযায়ী, সার্বভৌম রাষ্ট্র হিসেবে যেকোনো বাইরের আগ্রাসনের বিপরীতে আত্মরক্ষামূলক পদক্ষেপ ও পাল্টা জবাব দেওয়ার পূর্ণ আইনি অধিকার সুদানের রয়েছে। বৈঠকে উপস্থিত রাষ্ট্রদূত ও আন্তর্জাতিক প্রতিনিধিরা সুদানের অখণ্ডতা ও সার্বভৌমত্বের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছেন এবং সংকটের অবসান না হওয়া পর্যন্ত সংহতি জানানোর অঙ্গীকার করেছেন। একই সঙ্গে যুদ্ধের অবসান এবং স্বাভাবিক জীবন ফিরে না আসা পর্যন্ত সুদানের জনগণের পাশে থাকার প্রতিশ্রুতিও দিয়েছেন তারা।

এর আগে গত বুধবারও খালিদ সতর্ক করে বলেছিলেন, ইথিওপিয়া সুদানের বিরুদ্ধে ধারাবাহিক আগ্রাসন চালাচ্ছে, যা বর্তমানে অত্যন্ত বিপজ্জনক পর্যায়ে উপনীত হয়েছে। রাজধানী খার্তুমসহ সংলগ্ন বিভিন্ন অঞ্চলে ড্রোন হামলার প্রভাব ছড়িয়ে পড়েছে। সোমবার থেকে চলা একাদিক ড্রোন হামলায় শুধু খার্তুম রাজ্যেরই ১০টি বিদ্যুৎ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া মধ্য সুদানের আল-জাজিরা এবং পূর্বাঞ্চলের সেনার ও আল-কাদারিফ রাজ্যেও অবকাঠামোগত ক্ষয়ক্ষতি করা হয়েছে।

উল্লেখ্য, ২০২৩ সালের এপ্রিল মাস থেকে সুদানের নিয়মিত সেনাবাহিনী এবং আধাসামরিক বাহিনী আরএসএফের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ অব্যাহত রয়েছে। আধাসামরিক বাহিনীকে মূল সেনাবাহিনীর সঙ্গে একীভূত করার প্রক্রিয়া নিয়ে মতভেদের জেরে এই সংঘাতের সূচনা হয়। জাতিসংঘ ও আন্তর্জাতিক বিভিন্ন ত্রাণ সংস্থার হিসাব অনুযায়ী, দীর্ঘস্থায়ী এ যুদ্ধে ইতোমধ্যে কয়েক হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। এ ছাড়া প্রায় ১ কোটি ৩০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন এবং দেশটিতে দেখা দিয়েছে তীব্র দুর্ভিক্ষ ও মানবিক সংকট।

শেয়ার করুন
শিরোনাম :
খুলনায় তরুণকে কুপিয়ে জখমের ঘটনায় রহস্য উদ্ঘাটনে পুলিশ যুবসমাজ দেশের সবচেয়ে বড় সম্পদ: রাষ্ট্রপতি মির্জা ফখরুল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিলেন ইরানের সর্বোচ্চ নেতা সংঘাত এড়াতে তেহরান সফরে কাতারি প্রতিনিধি দল আরএসএফকে অস্ত্র সরবরাহে ইথিওপিয়ার ঘাঁটি ব্যবহারের অভিযোগ সুদানের ডব্লিউটিসি ফাইনাল খেলতে কঠিন সমীকরণের মুখে বাংলাদেশ প্রধানমন্ত্রী |: উদ্যোক্তা তৈরিতে ৫০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে জোটের দাবিতে উত্তাল তেল আবিব কাতারের ৩৩ হাজার আবাসিক প্লটে আশগালের মেগা প্রকল্প আলাভেসকে ৬-১ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে বার্সেলোনা ইরান যুদ্ধকে পুঁজি করে মুনাফা লুটছে তেল কোম্পানি: বার্নি স্যান্ডার্স আশুগঞ্জ পাওয়ার স্টেশনে ৯০ কর্মী নিয়োগের সুযোগ, আবেদন শুরু ২ নভেম্বর তাহসিফ সাউরীর মৃত্যুর তদন্তে পুলিশ খুঁজছে রহস্যময় তরুণীকে এনসিএলে মিঠুন ও নুরুলের শতকে প্রথম দিন খুলনার দাপট স্বরাষ্ট্রমন্ত্রী |: ফ্যাসিবাদের পথ বন্ধ করতে রাজনৈতিক ঐক্যই বেশি প্রয়োজন ইউক্রেনকে ৫০০ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দেওয়ার মার্কিন অনুমোদন পটিয়ায় সম্পত্তি বিরোধের জেরে হামলা, আহত মা-ছেলেসহ গ্রেপ্তার ৪ দিনাজপুর বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৫.৯৮ শতাংশ, ৪৯ প্রতিষ্ঠানে শূন্য পাস আম্পায়ারস কলে হতাশা, হারের কারণ ব্যাখ্যা করলেন নাজমুল হোসেন চাকরি থেকে বরখাস্ত ডিএমপির সাবেক ডিবি প্রধান হারুন খুলনায় তরুণকে কুপিয়ে জখমের ঘটনায় রহস্য উদ্ঘাটনে পুলিশ যুবসমাজ দেশের সবচেয়ে বড় সম্পদ: রাষ্ট্রপতি মির্জা ফখরুল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিলেন ইরানের সর্বোচ্চ নেতা সংঘাত এড়াতে তেহরান সফরে কাতারি প্রতিনিধি দল আরএসএফকে অস্ত্র সরবরাহে ইথিওপিয়ার ঘাঁটি ব্যবহারের অভিযোগ সুদানের ডব্লিউটিসি ফাইনাল খেলতে কঠিন সমীকরণের মুখে বাংলাদেশ প্রধানমন্ত্রী |: উদ্যোক্তা তৈরিতে ৫০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে জোটের দাবিতে উত্তাল তেল আবিব কাতারের ৩৩ হাজার আবাসিক প্লটে আশগালের মেগা প্রকল্প আলাভেসকে ৬-১ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে বার্সেলোনা ইরান যুদ্ধকে পুঁজি করে মুনাফা লুটছে তেল কোম্পানি: বার্নি স্যান্ডার্স আশুগঞ্জ পাওয়ার স্টেশনে ৯০ কর্মী নিয়োগের সুযোগ, আবেদন শুরু ২ নভেম্বর তাহসিফ সাউরীর মৃত্যুর তদন্তে পুলিশ খুঁজছে রহস্যময় তরুণীকে এনসিএলে মিঠুন ও নুরুলের শতকে প্রথম দিন খুলনার দাপট স্বরাষ্ট্রমন্ত্রী |: ফ্যাসিবাদের পথ বন্ধ করতে রাজনৈতিক ঐক্যই বেশি প্রয়োজন ইউক্রেনকে ৫০০ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দেওয়ার মার্কিন অনুমোদন পটিয়ায় সম্পত্তি বিরোধের জেরে হামলা, আহত মা-ছেলেসহ গ্রেপ্তার ৪ দিনাজপুর বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৫.৯৮ শতাংশ, ৪৯ প্রতিষ্ঠানে শূন্য পাস আম্পায়ারস কলে হতাশা, হারের কারণ ব্যাখ্যা করলেন নাজমুল হোসেন চাকরি থেকে বরখাস্ত ডিএমপির সাবেক ডিবি প্রধান হারুন